Bangladesh · 2026-11-14 19:05:30

মিশন এনসেলাডাস - ১

মিশন এনসেলাডাস - ১
১৭ জুলাই ২০৩১, নাসা
ঘরের সবাই উৎকণ্ঠা নিয়ে অপেক্ষা করছিল। মিশন কন্ট্রোলের সবার চোখ এক নারীর দিকে। সবাই তাঁকে ‘মম’ নামে ডাকত। মিশন অপারেশনস ম্যানেজার কথাটির আদ্যক্ষর নিয়ে তৈরি এই নাম। কেউ একবার মজা করে তাঁর মনিটরে এই নামে একটি স্টিকার লাগিয়ে দিয়েছিল। সেখান থেকেই নামটির শুরু।
মার্টিন সোজা হয়ে এমনভাবে বসেছিল, যেন নিজের মনিটরের আড়াল থেকেও তাঁকে ভালোভাবে দেখতে পায়। মমের বয়স প্রায় তার মায়ের সমান। নিজের ডেস্কে বসে পুরোনো আমলের হেডসেটটা ঠিক করে নিলেন মম। তারপর মাইক্রোফোনে স্পষ্ট করে কথা বললেন। তবে তাঁর কণ্ঠে হালকা উদ্বেগের ছাপ।
‘ক্যারিয়ার সিগন্যাল পাওয়া গেছে। টেলিমেট্রি ডেটার অপেক্ষায় আছি।’
কয়েক সেকেন্ড কেটে গেল। কিছুই ঘটল না। কেউ একজন কাগজ নাড়াচাড়া করল। কোথাও শোনা গেল আঙুল ফোটানোর শব্দ। নীরবতা ভাঙল প্রায় আধা মিনিট পর। ভেসে এল একজন পুরুষের কণ্ঠ। স্পষ্ট স্প্যানিশ টানে ইংরেজি বলছেন তিনি।
‘কার্লোস ফুয়েন্তেস বলছি, মিশন অপারেশনস টিম, ডিপ স্পেস নেটওয়ার্ক।’
সিগন্যালের অবস্থা এতই খারাপ যে মনে হচ্ছিল, কথা বলছেন তিনি মঙ্গলগ্রহ থেকে। অথচ মার্টিন জানত, ফুয়েন্তেস বসে আছেন মাদ্রিদে। তাঁর সামনেও আছে নাসার এখানকার মনিটরগুলোর মতোই একটি মনিটর।
‘আমার জন্য কী খবর আছে?’ জানতে চাইলেন ফুয়েন্তেস।
দ্য ভিজিটমমের বয়স প্রায় তার মায়ের সমান। নিজের ডেস্কে বসে পুরোনো আমলের হেডসেটটা ঠিক করে নিলেন মম। তারপর মাইক্রোফোনে স্পষ্ট করে কথা বললেন। তবে তাঁর কণ্ঠে হালকা উদ্বেগের ছাপ।মম ­প্রায় ফিসফিস করে বললেন, ‘সিম্বল লেংথ ঠিক আছে।’ হেডসেটের মাইক্রোফোনটি তাঁর মুখের খুব কাছে। ঘরে এতই নীরব যে তাঁর প্রতিটি কথা স্পষ্ট শোনা গেল।
কথাটা শুনে বোঝার উপায় নেই, তিনি প্রশ্ন করছেন, নাকি কোনো তথ্য জানাচ্ছেন। নিজের মনিটরের দিকে তাকিয়ে রইলেন মম। তাঁর চোখেমুখে অপেক্ষার ছাপ, যেন পর্দায় কিছু একটা দেখতে পাওয়ার আশায় আছেন। কিন্তু স্বস্তির খবরটি আসার কথা হেডফোনে, ফুয়েন্তেসের কাছ থেকে। পৃথিবীতে তিনিই প্রথম মানুষ, যিনি ডিপ স্পেস নেটওয়ার্কে এসে পৌঁছানো ডেটা দেখতে পাচ্ছেন।
