Bangladesh · 2026-11-14 20:17:00

প্রথম আলো অনন্য উচ্চতায় রয়েছে, অপ্রতিদ্বন্দ্বী শুরু থেকেই

প্রথম আলো অনন্য উচ্চতায় রয়েছে, অপ্রতিদ্বন্দ্বী শুরু থেকেই
দেশের সংবাদপত্রের মধ্যে প্রথম আলো এক অনন্য উচ্চতায় রয়েছে, অপ্রতিদ্বন্দ্বী শুরু থেকেই। প্রথম আলো শুধু একটি সংবাদপত্র নয়, তারা মানবিক, নাগরিক ও সামাজিক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। আজকের অবস্থায় আসতে তাদের নানা প্রতিকূলতা কাটাতে হয়েছে ধৈর্য ও সাহসের সঙ্গে। অটল থেকেছে নীতি, আদর্শ ও নৈতিকতায়; ভবিষ্যতেও থাকবে, সেটা তাদের অঙ্গীকার।
প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১২ নভেম্বর লালমনিরহাট বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে অতিথিদের শুভেচ্ছা বক্তব্যে এসব কথা উঠে আসে। এই অনুষ্ঠানের আয়োজন করে লালমনিরহাট বন্ধুসভা।
বক্তব্য দেন লালমনিরহাট সরকারি কলেজের অধ্যক্ষ আবু ইমাম মো. রাশেদুন্নবী, লালমনিরহাট সরকারি মজিদা খাতুন মহিলা কলেজের অধ্যক্ষ দিলীপ কুমার রায়, লালমনিরহাট আর্দশ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. আয়নাল হক। লালমনিরহাট বন্ধুসভার সভাপতি ফারাহ নাজ নাহারের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর লালমনিরহাট প্রতিনিধি আবদুর রব সুজন।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন লালমনিরহাট বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রফুল্ল চন্দ্র রায়, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. কামাল উদ্দিন, নাট্যসংগঠক মাখন লাল দাস এবং লালমনিরহাট জেলা থেকে প্রকাশিত সাপ্তাহিক আলোর মণি পত্রিকার সম্পাদক মাসুদ রানা রাশেদ।
জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। বন্ধুসভার উপদেষ্টা রক্তিম মিলন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন। এই পর্বের অন্যতম আকর্ষণ ছিল বিটিভির নতুন কুঁড়ি ২০২৫ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন (সাধারণ নৃত্য) ঐশ্বর্য জিতা স্পর্শের আঞ্চলিক গানের তালে নৃত্য পরিবেশনা ও নতুন কুঁড়ি ২০২৫–এ নজরুলসংগীতে সেরা দশে থাকা তিতিয়া রায়ের কণ্ঠে নজরুলসংগীত পরিবেশনা।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লালমনিরহাট বন্ধুসভার সাধারণ সম্পাদক সাব্বির ইসলাম, সাবেক সভাপতি সাহেবর হোসেন, সাবেক সভাপতি শেখ মো. রফিকুল ইসলাম, লালমনিরহাট নদীভাঙা পরিষদের সাধারণ সম্পাদক এম এ হান্নান, কবি হেলাল হোসেন কবির, ছড়াকার আজিজুল হক মোল্লা এবং অনলাইন প্ল্যাটফর্ম মুক্তির সম্পাদক নুর আলমগীর অনু, লালমনিরহাটের সম্মিলিত সাংস্কৃতিক ফোরামের সভাপতি দীপক মণ্ডলসহ অনেকে।
সভাপতি, লালমনিরহাট বন্ধুসভা

Source - www.bondhushava.com ↗