জাপান ৩-২ ব্রাজিল
চার মাস পর দেখা। বন্ধু, কী খবর বলে ব্রাজিলের ‘উপহার’ ফেরত দিল জাপান। ব্রাজিল উপহারের সেই প্যাকেট খুলে দেখে, ভেতরে একটি পাঁচ মিনিটের এবং অন্যটি যোগ করা সময়ের ‘টর্নেডো।’
কথাগুলো কাল্পনিক, কিন্তু সিঙ্গাপুর ন্যাশনাল স্টেডিয়ামে জাপান- ব্রাজিল ম্যাচ বিচারে অন্য এক বাস্তবতা।
দুরপাল্লার জোড়া ‘রকেটে’ দুই গোল করেও সেই টর্নেডোয় দলের ক্ষয়-ক্ষতি এড়াতে পারেননি ভিনিসিয়ুস। ব্রাজিলকে হারতে হয় ৩-২ গোলে। এই কাটা ঘায়ে নুনের ছিটা হিসেবে যোগ করা সময়ে রেফারি সঙ্গে তর্কে জড়িয়ে লাল কার্ড দেখেন তাঁদের অধিনায়ক রাফিনিয়া। লাল কার্ড দেখেন ব্রাজিল কোচ আনচেলত্তিও।
টর্নেডো বেশি সময় থাকে না আর জাপানে এই ঝড়ও কম হয় না। তাঁদের ফুটবলেও ছোট ছোট সব ঝড়ের ছাপ থাকে। গত জুলােইয়ে হিউস্টনে বিশ্বকাপে শেষ ৩২ দলের রাউন্ডে সেটা টের পেয়েছিল ব্রাজিল। চার-পাঁচ মিনিটের এক ছোট্ট ঝড়ের ফসল ছিল জাপানের একমাত্র গোলটি। ব্রাজিল শেষ পর্যন্ত ২-১ গোলে জিতলেও ঝড়ে নিজেদের খেলায় ক্ষয়-ক্ষতির চিহৃ নিয়ে ফিরেছিল।
জাপানের তিন ‘টর্নেডো’য় অসহায় ভিনিসিয়ুসের জোড়া ‘রকেট’, হার ব্রাজিলের
তবে, আজকের ম্যাচটা প্রীতির বলেই হয়তো জাপানি ‘টর্নেডো’ বলে কিছু যে আছে, তা ভুলে গিয়েছিল ব্রাজিল। নইলে আবারও সেই ঝড়ের মুখে পড়ে ১৪ থেকে ১৮, এই পাঁচ মিনিটে ব্রাজিল দুই গোল হজম করবে কেন!
ভিনিসিয়ুস তখন পর্যন্ত চুপচাপই ছিলেন। খেলা দেখে মনে হয়েছে, এ মৌসুমে রিয়াল মাদ্রিদের ফর্মই অনূদিত হচ্ছে। সেটা বাঁ উইংয়ে। ম্যাচে আধা ঘণ্টা পর ডানে সরে গিয়ে ৩৩ মিনিটে দুরপাল্লার শটে পান প্রথম গোল। ৭৫ মিনিটের গোলটি বাঁ প্রান্ত থেকে এক ডিফেন্ডারকে কাটিয়ে বাঁকানো শটে। ভিনি ফর্মে ফেরায় সবচেয়ে বেশি খুশি হওয়ার কথা রিয়াল কোচ জোসে মরিনিওর। ব্রাজিল কোচ আনচেলত্তিও নিশ্চয়ই ২-০ গোলে পিছিয়ে পড়া থেকে ঘুরে দাঁড়িয়ে স্বস্তিতে ছিলেন? সেটা যোগ করা সময়ে মাত্র ১ মিনিট পর্যন্ত। বদলি নামা সাকামুতো পরের মিনিটেই গোল করে বসেন! ব্যস, পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে দ্বিতীয় জয় পেয়ে যায় এশিয়া থেকে ফিফা র্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা জাপান।
