বাংলা ভাষা, সাহিত্য ও জাতীয় জাগরণের অন্যতম শীর্ষ মনীষী ড. মুহম্মদ শহীদুল্লাহ্। তাঁকে নিয়ে লেখা আত্মজীবনীভিত্তিক এই বইটি যেমন গুরুত্বপূর্ণ ঠিক তেমনি গ্রন্থটির পুনঃপ্রকাশের পথপরিক্রমাও রোমাঞ্চকর। গ্রন্থটির আধেয়তে যাওয়ার আগে এ বিষয়ে কিছু উল্লেখ করা প্রয়োজন।
বইটির লেখক ভাষাবিজ্ঞানী হুমায়ুন আজাদ বাংলা সাহিত্যে একজন প্রথাবিরোধী লেখক হিসেবে পরিচিত। মৌলিক গবেষণার পাশাপাশি ক্ষুরধার সমালোচনা ও সমাজ বিশ্লেষণে তিনি বাংলা সাহিত্যে বিশেষ স্থান দখল করে আছেন। বাংলা সাহিত্যের এই প্রভাবশালী প্রবন্ধকার ও মুক্তচিন্তার লেখকের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ অলৌকিক ইস্টিমার। এত দিন এটি তাঁর প্রথম প্রকাশিত গ্রন্থ হিসেবেও পরিচিত ছিল। যদিও এটা রীতিমতো বিস্ময়কর ও অশ্রুতপূর্ব যে এর আগেও হুমায়ুন আজাদের একটি বই প্রকাশিত হয়েছিল। ১৯৭১ সালের সেপ্টেম্বরে অর্থাৎ মহান মুক্তিযুদ্ধের সময় ‘ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ্’ শিরোনামে হুমায়ুন আজাদের একটি বই প্রকাশিত হয়। যার প্রকাশক ছিলেন বাংলা উন্নয়ন বোর্ডের প্রকাশনা বিভাগের প্রধান আবদুল হক। সাহিত্য-সাধক-পরিচিতি গ্রন্থমালা সিরিজের এই বইটির প্রধান পরিকল্পনা করেছিলেন বাংলা উন্নয়ন বোর্ডের প্রতিষ্ঠাতা পরিচালক ড. মুহাম্মদ এনামুল হক।
বিস্মৃতির আড়াল থেকে আবির্ভাব
প্রচ্ছদ ছাড়া ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ্ বইটির মোট পৃষ্ঠা ছিল মাত্র ৪৮টি, দাম মাত্র ১ টাকা। ১৯৬৯ সালের ১৩ জুলাই ড. মুহম্মদ শহীদুল্লাহ্র মৃত্যুর পর গ্রন্থটি প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। যাতে প্রতিফলিত হয়েছে তরুণ গবেষক হুমায়ুন আজাদের গবেষণাপ্রতিভা ও বিশ্লেষণী ক্ষমতা। যদিও এই বইটিতে লেখক হুমায়ুন নিজের গ্রন্থ বলে কোথাও কোনো তথ্য প্রকাশ করেননি। আর সে জন্যই দীর্ঘকাল বিস্মৃতির আড়ালে থাকার পর গ্রন্থটির পুনর্মুদ্রণ নিঃসন্দেহে বিশেষ আলোচনার দাবি রাখে। এখানে মূল সূত্রটি দিয়েছিলেন কবি-গদ্যশিল্পী বেলাল চৌধুরী। তিনি কবি পিয়াস মজিদকে বইটির কথা জানিয়েছিলেন। পরে বইটির একটি কপি সংগ্রহের জন্য হুমায়ুন আজাদের কর্মস্থল ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে খোঁজ করা হয়। এই দুই জায়গায় ব্যর্থ হলেও হুমায়ুন আজাদের আরেক কর্মস্থল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বইটির এক কপি পাওয়া যায়। এটিরই পুনর্মুদ্রণ করেছে আগামী প্রকাশনী ‘ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ্’ শিরোনামে।
বইটির একটি কপি সংগ্রহের জন্য হুমায়ুন আজাদের কর্মস্থল ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে খোঁজ করা হয়। এই দুই জায়গায় ব্যর্থ হলেও হুমায়ুন আজাদের আরেক কর্মস্থল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বইটির এক কপি পাওয়া যায়। এটিরই পুনর্মুদ্রণ করেছে আগামী প্রকাশনী ‘ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ্’ শিরোনামে।এটি একটি নিখাদ জীবনীগ্রন্থ। জ্ঞানতাপস ড. মুহম্মদ শহীদুল্লাহ্র জীবন ছোট পরিসরে, প্রাঞ্জল ভাষায়, সুনিপুণ দক্ষতায় তুলে ধরেছেন হুমায়ুন আজাদ। লেখক একজন নিবেদিতপ্রাণ জ্ঞানতাপসকে পরিচিত করতে গিয়ে লিখেছেন, ‘ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ্ মূলত গবেষক। গবেষণাই তাঁর আনন্দ ছিল। তাঁর এই আনন্দের উপহারস্বরূপ আমরা পেয়েছি তাঁর অমিত পাণ্ডিত্য-পরিপূর্ণ গবেষণামূলক নিবন্ধ ও গ্রন্থগুলো। তাঁর গবেষণামূলক প্রবন্ধগুলো পাঠ করলে বোঝা যায়, জ্ঞানের বিভিন্নলোকে তাঁর যাতায়াত ছিল অবাধ ও অনায়াস। একটি সামান্য বাক্যের মধ্যে তিনি সীমাহীন জ্ঞানকে প্রকাশ করতে পারতেন। বিভিন্ন ভাষায় তাঁর জ্ঞান ছিল যেমন গভীর, বিভিন্ন শাস্ত্রেও তিনি তেমনই জ্ঞানী ছিলেন।’ (পৃষ্ঠা: ২৪)
