বিজিবি জয়পুরহাট ব্যাটালিয়নের দায়িত্বপূর্ন এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন প্রকারের মাদকদ্রব্য, বৈদেশিক মুদ্রা ও কষ্টিপাথরসহ অন্যান্য ভারতীয় পণ্য উদ্ধার করতে সক্ষম হয়েছে। যার আনুমানিক মূল্য ৮ কোটি ৮৮ লক্ষ ২ হাজার ১৩ টাকা বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায় বিজিবি।
বিজিবি জানায়, চলতি ২০২৬ সালের ১৪ অক্টোবর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত একমাস সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী ওই অভিযান পরিচালনা করা হয়। উদ্ধারকৃত মালামাল গুলোর মধ্যে রয়েছে বিদেশি কয়েন ২ হাজার ৪৪২ টি, ইয়াবা ট্যাবলেট ৪৫৬ পিস, ট্যাপেন্টাডল ট্যাবলেট ৮ হাজার ৫৫১ পিস, এ্যাম্পল ইঞ্জেকশন ৩৬২ পিস, বিভিন্ন প্রকারের যৌন উত্তেজক সিরাপ ৩১২ বোতল, বিভিন্ন প্রকারের সিরাপ (মাদকদ্রব্য)- ১৭৩ বোতল, প্রত্নতাত্ত্বিক নিদর্শন সম্বলিত বেলে/কষ্টি পাথর ৬ টি (যার ওজন- ৩৮৯ কেজি ৮০০ গ্রাম)। এই অভিযান পরিচালনাকালীন সময়ে ১৭ জন আসামীকে আটক করা হয়। উল্লেখ্য যে, উপরোক্ত অভিযানগুলো জয়পুরহাট জেলা ও দিনাজপুর জেলার বিভিন্ন স্থানে পরিচালনা করা হয়।
জয়পুরহাটে বিজিবি'র অভিযানে এক মাসে ৯ কোটি টাকার মালামাল উদ্ধার

জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি'র অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ লতিফুল বারী বলেন , বিজিবি কর্তৃক মাদক ও চোরাচালান প্রতিরোধমূলক 'জিরো টলারেন্স' নীতির বাস্তবায়নের পাশাপাশি এ অভিযান অব্যাহত থাকবে। এছাড়াও সীমান্ত এলাকায় চোরাচালান, মাদকদ্রব্য, মানব পাচার এবং অবৈধ অনুপ্রবেশ রোধে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেছে বিজিবি।
Source - www.bd24live.com ↗