ধরুন, এই তীব্র গরমে বাইরে বের হয়েছেন। পকেট থেকে ফোন বের করে ছবি তুলবেন, ম্যাপ দেখে গন্তব্য খুঁজবেন কিংবা একটু ভিডিও দেখবেন। কিন্তু কিছুক্ষণ পরই খেয়াল করলেন, ফোনটি অস্বাভাবিক গরম হয়ে উঠেছে। ব্যাটারির চার্জও কমছে দ্রুত। কখনো আবার পর্দায় ভেসে উঠছে সতর্কবার্তা—ফোন ঠান্ডা না হওয়া পর্যন্ত কিছু নির্দিষ্ট ফিচার ব্যবহার করা যাবে না।
এমন অভিজ্ঞতা আজকাল অনেকেরই হয়। বিশেষ করে বর্তমান সময়ের প্রচণ্ড গরম ও আর্দ্র আবহাওয়ায় স্মার্টফোনের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখা বেশ কঠিন। তবে ফোন গরম হওয়া মানেই যে সেটি নষ্ট হয়ে যাচ্ছে, এমন কিন্তু নয়। ফোনে কাজ করার সময় কিছুটা তাপ তৈরি হবেই। বিপত্তি ঘটে তখনই, যখন সেই তাপ সহজে বের হতে পারে না কিংবা বাইরের প্রচণ্ড গরমের সঙ্গে ফোনের ভেতরে তৈরি হওয়া তাপও যুক্ত হয়। কিন্তু প্রশ্ন হলো, গরমে ফোনের এমন সমস্যা হয় কেন? চলুন, দেখে নেওয়া যাক।
গরমে স্মার্টফোন নিরাপদে রাখবেন যেভাবে
স্মার্টফোনের ভেতরে থাকে প্রসেসর, ব্যাটারি, ডিসপ্লে ও নানা ধরনের ইলেকট্রনিক যন্ত্রাংশ। ফোনে গেম খেলা, ভিডিও ধারণ, দীর্ঘ সময় ভিডিও কল করা কিংবা ইন্টারনেট ব্যবহার করার সময় এসব যন্ত্রাংশে তাপ উৎপন্ন হয়। সাধারণ অবস্থায় ফোনের নকশা এমনভাবে তৈরি করা হয়, যাতে কাজ করার সময় উৎপন্ন এই তাপ সহজেই পরিবেশে ছড়িয়ে যেতে পারে। কিন্তু পরিবেশের তাপমাত্রাও যদি খুব বেশি হয়, তখন তাপ বের হওয়ার এই প্রক্রিয়া বাধাগ্রস্ত হতে পারে।
স্মার্টফোন কীভাবে ওয়াটারপ্রুফ করা হয়তাপমাত্রা অতিরিক্ত বেড়ে গেলে ফোন নিজেই কিছু সুরক্ষামূলক ব্যবস্থা নেয়। যেমন প্রসেসরের গতি কমিয়ে দেওয়া, ডিসপ্লের উজ্জ্বলতা কমানো কিংবা চার্জ নেওয়ার গতি সীমিত করা।বেশির ভাগ স্মার্টফোনের জন্য ০-৩৫ ডিগ্রি সেলসিয়াস পরিবেশের তাপমাত্রা হলো স্বাভাবিক অবস্থা। তবে স্মার্টফোনের মডেলভেদে এই সীমারেখা ভিন্ন হতে পারে। মনে রাখতে হবে, বাইরের বাতাসের তাপমাত্রা আর ফোনের ভেতরের তাপমাত্রা এক নয়। ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পরিবেশেও একটানা ভারী কাজ করলে ফোনের ভেতরটা আরও গরম হয়ে যেতে পারে।
তাপমাত্রা অতিরিক্ত বেড়ে গেলে ফোন নিজেই কিছু সুরক্ষামূলক ব্যবস্থা নেয়। যেমন প্রসেসরের গতি কমিয়ে দেওয়া, ডিসপ্লের উজ্জ্বলতা কমানো কিংবা চার্জ নেওয়ার গতি সীমিত করা। পরিস্থিতি গুরুতর হলে ফোন সাময়িকভাবে বন্ধও হয়ে যেতে পারে। এগুলো মূলত যন্ত্রটিকে বড় ধরনের ক্ষতির হাত থেকে বাঁচানোর চেষ্টা। তবে বারবার অতিরিক্ত তাপের মুখে পড়লে ব্যাটারির কার্যক্ষমতা ও আয়ু কমে যেতে পারে।
