বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের একাদশ ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। দলে ফিরেছেন জুবাইর হামজা। প্রায় দুই বছর পর টেস্ট ক্রিকেটে ফিরছেন দক্ষিণ আফ্রিকার এই ব্যাটসম্যান।
জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে আগামীকাল শুরু হবে দুই দলের দুই ম্যাচের টেস্ট সিরিজ।
টেম্বা বাভুমার নেতৃত্বাধীন দলে ব্যাটসম্যান হিসেবে এইডেন মার্করাম, মার্কেস অ্যাকারম্যান, ম্যাথু ব্রিটজকে, রায়ান রিকেলটন ও উইয়ান মুল্ডার। আছেন এই মুহূর্তে টেস্টের এক নম্বর অলরাউন্ডার মার্কো ইয়ানসেনও।
বোলিং আক্রমণে নেতৃত্ব দেবেন কাগিসো রাবাদা। তাঁর সঙ্গে পেস বিভাগে থাকছেন ড্যান পেটারসন। একমাত্র বিশেষজ্ঞ স্পিনার হিসেবে সুযোগ পেয়েছেন সাইমন হারমার।
একাদশ ঘোষণার আগে দক্ষিণ আফ্রিকার তিন নম্বর ব্যাটিং পজিশন নিয়ে আলোচনা ছিল। অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ সিরিজে ডেভিড বেডিংহাম প্রত্যাশা পূরণ করতে না পারায় তাঁকে বাদ দেওয়া হয়। তাঁর জায়গায় জুবাইর হামজা ও টনি ডি জর্জির মধ্যে একজনকে বেছে নেওয়ার কথা জানিয়েছিলেন কোচ শুকরি কনরাড। শেষ পর্যন্ত সুযোগ পেয়েছেন হামজা।
দক্ষিণ আফ্রিকার একাদশে হামজা, সঙ্গে আর কারা

দক্ষিণ আফ্রিকার একাদশ: এইডেন মার্করাম, মার্কেস অ্যাকারম্যান, জুবাইর হামজা, টেম্বা বাভুমা (অধিনায়ক), ম্যাথু ব্রিটজকে, রায়ান রিকেলটন, উইয়ান মুল্ডার, মার্কো ইয়ানসেন, সাইমন হারমার, কাগিসো রাবাদা ও ড্যান পেটারসন।২০২৪ সালে নিউজিল্যান্ড সফরের পর আর টেস্ট খেলা হয়নি হামজার। প্রথম শ্রেণির ক্রিকেটে তিন নম্বরে ব্যাটিংয়ের অভিজ্ঞতা ও সাম্প্রতিক ফর্ম ডানহাতি এ ব্যাটসম্যানের পক্ষে গেছে। এই পজিশনে প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর ব্যাটিং গড় ৪৮, সেঞ্চুরি ২০টি। আগস্টে বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে তিনি ৭৮ ও ৬৮ রানের দুটি ইনিংস খেলেছেন। ৮ টেস্ট খেলে অবশ্য গড় মাত্র ১৯, ফিফটি একটি।
দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণে রাবাদা ও ইয়ানসেনের সঙ্গে থাকছেন পেটারসন। আর একমাত্র বিশেষজ্ঞ স্পিনার হিসেবে হারমারকে বেছে নেওয়া হয়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ টেস্টে কেপটাউনে ১৬ রানে ৬ উইকেট নিয়েছিলেন তিনি।
১৬ টেস্টে ১৪ হার, ৯টিই ইনিংস ব্যবধানে— এবার কি বদলাবে বাংলাদেশের ভাগ্য
দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণে রাবাদা ও ইয়ানসেনের সঙ্গে থাকছেন পেটারসন। আর একমাত্র বিশেষজ্ঞ স্পিনার হিসেবে হারমারকে বেছে নেওয়া হয়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ টেস্টে কেপটাউনে ১৬ রানে ৬ উইকেট নিয়েছিলেন তিনি।
১৬ টেস্টে ১৪ হার, ৯টিই ইনিংস ব্যবধানে— এবার কি বদলাবে বাংলাদেশের ভাগ্য
Source - www.prothomalo.com ↗