টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ভাদ্রা গ্রামে জমকালো আয়োজনে নারী মেগাফাইনাল ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) বিকেলে ভাদ্রা গুরুদয়াল ফুটবল মাঠ প্রাঙ্গণে এ খেলার আয়োজন করেন ভাদ্রা স্পোর্টিং ক্লাব । ফাইনাল খেলায় অংশ গ্রহণ করেন, ঢাকা বিভাগ বনাম রাজশাহী বিভাগ। ফাইনাল খেলার অনুষ্ঠানে হাসান মাহমুদ চঞ্চলের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সাংসদ রবিউল আওয়াল লাভলুর সহধর্মিণী মনোয়ারা বেগম মুকুল। পৃষ্ঠপোষকতায় ছিলেন, উপজেলা শ্রমিকদলের সভাপতি, সাবেক ভিপি আরিফুল ইসলাম নবা। খেলাটি উদ্বোধন করেন, উপজেলা বিএনপির সদস্য মোঃ আউয়াল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ঠ ব্যবসায়ী মোঃ জিল্লুর রহিম, যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব নজরুল ইসলাম, পাকুটিয়া বিসিআরজি ডিগ্রী কলেজের সাবেক জিএস সাদিকুর রহমান বাদল প্রমুখ। খেলায় সার্বিক তত্তাবধানে ছিলেন, জাকির হোসেন পথিক।
নাগরপুরে নারী ফুটবল টুর্নামেন্টের মেগাফাইনাল খেলা অনুষ্ঠিত

৬০ মিনিট ঢাকা বিভাগ বনাম রাজশাহী বিভাগ ১-১ গোলে ড্র হয়। পরে ট্রাইব্রেকারে রাজশাহী বিভাগ ০২-০১ গোলে ঢাকা বিভাগকে পরাজিত করে চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করে। খেলাকে ঘিরে স্থানীয় ফুটবলপ্রেমী ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করেছিল। খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে সুস্থ বিনোদন এবং ভ্রাতৃত্ববোধ গড়ে তোলাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য ছিল। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও ক্রীড়া সংগঠকরা উপস্থিত ছিলেন। দুই দলের লড়াই উপভোগ করতে মাঠে বিপুল সংখ্যক দর্শকের সমাগম ছিল।
Source - www.bd24live.com ↗