বাংলাদেশের চিকিৎসকদের নিয়ে তিনি অত্যন্ত গর্বিত। দেশের চিকিৎসকেরা বিশ্বের অন্য দেশের চিকিৎসকদের তুলনায় কোনো অংশে পিছিয়ে নেই। তবে চিকিৎসা অবকাঠামো, হাসপাতালের পর্যাপ্ত জায়গা এবং উন্নত চিকিৎসা সরঞ্জামের অভাব রয়েছে। এসব সীমাবদ্ধতা দূর করতে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে।