ভারতে এত দিন মসজিদের নিচে মন্দির আছে এই অভিযোগ উঠছিল। এবার অভিযোগ উঠল, পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতায় শিব মন্দির সরিয়ে নাকি বিরিয়ানির দোকান তৈরি হয়েছে। অভিযোগ উঠেছে, কলকাতার বিখ্যাত বিরিয়ানি রেস্তোরাঁ আরসালান নাকি মন্দিরের জমি দখল করে এবং শিবলিঙ্গ সরিয়ে সেখানে তৈরি করা হয়েছে।
এ ঘটনাকে কেন্দ্র করে কলকাতাজুড়ে শুরু হয়েছে রাজনৈতিক ও প্রশাসনিক তৎপরতা। যদিও রেস্তোরাঁ কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছে।
দক্ষিণ কলকাতার কসবা থানায় দায়ের করা একটি লিখিত অভিযোগকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত হয়েছে। বিজেপি নেতা সন্দীপ বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, কসবায় আরসালান রেস্তোরাঁর ঠিক পাশেই একটি প্রাচীন শিব ও হনুমান মন্দির ছিল। রেস্তোরাঁ কর্তৃপক্ষ সেই মন্দিরের জমি দখল করে নিজেদের পরিসর বাড়িয়েছে এবং মূল কাঠামোর ওপর বেআইনি অবকাঠামো নির্মাণ করেছে। এমনকি বিরিয়ানির হাঁড়ি ও অন্যান্য সামগ্রী রাখার গুদাম হিসেবে মন্দির চত্বর ব্যবহার করা হচ্ছিল।
কলকাতায় এবার মসজিদ নয়, বিরিয়ানি রেস্তোরাঁর জায়গায় শিব মন্দির থাকার দাবি বিজেপি নেতার

অভিযোগে বিজেপি নেতা বলেছেন, ফুটপাত ও সংলগ্ন খালপাড় দখল করে গাড়ি পার্কিং ব্যবসা চালানো এবং খালে বর্জ্য ফেলা হচ্ছে। তিনি অবিলম্বে নিরপেক্ষ তদন্ত, রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করা এবং মন্দিরের পবিত্রতা ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।
বিজেপি নেতার এই অভিযোগ পাওয়ার পরই তৎপর হয় প্রশাসন। কসবা থানার পুলিশ এবং কলকাতা পুরসভার এক নির্বাহী প্রকৌশলীর নেতৃত্বে একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুরসভার এক কর্মকর্তা বলেছেন, প্রাথমিক পর্যবেক্ষণে খালপাড়ের রাস্তা দখলের বিষয়টি নজরে এসেছে। নির্মাণটি বৈধ কি না, তা খতিয়ে দেখতে মূল ভবনের পরিকল্পনা পরীক্ষা করা হবে। সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
বিজেপি সূত্র জানিয়েছে, এ বিষয়ে রাজ্যের পুর ও নগর উন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পাল পদক্ষেপ নিয়েছেন এবং পুলিশ তদন্ত শুরু করেছে। মন্দিরে আবার শিবলিঙ্গ প্রতিষ্ঠার পরিকল্পনাও চলছে।
অন্যদিকে রাজ্যের মন্ত্রী ও প্রবীণ বিজেপি নেতা দিলীপ ঘোষ কড়া ভাষায় জানিয়েছেন, মন্দির হোক বা অন্য কোনো প্রতিষ্ঠান, বেআইনিভাবে জমি দখল করা হলে বুলডোজার চালিয়ে তা উদ্ধার করা উচিত। আপাতত পুরসভা ও পুলিশের চূড়ান্ত তদন্ত প্রতিবেদনের দিকেই তাকিয়ে রয়েছে সব পক্ষ।

Source - www.prothomalo.com ↗