‘সিম্বল লেংথ ঠিক আছে,’ ওপাশ থেকে জানালেন ফুয়েন্তেস।
মম এবার হেসে উঠলেন। ফুয়েন্তেসের কথাটা তিনি আবার জোরে বললেন, ‘সিম্বলের দৈর্ঘ্য ঠিক আছে।’
তাঁর গলার স্বর শুনেই বোঝা যাচ্ছিল, তিনি কতটা খুশি। প্রতিটি শব্দ বলার সঙ্গে সঙ্গে কণ্ঠস্বর আরও চড়া হচ্ছিল। এবার মিশন কন্ট্রোলে উপস্থিত সবার উদ্দেশে কথাটা বললেন তিনি। এমনকি মার্টিনের কানেও পৌঁছে গেল। অবশ্য এখানে উপস্থিত সবার মধ্যে মার্টিনের গুরুত্বই সবচেয়ে কম।
মমের পাশের আসনে বসা লোকটি শান্ত, নিচু গলায় জানালেন, ‘ডেটা আসছে।’
তিনি নিজের কম্পিউটারের কি-বোর্ডে হাত দিয়ে একটি প্রোগ্রাম চালু করেছিলেন। সেই প্রোগ্রামের কাজ ছিল হেক্সাডেসিমেল ফরম্যাটে কোড করা ডেটাগুলো পর্দায় ওপর থেকে নিচে দেখানো। এখন সেগুলো একের পর এক পর্দায় ভেসে উঠছে।
AE00020F A02F2F00....
সংখ্যাগুলো যেন কত চেনা! অথচ কম্পিউটারের সাহায্য ছাড়া এগুলোর কোনো অর্থই বোঝা সম্ভব নয়। এমনকি মার্টিনের পক্ষেও নয়।
কিডন্যাপনিজের মনিটরের দিকে তাকিয়ে রইলেন মম। তাঁর চোখেমুখে অপেক্ষার ছাপ, যেন পর্দায় কিছু একটা দেখতে পাওয়ার আশায় আছেন। কিন্তু স্বস্তির খবরটি আসার কথা হেডফোনে, ফুয়েন্তেসের কাছ থেকে।হঠাৎ মম বেশ জোরে, বিজয়ীর ভঙ্গিতে বললেন, ‘আমরা টেলিমেট্রি ডেটা পাচ্ছি।’
এই ঘোষণার জন্যই এতক্ষণ অপেক্ষা করছিল মিশন কন্ট্রোলের সবাই। মুহূর্তে সবাই লাফিয়ে উঠে হাততালি দিতে লাগল। কেউ কেউ আনন্দে চিৎকারও করল। তাদের সঙ্গে যোগ দিলেন মার্টিনও। ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে হাততালি দিলেন। এ ধরনের পরিস্থিতিতে কীভাবে আচরণ করতে হয়, তা তিনি শিখে গেছেন।
‘যেসব সিস্টেমের হাতে পর্যাপ্ত ডেটা পৌঁছে গেছে, তারা আমাকে স্ট্যাটাস রিপোর্ট দাও,’ বললেন মম।
ধীরে ধীরে থেমে গেল হাততালির শব্দ। সঙ্গে সঙ্গে ঘরটা আবার আগের মতো কর্মব্যস্ত হয়ে উঠল। চারদিকে শুরু হলো কি-বোর্ডের খটখট শব্দ।
‘মম, আরএফ রিপোর্ট দিচ্ছে।’
‘আরএফ, রিপোর্ট দাও।’
‘আরএফ জানাচ্ছে, ট্রান্সমিশন পাওয়ার স্বাভাবিক, টেলিমেট্রিও স্বাভাবিক, রেডিও সিস্টেমেও কোনো সমস্যা নেই।’
‘নিশ্চিত হলাম, আরএফ। সবকিছু স্বাভাবিক আছে।’
আরএফ হলো স্যাটেলাইটের রেডিও সিস্টেম
