মজুরি বাড়ানোর দাবিতে শ্রমিক বিক্ষোভের কারণে শনিবার (১৪ নভেম্বর) ঢাকার আশপাশের ১৪৭টি পোশাক কারখানায় উৎপাদন বন্ধ ছিল। এ অবস্থায় শ্রমিকরা কাজে যোগ না দিলে আগামীকাল রবিবার (১৫ নভেম্বর) থেকে শ্রম আইনের ১৩(১) ধারায় কারখানা বন্ধ রাখতে পারবেন মালিকেরা। এ ধারায় কারখানা বন্ধ থাকলে শ্রমিকরা ওই সময়ের মজুরি পান না।