এই জীবনীগ্রন্থের তথ্য অনুযায়ী, চব্বিশ পরগনার সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সদস্য ড. মুহম্মদ শহীদুল্লাহ্ পূর্ববঙ্গে আসেন ১৯২১ সালে। এরপর তিনি এখানে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলে তিনি সংস্কৃত ও বাংলা বিভাগে যোগ দেন। এ সময় তিনি আইন বিভাগেও খণ্ডকালীন শিক্ষক হিসেবে কাজ করতেন। বাংলা বিভাগের চেয়ারম্যান হয়েছিলেন ১৯৩৭ সালে। এরপর ১৯৪৪ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অবসর নেন। যদিও কাজ, পাঠদান ও গবেষণা তাঁর সঙ্গ ছাড়েনি। এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুপারনিউমারারি অধ্যাপক হিসেবে যোগ দেন। উত্তরবঙ্গের শহর বগুড়ায় আজিজুল হক কলেজের অধ্যক্ষ হিসেবেও তিনি দায়িত্ব পালন করেন। এরপর রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর তিনি সেখানে ১৯৫৫ সালে বাংলা বিভাগের অধ্যক্ষ হিসেবে যোগ দেন। লেখক হুমায়ুন আজাদ উল্লেখ করেছেন, ড. মুহম্মদ শহীদুল্লাহ্ মূলত অবসরহীন জীবনযাপন করেছেন। (পৃষ্ঠা: ২৪)
পুস্তিকাটিতে হুমায়ুন আজাদ জ্ঞানতাপস শহীদুল্লাহ্র রচনাবলিকে কয়েকটি ভাগে ভাগ করেছেন—গবেষণামূলক রচনাবলি, সৃজনশীল রচনাবলি, অনুবাদ, প্রবন্ধ ও সম্পাদিত রচনাবলি। এ অংশে একজন বহুমুখী, জ্ঞানপিপাসু শহীদুল্লাহ্র কাজগুলো সুনিপুণভাবে তালিকাভুক্ত করা হয়েছে। যা ভবিষ্যৎ গবেষকদের কাজে লাগতে পারে। এ ছাড়া বিবিধ রচনার মধ্যে উল্লেখ আছে ছোটদের রসুলুল্লাহ গ্রন্থের কথা।পুস্তিকাটিতে হুমায়ুন আজাদ জ্ঞানতাপস শহীদুল্লাহ্র রচনাবলিকে কয়েকটি ভাগে ভাগ করেছেন—গবেষণামূলক রচনাবলি, সৃজনশীল রচনাবলি, অনুবাদ, প্রবন্ধ ও সম্পাদিত রচনাবলি। এ অংশে একজন বহুমুখী, জ্ঞানপিপাসু শহীদুল্লাহ্র কাজগুলো সুনিপুণভাবে তালিকাভুক্ত করা হয়েছে। যা ভবিষ্যৎ গবেষকদের কাজে লাগতে পারে। এ ছাড়া বিবিধ রচনার মধ্যে উল্লেখ আছে ছোটদের রসুলুল্লাহ গ্রন্থের কথা।
ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ্
হুমায়ুন আজাদ
প্রকাশক: আগামী প্রকাশনী
প্রকাশ: জুন ২০২৬
প্রচ্ছদ: সব্যসাচী মিস্ত্রী
পৃষ্ঠা: ৭১; মূল্য: ২০০ টাকাপুস্তিকাটিতে শহীদুল্লাহ্র ধর্মসাধনা ও ধর্ম প্রচার নিয়ে একটি ছোট্ট আলোচনা আছে। যা খুবই প্রাসঙ্গিক ও যথাযথ বলে অনেকের কাছে মনে হতে পারে। এ কথা বলার অপেক্ষা রাখে না, শহীদুল্লাহ্র ব্যক্তিগত জীবনে ধার্মিক ছিলেন। ধর্ম পালনের ক্ষেত্রে তিনি ছিলেন উদার ও মানবিক। লেখক হুমায়ুন আজাদ এই মনীষীর ধর্মজীবন সম্পর্কে তথ্য তুলে ধরতে গিয়ে বলেছেন, ‘তিনি ধর্মের বিধিনিষেধকে অপরিসীম যত্নে পালন ও প্রচার করেছেন। ধর্মসম্পর্কিত তাঁর রচনাবলির প্রাচুর্য দেখে মনে হয়, তিনি ভাষাতত্ত্ব সাধনার চেয়ে ধর্মসাধনাকে কম মূল্য দিতেন না। তিনি উত্তরাধিকারসূত্রে সুফিবাদের অধিকারী এবং পারিবারিক পরিবেশের প্রভাবে বহু সুফি-সংস্কারে দীক্ষিত ছিলেন। এ প্রসঙ্গে তাঁর ব্যবহারিক জীবনও স্মরণীয়। তাঁকে দেখলেই মনে হতো তিনি একজন পীর সাহেব। তিনি পাশ্চাত্য শিক্ষাদীক্ষা এবং ইসলাম ধর্মের মধ্যে এক অপূর্ব সমন্বয় সাধন করেছিলেন।’ (পৃষ্ঠা: ৬১)
ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ্ এক বসায় পড়ে ফেলার মতো একটি সুপাঠ্য গ্রন্থ। যাঁদের বাংলা ভাষা, সাহিত্য ও মুসলিম মনীষীদের জীবন ও কর্মের প্রতি আগ্রহ আছে, তাঁরা বইটি সংগ্রহ করতে পারেন।

Source - www.prothomalo.com ↗