স্মার্টফোন যেভাবে আপনার সব তথ্য হাতিয়ে নেয়বাইরের বাতাসের তাপমাত্রা আর ফোনের ভেতরের তাপমাত্রা এক নয়। ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পরিবেশেও একটানা ভারী কাজ করলে ফোনের ভেতরটা আরও গরম হয়ে যেতে পারে।রোদে ফোন রাখার ঝুঁকি
গরমে ফোনের সবচেয়ে বড় শত্রু হলো সরাসরি সূর্যের আলো। বিশেষ করে গাড়ির ড্যাশবোর্ডে ফোন রেখে দেওয়া খুবই বিপজ্জনক। গাড়ির কাচ ভেদ করে সূর্যের আলো ঢুকে ভেতরের তাপমাত্রা অনেক বাড়িয়ে দিতে পারে। ফলে অল্প সময়ের মধ্যেই ফোন অতিরিক্ত গরম হয়ে উঠতে পারে।
তাই বাইরে বের হলে ফোন ছায়ায় রাখা উচিত। পকেট বা ব্যাগে রাখলে অনেক সময় সরাসরি রোদ থেকে সুরক্ষা পাওয়া যায়। তবে ব্যাগের ভেতরে যদি তাপ জমে থাকে, সেখানেও গরম হতে পারে ফোন। তাই জায়গাটি যেন শীতল ও বাতাস চলাচলের উপযোগী হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।
গরমে ফোনের সবচেয়ে বড় শত্রু হলো সরাসরি সূর্যের আলোফোনের কভার কি তাপ আটকে রাখে
আমাদের পছন্দের স্মার্টফোনটিকে নানা রকম আঘাত থেকে বাঁচাতে আমরা হরেক রকমের কভার ব্যবহার করি। কিন্তু মোটা কভার কিছু পরিস্থিতিতে ফোনের তাপ বাইরে বের হওয়ার প্রক্রিয়াকে ধীর করে দিতে পারে। বিশেষ করে ফোন চার্জ দেওয়ার সময় বা ভারী কোনো অ্যাপ ব্যবহারের সময় এমনটা হতে পারে। ফোন অস্বাভাবিক গরম হয়ে গেলে কভার খুলে সেটিকে ঠান্ডা হতে দিন। তবে কভার খুললেই যে সব সমস্যার সমাধান হবে, তা নয়। ফোনের ভেতরে কোনো ত্রুটি থাকলেও ফোন গরম হতে পারে। আর নতুন কভার কেনার সময় শুধু দেখতে সুন্দর কি না, তা না দেখে কভারটি ফোনের তাপ নির্গমনের সঙ্গে মানানসই কি না, সেটিও বিবেচনা করা উচিত।
স্মার্টফোনতাই বাইরে বের হলে ফোন ছায়ায় রাখা উচিত। পকেট বা ব্যাগে রাখলে অনেক সময় সরাসরি রোদ থেকে সুরক্ষা পাওয়া যায়। তবে ব্যাগের ভেতরে যদি তাপ জমে থাকে, সেখানেও গরম হতে পারে ফোন।ফোন আগে থেকে গরম থাকলে চার্জ দেবেন না
ফোন চার্জ হওয়ার সময় স্বয়ংক্রিয়ভাবেই ব্যাটারিতে কিছুটা তাপ উৎপন্ন হয়। আগে থেকেই গরম থাকা ফোনে চার্জ দিলে তাপমাত্রা আরও বেড়ে যেতে পারে। দীর্ঘদিন এমন চলতে থাকলে ব্যাটারির স্বাভাবিক আয়ু কমে যাওয়ার আশঙ্কা থাকে। তাই ফোন অতিরিক্ত গরম থাকলে চার্জার খুলে ঠান্ডা হতে দেওয়া উচিত। ওয়্যারলেস চার্জিংয়ের ক্ষেত্রেও সতর্ক থাকা দরকার।
আগে থেকেই গরম থাকা ফোনে চার্জ দিলে তাপমাত্রা আরও বেড়ে যেতে পারেএতে সাধারণত তারযুক্ত চার্জারের তুলনায় বেশি তাপ উৎপন্ন হয়। যদিও বিষয়টি অনেকটাই চার্জার ও ফোনের নকশার ওপর নির্ভর করে। চার্জ দেওয়ার সময় ফোন বালিশের নিচে, বন্ধ ব্যাগে কিংবা বাতাস চলাচল করে না এমন জায়গায় না রাখাই ভালো। ফোনটি শক্ত ও সমতল কোনো পৃষ্ঠে রাখতে হবে, যাতে চারপাশের তাপ সহজে বেরিয়ে যেতে পারে। চার্জ দেওয়ার সময় সরাসরি রোদ থেকেও ফোনকে দূরে রাখা উচিত।
