শেরপুরের নালিতাবাড়ীতে কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা, অসহায় পরিবারের মাঝে ঢেউটিন, নগদ অর্থ এবং সংসদ সদস্যের স্বেচ্ছাধীন তহবিল থেকে আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে এসব সহায়তা বিতরণ করেন শেরপুর-২ আসনের সংসদ সদস্য প্রকৌশলী মোহাম্মদ ফাহিম চৌধুরী।
নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মশিউর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শহিদুজ্জামান শামীম ও সাবেক পৌর মেয়র মো. আনোয়ার হোসেন। এ সময় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ৪ হাজার ৮০০ কৃষক-কৃষাণীর মাঝে সরিষার বীজ, এমওপি ও ডিএপি সার বিতরণ
নালিতাবাড়ীতে ৪ হাজার ৮০০ কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ

করা হয়। এছাড়া সংসদ সদস্যের স্বেচ্ছাধীন তহবিল থেকে ২৪ জনের মাঝে আর্থিক সহায়তার চেক এবং দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের বরাদ্দ থেকে ২৬ জনের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ প্রদান করা হয়।
Source - www.bd24live.com ↗