Bangladesh · 2026-11-14 15:42:12

হত্যার হুমকি পাচ্ছেন এনসিপি নেত্রী ও এমপি মাহমুদা মিতু

হত্যার হুমকি পাচ্ছেন এনসিপি নেত্রী ও এমপি মাহমুদা মিতু
সাত দিন ধরে মুঠোফোনে হত্যার হুমকি পাচ্ছেন বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের মনোনয়নে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী মাহমুদা আলম মিতু৷
এনসিপির সংরক্ষিত আসনের এমপি নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের পরদিন গতকাল শুক্রবার হুমকি পাওয়ার কথা জানান মাহমুদা।
শুক্রবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট দিয়ে হুমকি পাওয়ার কথা জানান পেশায় চিকিৎসক মাহমুদা আলম। তিনি লিখেছেন, ‘গত সাত দিন ধরে সরাসরি ফোনে ও হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি পাচ্ছি, এর আগেও পেয়েছি অথচ এসব বললেও হয়তো নুসরাতের ঘটনার মতোই বিষয়টিকে লঘু করার চেষ্টা হবে।’
নুসরাতের বাড়িতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটিজানতে চাইলে মাহমুদা আলম আজ শনিবার দুপুরে প্রথম আলোকে বলেন, ‘আমি নিজের নিরাপত্তা নিয়ে সিরিয়াসলি শঙ্কিত। হুমকির ঘটনায় আমি শিগগিরই সাধারণ ডায়েরি (জিডি) করব।’
পরপর দুই ঘটনা ভাবিয়ে তুলেছে এনসিপি নেতাদের

Source - www.prothomalo.com ↗