লবণাক্ততাপ্রবণ উপকূলীয় অঞ্চলে ধান উৎপাদনে নতুন সম্ভাবনা তৈরি করেছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) উদ্ভাবিত নতুন জাত ‘ব্রি ধান ১১৯’। রোপা আমন মৌসুমে চাষের জন্য জাতটিকে চূড়ান্ত অনুমোদন দিয়েছে জাতীয় বীজ বোর্ড। স্বল্প জীবনকাল ও লবণাক্ততা সহ্য করার সক্ষমতার পাশাপাশি প্রচলিত জাতের তুলনায় বেশি ফলন দেওয়ার সম্ভাবনা রয়েছে নতুন এ ধানের।