Bangladesh · 2026-11-14 19:49:27

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে স্বেচ্ছাসেবক শক্তির বিক্ষোভ সমাবেশ

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে স্বেচ্ছাসেবক শক্তির বিক্ষোভ সমাবেশ
আইনশৃঙ্খলার চরম অবনতি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি এবং দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন ‘জাতীয় স্বেচ্ছাসেবক শক্তি’।

​শনিবার (১৪ নভেম্বর) বিকেল ৫টায় নগরীর জামাল খানস্থ চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে চট্টগ্রাম মহানগর জাতীয় স্বেচ্ছাসেবক শক্তির উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

​চট্টগ্রাম মহানগর এনসিপির যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদিন সিআইপির সভাপতিত্বে অনুষ্ঠিত এই প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন দলের সহ-সাংগঠনিক সম্পাদক সাদমানুর রহমান চৌধুরী।

​সমাবেশে আরও বক্তব্য রাখেন জাতীয় স্বেচ্ছাসেবক শক্তি চট্টগ্রাম মহানগরের সংগঠক হাসান মাহমুদ গাদ্দাফী, জাকারিয়া বিন সাঈদ, হাসিনা বেগম এবং জাতীয় ছাত্রশক্তি চট্টগ্রাম মহানগরের যুগ্ম সদস্য সচিব রাতুল খানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

​সমাবেশে বক্তারা দেশে বিরাজমান অস্থিতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং নিত্যপণ্যের দাম বৃদ্ধিতে সাধারণ মানুষের জনদুর্ভোগের কথা তুলে ধরেন। একইসাথে তারা দেশব্যাপী চলমান নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং এসবের বিরুদ্ধে তীব্র গণআন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

Source - www.bd24live.com ↗