যশোরের বেনাপোল পোর্ট থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগের এক সমর্থকসহ চারজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে পরিচালিত এই অভিযানে সাজাপ্রাপ্ত আসামি, পরোয়ানাভুক্ত ব্যক্তি এবং পাসপোর্ট আইনের মামলার আসামিদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন—সাদীপুর পূর্বপাড়ার মিনার হোসেন (২৯), খলশী গ্রামের আব্দুল্লাহ আল মামুন, সাদীপুর গ্রামের সুজন হোসেন এবং বড় আঁচড়া এলাকার মিলন (৪০)।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতার মিনার হোসেন আওয়ামী লীগের একজন সমর্থক। এছাড়া আব্দুল্লাহ আল মামুন একটি মামলায় সাজাপ্রাপ্ত, সুজন হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে এবং মিলন পাসপোর্ট আইনের মামলার আসামি।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ তিতুমীর জানান, বেনাপোল পৌরসভা এলাকায় নাশকতার
শার্শায় আওয়ামী লীগ সমর্থকসহ আটক ৪

পরিকল্পনাকারী ও মাদক কারবারিদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। অপরাধ দমনে কাউকে ছাড় দেওয়া হবে না।
Source - www.bd24live.com ↗