প্রেমের টানে চীন থেকে সিলেটে, হেফাজতে নেওয়ার পর ছেড়ে দিল পুলিশ

অনলাইনে পরিচয়, এর পর প্রেম। সেই সম্পর্কের টানে চীনের জিয়াংসি থেকে বাংলাদেশের সিলেটে এসে বিয়ে করেছেন লিও ফাভিন নামের এক চীনা তরুণ। তবে, ভিন্ন দেশের নাগরিককে বিয়ে ও ধর্ম পরিচয় নিয়ে এলাকায় কৌতূহল ও উত্তেজনা তৈরি হলে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। পরে ধর্মান্তর ও বিয়ের কাগজপত্র যাচাই করে তাকে শ্বশুরবাড়ির লোকজনের জিম্মায় ছেড়ে দিয়েছে পুলিশ।
Source - www.risingbd.com ↗