সাফের ফাইনালে ভারত

শুরুটা ছিল দাপুটে, মাঝপথে কিছুটা ছন্দপতন। শেষদিকে ভুটানের আক্রমণে রীতিমতো চাপে পড়লেও জয় নিয়েই মাঠ ছেড়েছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত। সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর প্রথম সেমিফাইনালে ভুটানকে ২-১ গোলে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে ভারত। ঢাকা জাতীয় স্টেডিয়ামে ভারতের হয়ে গোল করেন পি ভি বিষ্ণু ও চিংলেনসানা সিং। ভুটানের একমাত্র গোলটি করেন কিনজাং তাশি তোবদেন।
Source - www.risingbd.com ↗