‘মম, ইএলএফ-এআই রিপোর্ট দিচ্ছে।’
লাউডস্পিকার থেকে ভেসে আসা গলাটা চিনতে পারলেন মার্টিন। করিডরের কয়েকটি অফিস পরেই বসেন সেই লোক। তাঁর দায়িত্ব কৃত্রিম বুদ্ধিমত্তা দেখাশোনা করা। তাঁর গলার স্বর শুনেও মনে হচ্ছে মঙ্গলগ্রহ থেকে ফোন করছেন।
‘বলো, ইএলএফ।’
‘আনন্দের সঙ্গে জানাচ্ছি, ইএলএফ-এআইয়ের কোনো অস্বাভাবিকতা ধরা পড়েনি। জরুরি অবস্থার জন্য রাখা কোনো প্রোগ্রামই চালু করতে হয়নি।’
অনুরূপীকেউ কেউ আনন্দে চিৎকারও করল। তাদের সঙ্গে যোগ দিলেন মার্টিনও। ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে হাততালি দিলেন। এ ধরনের পরিস্থিতিতে কীভাবে আচরণ করতে হয়, তা তিনি শিখে গেছেন।মার্টিন মনে মনে ভাবলেন, এত কথা না বলে আরও কম শব্দে কথাটা বলা যেত। কী অপচয়! কপাল কুঁচকে ফেললেন মম। মনে হলো, মার্টিনের মনের কথাটাই যেন শুনতে পেয়েছেন।
‘মম, সি অ্যান্ড ডিএইচ বলছি।’
‘বলো, সি অ্যান্ড ডিএইচ।’
কণ্ঠে নার্ভাস ভাব স্পষ্ট। মার্টিন এই বক্তাকেও চেনে। তিনি প্রোগ্রামার। নাসায় নিশ্চয়ই অনেক দিন কাজ করছেন। তা না হলে কমান্ড অ্যান্ড ডেটা হ্যান্ডলিংয়ের সিস্টেম ম্যানেজার হওয়ার সুযোগ পেতেন না। তবে সবার সামনে এভাবে কথা বলতে তাঁকে খুব একটা স্বচ্ছন্দ মনে হলো না। তিনি জানেন, এখানে যা ঘটছে, সবই সরাসরি ইন্টারনেটে সম্প্রচার করা হচ্ছে।
‘সি অ্যান্ড ডিএইচ জানাচ্ছে, সবকিছু স্বাভাবিক। সব এসএসআর পয়েন্টার ঠিক জায়গামতোই আছে। আমরা যেমন ডেটা আশা করেছিলাম, ঠিক তেমনটাই পাচ্ছি।’
স্বাভাবিক পরিস্থিতিতে এই ব্যাখ্যার কোনো দরকার ছিল না। ঘরে উপস্থিত সবাই জানে, কীভাবে একটি স্যাটেলাইট সাবসিস্টেমের স্বাভাবিক অবস্থা নির্ণয় করা হয়। মার্টিন নিজেও এসএসআর পয়েন্টার ট্র্যাকার সফটওয়্যারের বাগ খুঁজতে সাহায্য করেছিল। এই সফটওয়্যারের সাহায্যে মহাকাশযানের ভেতরের দুটি আলাদা সলিড-স্টেট রেকর্ডার বা এসএসআরের অবস্থা পর্যবেক্ষণ করে।
‘আশানুরূপ ডেটা পাওয়ার বিষয়টি নিশ্চিত করছি।’
‘মম, ইএলএফের জিএনসি বলছি।’
‘হ্যাঁ, জিএনসি। বলো।’
‘সব হার্ডওয়্যার ঠিকঠাক কাজ করছে। গাইডেন্স সিস্টেমের সবকিছু স্বাভাবিক। ইঞ্জিনের সব থ্রাস্টের তথ্যও রেকর্ড করা হয়েছে।’
‘চমৎকার, জিএনসি।’
