রাজধানীর ধানমন্ডিতে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পাঁচটি ইউনিট। মঙ্গলবার (৩ নভেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে ধানমন্ডির ১০/এ তে একটি ভবনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন নিয়ন্ত্রণে আনতে পাঁচটি ইউনিট কাজ করছে। আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কিছু জানা যায়নি।
The post ধানমন্ডিতে বহুতল ভবনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস appeared first on Bangladesh Diplomat | বাংলাদেশ ডিপ্লোম্যাট.
ধানমন্ডিতে বহুতল ভবনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

Source - bangladeshdiplomat.com ↗