মিরপুরের জাতীয় উদ্ভিদ উদ্যানের বাঁশবাগানে বেশ কয়েকটি বাঁশের ঝাড়। সেগুলোর মধ্যে কয়েকটি ঝাড়ের কাণ্ড এতটাই মোটা যে পথ দিয়ে হেঁটে যাওয়ার সময় চোখ আটকে যায় দর্শনার্থীদের। কেউ থেমে দেখেন, কেউ আবার বাঁশের পাশে দাঁড়িয়ে ছবি তোলেন। সাধারণ বাঁশের চেয়ে আকৃতিতে বেশ বড় এই বাঁশের নাম ভুদুম। শুধু দেখতেই ব্যতিক্রমী নয়, কাঠের বিকল্প হিসেবেও রয়েছে এর সম্ভাবনা।
উদ্যানের মালি আবদুল আলিম বলেন, বাঁশটির বৈজ্ঞানিক নাম ডেনড্রোক্যালামাস গিগ্যান্টিয়াস। এর কাণ্ড অন্যান্য প্রজাতির বাঁশের তুলনায় বেশ মোটা। বাঁশের ভেতরের অংশ ফাঁপা। নিচের দিকে কঞ্চি বা শাখা না থাকায় ঝাড়গুলো দেখতে বেশ পরিপাটি।
জাতীয় উদ্ভিদ উদ্যানের প্রধান ফটক দিয়ে ঢুকে সোজা এগোলে পাওয়া যাবে পরিচালকের কার্যালয়। কার্যালয়ের বাঁ পাশে মোড় ধরে কিছুটা এগোলেই বাঁশবাগান। সেখানকার রাস্তার পাশেই রয়েছে ভুদুম বাঁশের বেশ কয়েকটি ঝাড়।
এত মোটা বাঁশও আছে দেশে, নাম তার ‘ভুদুম’

গত ১৩ অক্টোবর সরেজমিনে দেখা যায়, মোটা কাণ্ডের বাঁশগুলো দর্শনার্থীদের বিশেষভাবে আকৃষ্ট করছে। মোহাম্মদপুরের বাসিন্দা সুমন গাজী তাঁর ছোট ছেলে নাহিদ গাজীকে নিয়ে ঘুরতে এসেছিলেন। ছেলেকে ভুদুম বাঁশের পাশে দাঁড় করিয়ে ছবি তুলছিলেন তিনি।
সুমন গাজী প্রথম আলোকে বলেন, ‘উদ্যানে আগেও এসেছি, এই মোটা বাঁশ এখানেই দেখেছি। আর কোথাও চোখে পড়েনি। যতবার আসি, ততবার এই বাঁশে নজর আটকে যায়। এত মোটা বাঁশ দেখতেই ভালো লাগে।’
জাতীয় উদ্ভিদ উদ্যানের কর্মকর্তারা বলেন, ভুদুম বাঁশ ছাড়া সেখানে আরও ১৭ প্রজাতির বাঁশ আছে। উদ্যানের ৩৫, ৪৮ ও ৫০ নম্বর সেকশনে এসব বাঁশের ঝাড় রয়েছে। উল্লেখযোগ্য প্রজাতির মধ্যে আছে বরাক বাঁশ, ঘটি বাঁশ, লতা বাঁশ ও ডলুয়া বাঁশ।
ভুদুম বাঁশের বিস্তার ঘটানোর ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা এর বংশবিস্তার। বিশেষ করে নতুন চারা উৎপাদন তুলনামূলক জটিল। এ কারণে দেশে এখনো এর চাষ তেমন বিস্তৃত হয়নি। বর্তমানে যেসব ভুদুম বাঁশ দেখা যায়, তার বেশির ভাগই শখের বশে বা বাগানের সৌন্দর্য বাড়ানোর জন্য লাগানো।বাঁশের প্রজাতিবৈচিত্র্যে বিশ্বে অষ্টম বাংলাদেশ
