প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাম্প্রতিক দিনগুলোতে তার জ্যেষ্ঠ উপদেষ্টাদের জানিয়েছেন যে, তেহরান বা ইয়েমেনে ইরান সমর্থিত হুথিদের পক্ষ থেকে নতুন কোনো উসকানি না এলে তিনি ইরানের ওপর হামলা চালানোর সিদ্ধান্ত থেকে বিরত থাকতে পারেন। বিষয়টির সঙ্গে পরিচিত তিনজন ব্যক্তির বরাত দিয়ে শনিবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।