রেফারির সঙ্গে বাদানুবাদে জড়ান ব্রাজিল কোচ আনচেলত্তিগোলটির উৎসে জাপানের তাকুমি মিনামিনোর বিরুদ্ধে ফাউলের অভিযোগ তোলে ব্রাজিল। বদলি নামা ব্রাজিলের হোয়াও গোমেজকে ফাউল করেছেন মিনামিনো, এই অভিযোগে জানান খেলেরায়াড়রা। সিঙ্গাপুরের রেফারি ইয়ানসেন ফু চওয়ান কর্ণপাত করেননি। এর প্রতিবাদে ছুটে গিয়ে মাঠে ঢুকে পড়েন আনচেলত্তি। বেঞ্চ থেকে রাফিনিয়া সরব ছিলেন সবচেয়ে বেশি। পরিণামে দুজনকেই দেখতে হয় লাল কার্ড। ম্যাচটা তখন আর প্রীতির ছিল না। কিন্তু ততক্ষণে ব্রাজিলের সর্বনাশ যা হওয়ার হয়ে গেছে। ম্যাচে তো হারতে হলোই সঙ্গে লাল কার্ড দেখায় সিঙ্গাপুরের বিপক্ষে পরের প্রীতি ম্যাচে খেলতে পারবেন না রাফিনিয়া।
আলভারেজের গোলের উল্টো ফল পেল আর্জেন্টিনা, থামল পাজের জয়রথওজাপান প্রথম দুটি গোল পায় প্রতি আক্রমণ থেকে। ১৪ মিনিটে উইঙ্গার তাকেফুসো কুবো পাস পেয়ে প্রায় কোনোরকম বাধা ছাড়াই এগিয়ে যান। শট নেওয়ার সময়ও ব্রাজিলের কেউ তাঁকে বাধা দিতে পারেনি। সেই গোলের পর জাপান ফরোয়ার্ড দাইজেন মায়েদার শট সেভ করেন ব্রাজিল গোলকিপার পেদ্রো মোরিসকো। কিন্তু বেশি সময়ের জন্য না। ১৮ মিনিটে কেইতো নাকামুরা ব্রাজিলের বক্সে বল পেয়ে কোন পোস্টে শট নিয়ে শট নিয়ে গোল করবেন, যেন সেই সময়ও পেলেন! ব্রাজিলের রক্ষণ তখন অবিশ্বাস্যভাবে দর্শক!
জোড়া গোল করেও ব্রাজিলকে জেতাতে পারেননি ভিনিসিয়ুসম্যাচে শেষ দিকে বদলি নামা এনদ্রিক পোস্টে বল মারেন। সবাই যখন ভাবছিলেন, ব্রাজিল ড্রয়ের স্বস্তি নিয়ে ফিরবে ঠিক তখনই প্রতি আক্রমণ থেকে ফিরতি শটে গোল করে বসেন জাপানের সাকামুতো। গ্যালারিতে প্রায় ৩৯ হাজার দর্শক পাঁচ গোলের রোমাঞ্চকর এক ম্যাচ উপভোগ করেন। আনচেলত্তির অবশ্য এই স্কোরলাইন ভালো লাগার কথা নয়।
প্রথম কদমেই হার মেসি-পরবর্তী আর্জেন্টিনারলাল কার্ড দেখেন রাফিনিয়াএস্তেভাও, রাফিনিয়া ও ভিনির সমন্বয়ে গড়া আক্রমণভাগ যদি প্রথমার্ধে ৮ শটের মাত্র তিনটি পোস্টে রাখতে পারে তাহলে কোন কোচের ভালো লাগবে! সে তুলনায় জাপান তিনটি শট নিয়ে দুটিতেই গোল করেছে।
দুই অর্ধ মিলিয়ে ১৭টি শট নিয়ে মাত্র ৬টি পোস্টে রাখতে পেরেছে ব্রাজিল। জাপান সেখানে ৮টি শটের চারটিই পোস্টে রেখে তিনটি গোল আদায় করেছে। আনচেলত্তির দলের ৫৭.৬% শতাংশ বল দখলে রাখা তাতে অর্থহীন হয়ে পড়ে। বল পায়ে রেখে জয় না পেলে কী লাভ তাতে!
আগামী মঙ্গলবার সিঙ্গাপুরের বিপক্ষে বছরের শেষ ম্যাচটি খেলবে ব্রাজিল।

Source - www.prothomalo.com ↗