বিদ্যুতের খুঁটিতে উঠে হাইভোল্টেজ বিদ্যুৎ সঞ্চালনের তার কাটছিলেন এক ব্যক্তি। নিচে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন আরও তিনজন। হঠাৎ ট্রান্সফরমারে আগুন ধরে যায়। মুহূর্তেই আগুনে পুড়ে অঙ্গারে পরিণত হন ওই ব্যক্তি। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ দৃশ্য দেখে নিচে থাকা তিনজন পালিয়ে যান।
আজ শনিবার সকাল সাড়ে ছয়টায় নরসিংদী শহরের বাসাইল রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম-পরিচয় এখনো উদ্ধার করা যায়নি। তাঁর মুখমণ্ডলসহ পুরো শরীর এতটাই পুড়ে গেছে যে তাঁকে এখন শনাক্ত করা সম্ভব হচ্ছে না। আঙুলের ছাপ সংগ্রহ করে পরিচয় শনাক্তকরণের সুযোগও নেই বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় এক বাসিন্দার সঙ্গে কথা বলেছে প্রথম আলো। ওই ব্যক্তি বলেন, আগুন ধরে যাওয়ার পরপর ঘরের জানালার গ্লাস খুলে তিনি তিনজনকে দৌড়ে পালাতে দেখেছেন। আর একজন ওপরে আগুনে পুড়ছিলেন। বাড়ি থেকে বেরিয়ে এসে দেখেন, এর মধ্যেই ওই ব্যক্তির পুরো শরীর পুড়ে অঙ্গার হয়ে গেছে, তিনি আর বেঁচে নেই।
বিদ্যুৎ সঞ্চালনের তার চুরির সময় পুড়ে অঙ্গার, আঙুলের ছাপ নেওয়ারও উপায় নেই

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক দিলীপ চন্দ্র সরকার জানান, রেললাইন থেকে ১০ গজের ভেতর কোনো ঘটনা ঘটলে তা রেলওয়ে পুলিশ দেখে। ঘটনাস্থল রেলওয়ের জায়গা হলেও লাশ উদ্ধার হয়েছে প্রায় ৫০ গজ দূরত্ব থেকে। এ ঘটনায় পরবর্তী আইনগত দিক জেলা পুলিশ দেখবে।
নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করতে পারছে না পুলিশপুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভোর সাড়ে ছয়টার দিকে বাসাইল রেলগেটের ৫০ গজ পশ্চিমে বিদ্যুতের খুঁটির তার চুরির চেষ্টা চালাচ্ছিলেন চারজন। তিনজনকে দাঁড় করিয়ে রেখে খুঁটিতে উঠে একজন তার কাটছিলেন। এ সময় বিদ্যুৎ সংযোগ সচল ছিল। তার কাটার সময় খুঁটিতে থাকা ট্রান্সফরমারে আগুন ধরে যায়। ওই আগুনে ওপরে থাকা ব্যক্তিকে পুড়তে দেখে নিচে দাঁড়িয়ে থাকা তিনজন পালিয়ে যান। পুড়ে অঙ্গার হয়ে যাওয়া ওই ব্যক্তি একপর্যায়ে মাটিতে ছিটকে পড়েন।
স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত ব্যক্তির লাশটি উদ্ধার করে পুলিশ। এর মধ্যে নরসিংদী পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্যরা ঘটনাস্থলে এসে নিহত ব্যক্তির আঙুলের ছাপ সংগ্রহ করে পরিচয় শনাক্ত করার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছেন। এরপরই সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে লাশ পাঠায় পুলিশ।
নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর আল মামুন বলেন, খুঁটি থেকে তার চুরির সময় আগুনে পুড়ে নিহত হওয়া ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তাঁর পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এর আগে গত মঙ্গলবার ভোরে পলাশ উপজেলার বাইপাস সড়কের রিজেন্ট পাওয়ার প্ল্যান্টের সামনে একটি খুঁটি থেকে তার চুরি করার সময় মাসুম মিয়া (৩৫) নামের এক যুবক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত হন। তাঁর বাড়ি পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভার গড়পাড়া এলাকায়।

Source - www.prothomalo.com ↗