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) ‘গ্লোবাল ব্যাম্বু রিসোর্সেস’ প্রতিবেদন অনুযায়ী, বাঁশের প্রজাতিবৈচিত্র্যের দিক থেকে বিশ্বের দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান অষ্টম। দেশে মোট ৩৩ প্রজাতির বাঁশ পাওয়া যায়। ৫০০ প্রজাতির বাঁশ নিয়ে তালিকার প্রথম স্থানে রয়েছে চীন। ২৩২ প্রজাতি নিয়ে দ্বিতীয় স্থানে আছে ব্রাজিল।
বাংলাদেশে বাঁশের বহুমুখী ব্যবহার রয়েছে। বিশেষ করে গ্রামাঞ্চলে বাড়িঘর নির্মাণে বাঁশের গুরুত্ব অনেক। কাঁচা ও পাকা—দুই ধরনের বাড়ি নির্মাণেই এখনো এর ব্যবহার রয়েছে। এ ছাড়া আসবাব, নির্মাণসামগ্রী, কুটিরশিল্প ও কাগজ তৈরিতে বাঁশ ব্যবহৃত হয়। পাহাড়ি এলাকায় বাঁশের নরম অংশ বা বাঁশকোঁড়ল খাওয়ার প্রচলনও আছে। নান্দনিক স্থাপনা ও রেস্তোরাঁ নির্মাণেও দিন দিন বাড়ছে বাঁশের ব্যবহার।
রাইহান ইকবাল, গবেষক ও সহকারী অধ্যাপক, উদ্ভিদবিজ্ঞান বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ভুদুম বাঁশের উৎপাদন বাড়ানো গেলে কাঠের ওপর চাপ কমানো সম্ভব হবে। পাশাপাশি বাস্তুতন্ত্রেও বাঁশটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এর শিকড় মাটির অনেক দূর পর্যন্ত বিস্তৃত হওয়ায় মাটিক্ষয় রোধ করা যায়। বাংলাদেশের আবহাওয়াও ভুদুম বাঁশ চাষের উপযোগী।তবে ফসলি জমি ও খালি জায়গা কমে আসায় বাঁশের উৎপাদনেও প্রভাব পড়ছে। দেশের বিভিন্ন প্রজাতির বাঁশের মধ্যে ভুদুম বাঁশের বিশেষত্ব এর আকার। সাধারণত এ বাঁশের গড় উচ্চতা প্রায় ২৫ মিটার এবং গোড়ার দিকের কাণ্ডের পরিধি বা ব্যাস প্রায় ১৯ সেন্টিমিটার। ফলে আকারের দিক থেকে এটি অন্য অনেক বাঁশের তুলনায় ব্যতিক্রম।
বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের (বিএফআরআই) এক গবেষণায় ভুদুম বাঁশের গঠনগত বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে। ২০১৭ সালে ‘জার্নাল অব বায়োডাইভারসিটি কনজারভেশন অ্যান্ড বায়োরিসোর্স ম্যানেজমেন্ট’ সাময়িকীতে প্রকাশিত ওই গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, ভুদুম বাঁশের গোড়ার দিকের কাণ্ডের ব্যাস ১৮ দশমিক ৭২ সেন্টিমিটার। ওই অংশে কাণ্ডের পুরুত্ব ৩ দশমিক ৪৫ সেন্টিমিটার। মাঝের দিকে কাণ্ডের ব্যাস কমে দাঁড়ায় ১১ সেন্টিমিটারে। সেখানে পুরুত্ব প্রায় শূন্য দশমিক ৭০ সেন্টিমিটার।
দেশের চট্টগ্রাম, সিলেট ও কক্সবাজার অঞ্চলে এ বাঁশ বেশি পাওয়া যায়। তবে এখনো বাণিজ্যিকভাবে এর চাষ শুরু হয়নি। বিভিন্ন এলাকায় কেউ কেউ শখের বশে কিংবা বাগানের সৌন্দর্য বাড়াতে ভুদুম বাঁশ চাষ করেন।
