সাশ্রয়ী, নির্ভরযোগ্য ও মানসম্মত শিশুযত্ন সেবা নারীদের কর্মজীবনে প্রবেশ এবং কর্মসংস্থানে টিকে থাকতে সহায়তা করতে পারে। একই সঙ্গে এটি শিশুদের সুস্থভাবে বেড়ে ওঠার সুযোগ তৈরি করে। শিশুযত্নকে একটি খাত হিসেবে আরও বেশি স্বীকৃতি দেওয়া এবং প্রতিটি শিশুর জন্য মানসম্মত যত্ন নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
আজ শনিবার রাজধানীর বাংলা একাডেমিতে আয়োজিত ‘জাতীয় শিশুযত্ন সম্মেলন ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে আলোচকেরা এসব কথা বলেন।
‘শিশুর যত্নে ঐক্যবদ্ধ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত দুই দিনের সম্মেলনে নারীর কর্মসংস্থান ও শিশুর বিকাশে শিশুযত্নের ভূমিকা নিয়ে আলোচনা হয়। সিনারগোস বাংলাদেশ, ব্র্যাক ইনস্টিটিউট অব এডুকেশনাল ডেভেলপমেন্ট (বিআইইডি), ব্র্যাক ও বিশ্বব্যাংক গ্রুপ যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করেছে।
সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারী ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন। এ সময় ব্র্যাকের উপনির্বাহী পরিচালক অরিঞ্জয় ধর, বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের ডিভিশন ডিরেক্টর জঁ পেসমে, বিআইইডির নির্বাহী পরিচালক ইরাম মরিয়ম এবং সিনারগোস বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর এষা হোসেন উপস্থিত ছিলেন।
নারীদের কর্মক্ষেত্রে অংশগ্রহণ বাড়াতে সাশ্রয়ী ও মানসম্মত শিশুযত্ন সেবা জরুরি

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, শিশু দিবাযত্ন কেন্দ্র আইন, ২০২১ আইনটি শিশুযত্নের জন্য একটি আইনি ভিত্তি তৈরি করেছে। তবে বাস্তবায়ন, নিয়ন্ত্রণ, অর্থায়ন, জনবল উন্নয়ন, মান নিশ্চিতকরণ এবং সেবা দেওয়ার ক্ষেত্রে এখনো বিভিন্ন চ্যালেঞ্জ রয়েছে। বর্তমানে শিশুযত্ন সেবার পরিসর সীমিত। নিম্ন আয়ের পরিবারের জন্য অনেক ক্ষেত্রেই তা ব্যয়বহুল। বিশ্বব্যাংক গ্রুপের সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, পরিবারগুলো সাশ্রয়ী, কাছাকাছি, বিশ্বাসযোগ্য ও শিশুদের বিকাশে সহায়ক শিশুযত্ন সেবা গ্রহণে বেশি আগ্রহী।
স্বাগত বক্তব্যে বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের ডিভিশন ডিরেক্টর জঁ পেমে বলেন, ‘বাংলাদেশের আরও বেশি কর্মসংস্থান তৈরি করতে হবে। বাড়াতে হবে উৎপাদনশীলতা। দেশের মানবসম্পদের আরও ভালো ব্যবহার নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে নারীদের কেন্দ্রে রাখতে হবে। সাশ্রয়ী ও মানসম্মত চাইল্ড কেয়ার নারীদের কাজে যুক্ত হতে এবং কর্মসংস্থান তৈরিতে সহায়তা করে। পাশাপাশি শিশুদের জীবনের শুরুটা ভালো করতে ভূমিকা রাখে।’
‘জাতীয় শিশুযত্ন সম্মেলন ২০২৬’-এ ‘শিশুযত্নের প্রেক্ষাপট বোঝা: বাংলাদেশের উন্নয়নের পরবর্তী অগ্রাধিকার কেন শিশুযত্ন?’ শীর্ষক বিষয়ের ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া আঞ্চলিক জেন্ডার ইনোভেশন ল্যাবের অর্থনীতিবিদ কেট ভাইবর্নি। বাংলা একাডেমি, ঢাকা। ১৪ নভেম্বর ২০২৬প্রধান অতিথির বক্তব্যে নারী ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন বলেন, আগে যৌথ পরিবারে দাদি, নানি, খালা, মামাসহ পরিবারের অন্য সদস্যরা শিশুদের যত্নে সহযোগিতা করতেন। কিন্তু সামাজিক ও পেশাগত পরিবর্তনের কারণে সেই সহায়তাব্যবস্থা এখন অনেকাংশে কমে গেছে। শিশুদের যত্নের ব্যবস্থা না থাকায় অনেক নারী শিক্ষা ও কর্মক্ষেত্র থেকে ঝরে পড়ছেন। এ ক্ষেত্রে কর্মক্ষেত্র ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে ডে-কেয়ার সুবিধা বাড়ানো প্রয়োজন।
নারীদের উচ্চশিক্ষায় ফেরার সুযোগ প্রসঙ্গে তিনি বলেন, সন্তান জন্মদান ও যত্নের কারণে কোনো নারী কয়েক বছর পড়াশোনার বাইরে থাকলে তাঁর জন্য উচ্চশিক্ষার সুযোগ বন্ধ করা উচিত নয়। মেধা ও যোগ্যতার ভিত্তিতে তাঁদের শিক্ষায় ফেরার সুযোগ দিতে হবে। এ ক্ষেত্রে উচ্চশিক্ষায় প্রবেশের বয়সসীমা ও শিক্ষাজীবনের বিরতির কারণে সৃষ্ট বাধাগুলো পুনর্বিবেচনা করা প্রয়োজন।
শিশুদের যাঁরা যত্ন করেন, তাঁদের যথাযথ স্বীকৃতি ও প্রশিক্ষণ দেওয়ার ওপর গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, যত্নের কাজকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে হলে তাঁদের দক্ষতা ও মর্যাদা নিশ্চিত করতে হবে। শিশুদের যত্নের ক্ষেত্রে বাড়িভিত্তিক, কমিউনিটিভিত্তিক, প্রাতিষ্ঠানিক ও কারখানাভিত্তিক ব্যবস্থাগুলোকে একটি সমন্বিত কাঠামোর আওতায় আনতে হবে। এ জন্য ন্যূনতম মানদণ্ড, গুণগত মান যাচাই ও কার্যকর তদারকি ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন।
উদ্বোধনী অনুষ্ঠানে ‘শিশুযত্নের প্রেক্ষাপট বোঝা: বাংলাদেশের উন্নয়নের পরবর্তী অগ্রাধিকার কেন শিশুযত্ন?’ শীর্ষক তিনটি প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। এগুলো উপস্থাপন করেন বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া আঞ্চলিক জেন্ডার ইনোভেশন ল্যাবের অর্থনীতিবিদ কেট ভাইবর্নি, সিনারগোস বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর এষা হোসেন এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সিনিয়র লেকচারার ফেরদৌসি খানম।

Source - www.prothomalo.com ↗