১০ মিনিট
ম্যাচের ১০ মিনিট কেটে গেছে। শুরুতে বাংলাদেশকে একটু চাপেই রেখেছিল পাকিস্তান। তবে সময়ের সঙ্গে গুছিয়ে উঠছে বাংলাদেশ। আক্রমণেও গেছে। ৭ মিনিটের সময় কাজেম শাহ একটা শটও নিয়েছিলেন লক্ষ্যে, কিন্তু বেশ দুর্বল ছিল সেটি। পাকিস্তান গোলকিপারের তেমন বেগ পেতে হয়নি ঠেকাতে।
এই ম্যাচে বাংলাদেশের স্ট্রাইকার সুকিদুই মিনিটে দুটি আক্রমণ
ম্যাচের প্রথম দুই মিনিটে দুটি ভালো আক্রমণ করেছে পাকিস্তান। শমিত সোমের মিস পাস থেকে শুরু হওয়া আক্রমণে লক্ষ্যে শটও রেখেছিল তারা। তবে মেহেদী হাসান শ্রাবন ঝাঁপিয়ে দুই হাত দিয়ে দুর্দান্ত সেভ দিয়েছেন। পরের মিনিটের আক্রমণ যদিও আর গোলকিপার পর্যন্ত পৌঁছায়নি। আত্মবিশ্বাসী শুরু করেছে পাকিস্তান, বাংলাদেশ একটু চাপে।
বাংলাদেশ সাদা জার্সিতে, পাকিস্তান সবুজ
সময়ের সঙ্গে গুছিয়ে নিয়েছে বাংলাদেশ, আক্রমণেও উঠছে

জাতীয় সংগীত শেষ হয়েছে। দুই দলের ফুটবলররাই এখন ওয়ার্ম আপ করছেন, তুলেছেন টিম ফটো। বাংলাদেশ আজ সাদা জার্সিতে মাঠে, পাকিস্তান নামছে সবুজ জার্সিতে।
জাতীয় সংগীতের সময় বাংলাদেশের ফুটবলাররাদুই কোচ কী বললেন
ম্যাচের আগে সম্প্রচারকদের সঙ্গে কথা বলেছেন বাংলাদেশ কোচ টমাস ঢুলি। তিনি জানিয়েছেন, ইন্দোনেশিয়ায় আশিয়ান কাপটা ব্যর্থতায় কাটলেও তারা সেখান থেকে অনেক কিছু শিখেছেন। পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনালের আগে দলের ভেতর ভালো উদ্দীপনাও দেখেছেন। সাদ উদ্দিনকে চোটের কারণে হারানো নিয়েও আফসোস ছিল ঢুলির কণ্ঠে।
কথা বলেছেন পাকিস্তানের কোচ নলবার্তো সোলানোও। তাঁর বিশ্বাস, আজকে খুব কঠিন একটা পরীক্ষা হবে। খুব ভালো একটা পরিবেশও দেখছেন ম্যাচের আগে। তাদের প্রস্তুতিটাও ভালো হয়েছে। আজকে ম্যাচের সময় তারা কেমন করেন, সেটি দেখতেও মুখিয়ে আছেন।
ভিএআর
একটু মনে করিয়ে দেওয়া, এই ম্যাচে কিন্তু ভিএআর (ভিডিও অ্যাসিস্টন্যান্ট রেফারি) আছে। ঢাকার মাঠে আজ বিকেলেই ভিএআরের অভিষেক হয়েছে ভারত–ভুটানের প্রথম সেমিফাইনালে। বাংলাদেশের ম্যাচেও তা থাকবে। একটু বুঝেশুনেই তাই উদ্যাপন করতে হবে। রেফারির দেওয়া সিদ্ধান্ত বদলে যেতে পারে ভিএআরে।
ওয়ার্ম আপ
ম্যাচের জন্য তৈরি হচ্ছেন বাংলাদেশের ফুটবলাররা। হামজা–ফারহান আলীদের সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।
অপেক্ষায় ভারত
বাংলাদেশ–পাকিস্তান ম্যাচটি টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল। এরই মধ্যে প্রথম সেমিফাইনালে ভুটানকে ২–১ গোলে হারিয়ে শিরেপানির্ধারণী মঞ্চে জায়গা করে নিয়েছে ভারত।
বাংলাদেশ–পাকিস্তানের মধ্যকার জয়ী দল ভারতের বিপক্ষে ফাইনালে খেলবে মঙ্গলবার।
ভারত–ভুটান ম্যাচের এ দুটি প্রতিবেদন পড়ে নিতে পারেন:
১৮ বছর পরও বদলাল না ভুটানের ভাগ্য, ভারত উঠল ফাইনালে
‘ভিএআর পছন্দ করি না’, বলেই ‘সরি’ বললেন ভারত কোচ
২১ বছর পর
আজ শুধু একটি সেমিফাইনাল নয়, বাংলাদেশের সামনে অপেক্ষা করছে দীর্ঘ ২১ বছরের আক্ষেপ ঘোচানোর সুযোগ। সর্বশেষ ২০০৫ সালে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলেছিল বাংলাদেশ।
সেবার ১৪ ডিসেম্বর করাচির পিপলস স্টেডিয়ামে পাকিস্তানকে সেমিফাইনালে হারিয়েই ফাইনালের টিকিট আসে। এরপর দুই দশকের বেশি সময়ে কখনো গ্রুপ পর্বে, কখনো সেমিফাইনালে থেমেছে বাংলাদেশের পথচলা। ফাইনালের কাছে গিয়েও আর সেখানে পৌঁছানো হয়নি।
বিস্তারিত পড়ুন এই প্রতিবেদনে: করাচি থেকে ঢাকা—২১ বছর পর আবারও সেই পাকিস্তান-বাধা পেরিয়ে ফাইনালের হাতছানি
গ্যালারিতে দর্শকের ভিড়
স্টেডিয়াম থেকে প্রথম আলোর প্রতিবেদন জহির উদ্দিন জানিয়েছেন, প্রায় ২২ হাজার আসনের জাতীয় স্টেডিয়ামের গ্যালারি অনেকটাই পরিপূর্ণ। খেলা শুরু হতে আধা ঘণ্টারও বেশি বাকি। এখনও গ্যালারিতে দর্শক প্রবেশ করতে দেখা যাচ্ছে।
বাংলাদেশ একাদশে দুই পরিবর্তন
শ্রীলঙ্কা ম্যাচের শুরুর একাদশ থেকে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। একটি আনতেই হতো। সাদ উদ্দিন চোট পেয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন। তাঁর জায়গায় আজ শুরুর একাদশে রহমত মিয়া। আর সেন্টার ফরোয়ার্ডে মোহাম্মদ ইব্রাহিমের বদলে শুরুর একাদশে শুকি ইতোফুসা।
মেহেদী হাসান শ্রাবণ, জিদান ইউসুফ, তারিক কাজী, জায়ান আহমেদ, রহমত মিয়া, হামজা চৌধুরী, শমিত সোম, কাজেম শাহ, ফারহান আলী, রাকিব হোসেন ও শুকি ইতোফুসা।স্বাগত
সাফের ফাইনালে ওঠার লড়াইয়ে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ। জাতীয় স্টেডিয়ামে চলা ম্যাচটির তাৎক্ষণিক ঘটনাপ্রবাহ জানতে চোখ রাখুন লাইভ ব্লগে।

Source - www.prothomalo.com ↗