জাতীয় উদ্ভিদ উদ্যানের বাঁশবাগানে মোটা বাঁশ। জাতীয় উদ্ভিদ উদ্যান মিরপুর, ঢাকা। ১৩ অক্টোবর, ২০২৬ কাঠের বিকল্প হতে পারে ভুদুম বাঁশ
বিশেষজ্ঞদের মতে, কাঠের ওপর চাপ কমাতে বাঁশের ব্যবহার বাড়ানো জরুরি। ভুদুম বাঁশের মোটা কাণ্ড ও ভেতরের ফাঁপা অংশের কারণে এটি দিয়ে বিভিন্ন ধরনের আসবাব তৈরি করা সম্ভব। নির্মাণসামগ্রী হিসেবেও রয়েছে এর সম্ভাবনা। এ ছাড়া বাঁশের শিকড় মাটির গভীরে ও চারপাশে বিস্তৃত হয়। ফলে মাটির ক্ষয় রোধেও এটি ভূমিকা রাখতে পারে।
তবে ভুদুম বাঁশের বিস্তার ঘটানোর ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা এর বংশবিস্তার। বিশেষ করে নতুন চারা উৎপাদন তুলনামূলক জটিল। এ কারণে দেশে এখনো এর চাষ তেমন বিস্তৃত হয়নি। বর্তমানে যেসব ভুদুম বাঁশ দেখা যায়, তার বেশির ভাগই শখের বশে বা বাগানের সৌন্দর্য বাড়ানোর জন্য লাগানো।
ভুদুম বাঁশের চারা উৎপাদন নিয়ে গবেষণা করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের তিন গবেষক। ২০২৩ সালে ‘বাংলাদেশ জার্নাল অব বোটানি’ সাময়িকীতে প্রকাশিত তাঁদের গবেষণা প্রতিবেদনে টিস্যু কালচারের মাধ্যমে নতুন চারা উৎপাদনের একটি সফল পদ্ধতি তুলে ধরা হয়েছে। এ ক্ষেত্রে ভুদুম বাঁশের গিঁটযুক্ত কাণ্ডের অংশ ব্যবহার করে পরীক্ষাগারে নতুন চারা তৈরি করা হয়।
বাঁশের অনন্য সংরক্ষণাগারবিশেষজ্ঞদের মতে, কাঠের ওপর চাপ কমাতে বাঁশের ব্যবহার বাড়ানো জরুরি। ভুদুম বাঁশের মোটা কাণ্ড ও ভেতরের ফাঁপা অংশের কারণে এটি দিয়ে বিভিন্ন ধরনের আসবাব তৈরি করা সম্ভব। নির্মাণসামগ্রী হিসেবেও রয়েছে এর সম্ভাবনা।এ ছাড়া এই বাঁশের মোথা ও বীজ থেকেও চারা উৎপাদন সম্ভব। তবে বাঁশে ফুল আসতে অনেক বছর সময় লাগে। ফলে বীজ সংগ্রহ করে চারা উৎপাদন করা সহজ নয়। এ পরিস্থিতিতে টিস্যু কালচার পদ্ধতি ভুদুম বাঁশের চারা উৎপাদনের নতুন সম্ভাবনা তৈরি করেছে।
গবেষক দলের একজন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক রাইহান ইকবাল প্রথম আলোকে বলেন, দেশে ভুদুম বাঁশ বাণিজ্যিকভাবে চাষ করা সম্ভব। এ জন্য প্রথমে পর্যাপ্ত চারা উৎপাদন করে খামার পর্যায়ে সরবরাহ করতে হবে। সাধারণত এ বাঁশের চারা উৎপাদন সহজ নয় বলে এর প্রসার ঘটেনি।
