সামাজিক যোগাযোগের মাধ্যমে নিজেকে কার্যক্রম নিষিদ্ধ আ'লীগের নন পলাতক শাখার সভাপতি পরিচয় দেওয়া অ্যাডভোকেট কামাল উদ্দিনকে অবশেষে গ্রেফতার দেখিয়েছে পুলিশ। তিনি কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সাবেক পদধারী নেতা ও বর্তমানে আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত বলে জানিয়েছে পুলিশ। শনিবার (১৪ নভেম্বর) তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করা হয়।
এর আগে, ফেসবুক নানান বিষ্ফোরক বক্তব্য দিতে আ'লীগের নেতা-কর্মীদের তোপের মুখে পড়েন কামাল উদ্দিন৷ শুক্রবার (১৩ নভেম্বর) রাতে কর্ণফুলী থানা এলাকায় তার বাসভবন ঘেরাও করে বিক্ষুব্ধ জনতা। এক পর্যায়ে তাঁকে পুলিশ তা সেখান থেকে নিজেদের হেফাজতে নিয়ে আসলেন৷
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর আহমেদ বিডি২৪লাইভকে বলেন, অ্যাডভোকেট কামাল উদ্দিন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত। তার বিরুদ্ধে আগে থেকেই বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এসব মামলার পাশাপাশি নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে তাকে গ্রেফতার দেখিয়ে আজ (শনিবার) তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
স্বঘোষিত আ'লীগের নন পলাতক শাখার সভাপতি অ্যাডভোকেট কামাল গ্রেফতার

উল্লেখ্য, এক সময় চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের পদধারী এই নেতা আওয়ামী সরকার আমলে আদালতে এপিপি হিসেব দ্বায়িত্ব পালন করেন৷ তবে ৫ আগস্টের পর সামাজিক যোগাযোগের মাধ্যমে আ'লীগ ও এর নেতাদের বিষদগার করে বিভিন্ন সময় ভিডিও পোস্ট করতে থাকেন কামাল উদ্দিন৷ এক পর্যায়ে তিনি নিজেকে আ'লীগের নন পলাতক শাখার সভাপতি ঘোষনা করেন৷ কামাল উদ্দিনের অকথ্য ভাষায় গালাগাল ও নানান বিতর্কিত বক্তব্যে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতা-কর্মীরা তার ওপর ক্ষুদ্ধ হতে থাকেন৷ গতকাল শুক্রবার রাতে চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন মইজ্জার টেক এলাকায় কামাল উদ্দিনকে ঘেরাও করে বিক্ষুদ্ধ জনতা৷
Source - www.bd24live.com ↗