শীতকালে কি স্মার্টফোন ধীরে চার্জ হয়ফোন অতিরিক্ত গরম থাকলে চার্জার খুলে ঠান্ডা হতে দেওয়া উচিত। ওয়্যারলেস চার্জিংয়ের ক্ষেত্রেও সতর্ক থাকা দরকার। এতে সাধারণত তারযুক্ত চার্জারের তুলনায় বেশি তাপ উৎপন্ন হয়।অ্যাপ ব্যবহারে সতর্কতা
বাইরে প্রচণ্ড গরমের মধ্যে দীর্ঘ সময় গেম খেলা, উচ্চ মানের ভিডিও ধারণ, ভিডিও সম্পাদনা কিংবা ভিডিও কল করলে ফোনের প্রসেসর ও ব্যাটারির ওপর বাড়তি চাপ পড়ে। এর সঙ্গে যদি রোদের তাপ যোগ হয়, তাহলে ফোন দ্রুত গরম হয়ে উঠতে পারে। প্রয়োজনে ফোন ব্যবহার করুন, তবে একটানা ভারী কাজ না করাই ভালো। গাড়িতে ম্যাপ দেখার জন্য ফোন ব্যবহার করলে সরাসরি রোদে না রেখে এসির বাতাস পৌঁছায় এমন নিরাপদ স্থানে রাখতে পারেন। তবে অতিরিক্ত ঠান্ডা বাতাস যেন ফোনের ভেতরে ঘনীভূত আর্দ্রতা (কনডেনসেশন) তৈরি না করে, সেদিকেও খেয়াল রাখা জরুরি।
ফোনের পর্দা বা স্ক্রিনের উজ্জ্বলতা কমিয়ে রাখা, অপ্রয়োজনীয় লোকেশন সুবিধা বন্ধ করা এবং ব্যাকগ্রাউন্ডে চলতে থাকা অ্যাপের কার্যক্রম সীমিত করলেও কিছুটা উপকার পাওয়া যায়। ব্যাটারি সেভার বা লো পাওয়ার মোড চালু করলে অনেক ফোনে ব্যাকগ্রাউন্ডের কাজ কমে যায়। ফলে তাপ উৎপন্ন হওয়াও কিছুটা কমতে পারে।
স্মার্টফোন কীভাবে পদক্ষেপ মাপেফোনের পর্দা বা স্ক্রিনের উজ্জ্বলতা কমিয়ে রাখা, অপ্রয়োজনীয় লোকেশন সুবিধা বন্ধ করা এবং ব্যাকগ্রাউন্ডে চলতে থাকা অ্যাপের কার্যক্রম সীমিত করলেও কিছুটা উপকার পাওয়া যায়।ফোন বেশি গরম হলে কী করবেন
ফোন অতিরিক্ত গরম হয়ে গেলে প্রথমেই এর ব্যবহার বন্ধ করুন। চার্জে থাকলে সংযোগ বিচ্ছিন্ন করুন এবং ফোনটিকে রোদ থেকে সরিয়ে শীতল, ছায়াযুক্ত ও বাতাস চলাচল করে এমন জায়গায় রাখুন। ভারী অ্যাপ চালু থাকলে সেগুলো বন্ধ করে দিন। চাইলে স্বাভাবিক বাতাস চলাচল করে এমন স্থানে ফ্যানের কাছেও রাখা যায়। তবে ফোন ঠান্ডা করার জন্য কখনোই ফ্রিজে রাখবেন না, বরফ লাগাবেন না কিংবা হঠাৎ খুব ঠান্ডা পরিবেশে নিয়ে যাবেন না।
ফোনটিকে রোদ থেকে সরিয়ে শীতল, ছায়াযুক্ত ও বাতাস চলাচল করে এমন জায়গায় রাখুনতাপমাত্রার আকস্মিক পরিবর্তনে ফোনের ভেতরে আর্দ্রতা জমে বড় ক্ষতি হতে পারে। ফোন স্বাভাবিকভাবে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। পর্দায় কোনো সতর্কবার্তা দেখালে সেটিকে অবহেলা করবেন না। ফোন ঠান্ডা হওয়ার পরও যদি বারবার অতিরিক্ত গরম হয়, ব্যাটারি ফুলে যায় কিংবা অস্বাভাবিক আচরণ করে, তাহলে ব্যবহার বন্ধ করে অনুমোদিত সার্ভিস সেন্টারে যোগাযোগ করুন।
লেখক: শিক্ষার্থী, কৃষিবিজ্ঞান বিভাগ, এগ্রিকালচারাল সায়েন্স অনুষদ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।
সূত্র: হাউ-টু গিক ডটকম
স্মার্টফোন ও সোশ্যাল মিডিয়ায় শিশু-কিশোরদের মস্তিষ্ক কতটা ঝুঁকিতে

Source - www.bigganchinta.com ↗