রাইহান ইকবাল আরও বলেন, এই বাঁশের উৎপাদন বাড়ানো গেলে কাঠের ওপর চাপ কমানো সম্ভব হবে। পাশাপাশি বাস্তুতন্ত্রেও বাঁশটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এর শিকড় মাটির অনেক দূর পর্যন্ত বিস্তৃত হওয়ায় মাটির ক্ষয় রোধ করা যায়। বাংলাদেশের আবহাওয়াও ভুদুম বাঁশ চাষের উপযোগী।
বিদেশে যাচ্ছে দেশের বাঁশ
দেশ থেকে প্রতিবছর বিভিন্ন দেশে বাঁশ রপ্তানি করা হয়। ২০২৩ ও ২০২৪ সালে বিশ্বের বিভিন্ন দেশে মোট ৩৯৪ টন বাঁশ রপ্তানি করেছে বাংলাদেশ। এ থেকে আয় হয়েছে ১ লাখ ৩৩ হাজার মার্কিন ডলার।
বিশ্বব্যাংকের ওয়ার্ল্ড ইন্টেগ্রেটেড ট্রেড সলিউশনসের (ডব্লিউআইটিএস) তথ্য অনুযায়ী, ২০২৩ সালে কুয়েত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাষ্ট্র—এই চার দেশ বাংলাদেশ থেকে ২৪৫ দশমিক ৭৭ টন বাঁশ আমদানি করে। এর মূল্য ছিল প্রায় ৭১ হাজার ৭৪০ ডলার।
পরের বছর ২০২৪ সালে পাকিস্তান, কুয়েত, যুক্তরাজ্য, ভারত ও জাপান—এই পাঁচ দেশে বাংলাদেশ থেকে ১৪৮ দশমিক ৩৫ টন বাঁশ রপ্তানি হয়। এর মূল্য প্রায় ৬১ হাজার ৬৩০ ডলার।
সুমন গাজী, জাতীয় উদ্ভিদ উদ্যানের দর্শনার্থীউদ্যানে আগেও এসেছি, এই মোটা বাঁশ এখানেই দেখেছি। আর কোথাও চোখে পড়েনি। যতবার আসি, ততবার এই বাঁশে নজর আটকে যায়। এত মোটা বাঁশ দেখতেই ভালো লাগে।দেশে বাঁশ উৎপাদনের অন্যতম উৎস গ্রামাঞ্চলের বসতবাড়ি ও ব্যক্তিমালিকানাধীন বাঁশবাগান। পাশাপাশি সংরক্ষিত বনাঞ্চলেও বাঁশ উৎপাদিত হয়। তবে ব্যক্তিমালিকানাধীন বাগান ও সংরক্ষিত বনাঞ্চল মিলিয়ে বছরে মোট কত বাঁশ উৎপাদিত হয়, তার হালনাগাদ পূর্ণাঙ্গ তথ্য পাওয়া যায়নি।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ২০১৪ সালের জরিপ অনুযায়ী, বসতবাড়ি ও অন্যান্য ব্যক্তিমালিকানাধীন বন থেকে বছরে প্রায় ৬০ লাখ ২৭ হাজার বাঁশ উৎপাদিত হতো। সংরক্ষিত বনাঞ্চল থেকে উৎপাদনের পরিমাণ ছিল প্রায় ২২ লাখ ৬৫ হাজার ৫০০টি। দুই উৎস মিলিয়ে উৎপাদনের পরিমাণ দাঁড়ায় প্রায় ৮২ লাখ ৯২ হাজার ৫০০টি।
দেশে ভুদুম বাঁশের বাণিজ্যিক চাষ এখনো শুরু হয়নি। চারা উৎপাদনের জটিলতা দূর করা গেলে কাঠের বিকল্প হিসেবে এর ব্যবহার বাড়ানোর সুযোগ রয়েছে। ফলে পরীক্ষাগারে চারা উৎপাদনের গবেষণা সফলভাবে খামার পর্যায়ে পৌঁছাতে পারলে দেশের বাঁশশিল্পে নতুন সম্ভাবনা তৈরি হতে পারে।
বাঁশের ভুবনে সবুজ সম্ভাবনা

Source - www.prothomalo.com ↗