গাইডেন্স, নেভিগেশন অ্যান্ড কন্ট্রোল সিস্টেম ঠিকমতো কাজ করছে। তার মানে, মহাকাশযানটি নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পুরোপুরি প্রস্তুত।
সন্দেশকণ্ঠে নার্ভাস ভাব স্পষ্ট। মার্টিন এই বক্তাকেও চেনে। তিনি প্রোগ্রামার। নাসায় নিশ্চয়ই অনেক দিন কাজ করছেন। তা না হলে কমান্ড অ্যান্ড ডেটা হ্যান্ডলিংয়ের সিস্টেম ম্যানেজার হওয়ার সুযোগ পেতেন না।‘মম, প্রপালশন বিভাগের স্ট্যাটাস রিপোর্ট আছে।’
‘বলো, প্রপ।’
‘প্রপালশন সিস্টেমের সবকিছু স্বাভাবিক। ট্যাংকের চাপও প্রত্যাশামতো, ৩২৬.৫। আমরা এগোতে পারি। এনসেলাডাস আমাদের অপেক্ষায় আছে।’
‘নিশ্চিত হলাম। ধন্যবাদ, প্রপ।’
মমের মুখে গভীর তৃপ্তির হাসি। নভোযানটি—তাঁর নভোযানটি—অনেক দীর্ঘ পথ পাড়ি দিয়ে এসেছে। এটি যখন প্রথম উৎক্ষেপণ করা হয়েছিল, মার্টিন তখন স্কুলে পড়েন। মম নিশ্চয়ই এই মুহূর্তটির জন্য সেই শুরু থেকেই অপেক্ষায় ছিলেন।
‘মম, ইএলএফ-১-এর পাওয়ার সিস্টেম বলছি।’
মম কাঁধ সোজা করে বসলেন। ‘হ্যাঁ, মম বলছি।’
‘বিদ্যুৎ সরবরাহের সব তথ্য স্বাভাবিক আছে। আরটিজি প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহ করছে।’
উৎক্ষেপণের আগে পরিবেশবাদীদের প্রতিবাদের কথা মনে পড়ল মার্টিনের। রেডিওআইসোটোপ থার্মোইলেকট্রিক জেনারেটরে (আরটিজি) প্রচুর তেজস্ক্রিয় প্লুটোনিয়াম ছিল। উৎক্ষেপণের সময় যদি কোনো দুর্ঘটনা ঘটত…! কিন্তু এই যন্ত্রটি ব্যবহার করা ছাড়া উপায়ও ছিল না। এত দূরে সূর্য থেকে পর্যাপ্ত শক্তি পাওয়া যায় না। তাই সৌরকোষের সাহায্যে প্রয়োজনীয় বিদ্যুৎ উৎপাদন সম্ভব নয়।
নেতানভোযানটি—তাঁর নভোযানটি—অনেক দীর্ঘ পথ পাড়ি দিয়ে এসেছে। এটি যখন প্রথম উৎক্ষেপণ করা হয়েছিল, মার্টিন তখন স্কুলে পড়েন। মম নিশ্চয়ই এই মুহূর্তটির জন্য সেই শুরু থেকেই অপেক্ষায় ছিলেন।‘ধন্যবাদ, পাওয়ার।’
‘মম, শুনতে পাচ্ছেন?’
‘হ্যাঁ?’
‘থার্মাল সিস্টেম জানাচ্ছে, সবকিছুর তাপমাত্রা স্বাভাবিক আছে। সব তাপমাত্রাই সবুজ সীমার মধ্যে।’
মোট সাতটি সাবসিস্টেম। মার্টিন এতক্ষণে আঙুল গুনে হিসাব করছিল, এবার ব্যাপারটা বুঝতে পারল। নিজের হাতের দিকে তাকাল সে। বাঁ হাতের তিনটি আঙুল ছাড়া বাকি সবগুলোই ছড়ানো।
‘পি-আই বলছি। শুনতে পাচ্ছেন?’
