২০০৭ সালের ১৫ নভেম্বর। সকাল থেকে থেমে থেমে ঝড়ো বাতাস বইছিল। সবার চোখে-মুখে সুস্পষ্ট দুশ্চিন্তার ছাপ। আলোচনার বিষয় ছিল—ঝড় আসছে, ‘সিডর’ ঝড়। মোসলেম হাওলাদারও চিন্তিত সিডরের কথা শুনে।