টাঙ্গাইলের সন্তোষে মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সংলগ্ন শাহজামান দিঘির পাশে অবস্থিত দরবার হলটি দেখতে সাধারণ একটি টিনের ষোলোচালা ঘর। চারপাশে নেই কোনো সীমানাপ্রাচীর। তবে এর প্রতিটি অংশে মিশে আছে ইতিহাস। ঐতিহাসিক সূত্রমতে, ১৯৭০ সালে প্রথমে ছনের ছাউনি দিয়ে দরবার হলটি নির্মাণ করেন মওলানা ভাসানী। পরবর্তী সময়ে এটি টিনের ষোলোচালা কাঠামোয় রূপ নেয়।