প্রধান গবেষকের উদ্দেশে একটু গলা উঁচিয়ে জবাব দিলেন মম, ‘পি-আই, আমাদের নভোযান একদম ঠিক আছে। ডেটা আসছে। শনির কক্ষপথে ধরা পড়তে আর মাত্র ২০ দিন বাকি। সবাই শোনো, ২৭ বছর পর আমরা আবার শনিতে যাচ্ছি। মিশন অপারেশনস, আজকের মতো বিদায় নিচ্ছি। অন্তত আজকের জন্য। আর তোমাদের সবাইকে ধন্যবাদ।’
মম ভীষণ আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন। এমন মুহূর্তে সেটাই স্বাভাবিক।
ক্রাইম অন মার্সমোট সাতটি সাবসিস্টেম। মার্টিন এতক্ষণে আঙুল গুনে হিসাব করছিল, এবার ব্যাপারটা বুঝতে পারল। নিজের হাতের দিকে তাকাল সে। বাঁ হাতের তিনটি আঙুল ছাড়া বাকি সবগুলোই ছড়ানো।***
পরদিন সকালে মার্টিনের মা তাকে ফোন করলেন। তাঁর ধারণা, জার্মানির একটি টেলিভিশন সংবাদে তিনি কিছুক্ষণের জন্য মার্টিনকে দেখতে পেয়েছেন।
শনিগ্রহের উদ্দেশে ইএলএফ মহাকাশযানের উৎক্ষেপণ নিয়ে তখন গোটা বিশ্বের মানুষের মধ্যে তুমুল আগ্রহ। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছিল। নাসা, ইউরোপিয়ান স্পেস এজেন্সি এবং জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি প্রতিশ্রুতি দিয়েছিল, ২০৩১ সালে শনির বলয়ঘেরা জগতে পৌঁছানোর পর মহাকাশযানটি এমন সব ছবি পাঠাবে, যা দেখে সবাই বিস্মিত হবে। কিন্তু সেই মূহূর্তে কেউ ঘুণাক্ষরেও আঁচ করতে পারেনি, সামনে কী অপেক্ষা করছে!
এই অভিযানে এমন কিছু চমকপ্রদ আবিষ্কার হবে, যা মানবজাতির এত দিনের বিশ্বাস বদলে দেবে। সেই আবিষ্কারের সূত্র ধরেই একসময় মার্টিনকে ঢুকতে হবে একটি অন্ধকার, দুর্গন্ধময় টিনের কৌটায়। সেটি ছুটে যাবে মহাকাশের বুক চিরে ভীষণ গতিতে, চারপাশে থাকবে শুধু মহাবিশ্বের প্রতিকূল পরিবেশ।
তবে সেই দিন আসতে এখনো অনেক পথ বাকি।
ব্র্যান্ডন কিউ. মরিস জার্মানির জনপ্রিয় লেখক ও পদার্থবিদ। তাঁর আসল নাম ম্যাথিয়াস ম্যাটিং। ২০১৭ সাল থেকে ব্র্যান্ডন কিউ. মরিস ছদ্মনামে লিখছেন বিজ্ঞান কল্পকাহিনি। তিনি বাস্তব পদার্থবিজ্ঞান ও বৈজ্ঞানিক ধারণার ওপর ভিত্তি করে এমন সব কল্পকাহিনি লেখেন, যা ভবিষ্যতে সত্যি হয়ে উঠতেও পারে। এটাই তাঁর লেখার বিশেষত্ব। দ্য এনসেলাডাস মিশন তাঁর সবচেয়ে জনপ্রিয় ও বহুল আলোচিত বই।
উদ্ভাবনপটু দেশপ্রেমী

Source - www.bigganchinta.com ↗