ক্রিকেট বলে কী ঘটেছে, তা বোঝার জন্য সব সময় ক্যামেরার প্রয়োজন হয় না। কখনো কখনো বলটা হাতে নিলেই অনেক কিছু বুঝে ফেলা যায়। অন্তত ওয়াসিম আকরামের সেটাই দাবি। পাকিস্তানের সাবেক অধিনায়ক ও কিংবদন্তি পেসার মনে করেন, বল বিকৃতির ঘটনা অভিজ্ঞ বোলারদের চোখ এড়ানো কঠিন। বলের গায়ে স্যান্ডপেপার দিয়ে ঘষার দাগ আর স্বাভাবিকভাবে ঘষা লাগার দাগ এক নয়। একজন অভিজ্ঞ বোলার বল হাতে নিলেই তা বুঝতে পারবেন।
অস্ট্রেলিয়ার ক্রিকেটে নতুন করে আলোচনায় আসা বল টেম্পারিং বিতর্কে আজ নিজের এক্স হ্যান্ডলে এই মন্তব্য করেছেন আকরাম। তবে তিনি কারও পক্ষ নিচ্ছেন না বলেও স্পষ্ট করেছেন। এর এক দিন আগে ৬৮ মিনিটের সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স বল টেম্পারিং নিয়ে উসমান খাজার করা অভিযোগ অস্বীকার করেন। কামিন্সের দাবি, স্যান্ডপেপার দিয়ে বল বিকৃত করার কোনো পরিকল্পনার কথা তিনি জানতেন না।
কামিন্স কি আসলেই জানতেন না বল বিকৃতির কথা, ওয়াসিম আকরাম কী বলছেন

কামিন্সকে নিজের ঘনিষ্ঠ বন্ধু উল্লেখ করে আকরাম বলেন, ‘আমি প্যাট কামিন্সের কথা শুনেছি। সে আমার খুব ঘনিষ্ঠ বন্ধু, অসাধারণ একজন ক্রিকেটার। বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা নেতা। সামনে থেকে যেভাবে দলকে নেতৃত্ব দেয়, তা প্রশংসনীয়। সে বলেছে, এ বিষয়ে সে কিছু জানত না।’
বল বিকৃত করার ঘটনা জানতেন না বলে কামিন্সের যে দাবি, সেটা খারিজ করেননি আকরাম। তবে নিজের বোলিং অভিজ্ঞতা থেকে বিষয়টি ব্যাখ্যা করেছেন, ‘এটা আমার মতামত। সঠিকও হতে পারে, ভুলও হতে পারে। কিন্তু একজন বোলার হিসেবে যখন ক্রিকেট বল আমার হাতে আসে, সেটা পঞ্চম ওভার হোক, দশম ওভার হোক কিংবা ৫০তম ওভারের পুরোনো বল, আমি বুঝতে পারব। বলের যত্ন নিতে হয়। শুকনো দিন হলে বলের এক পাশ চকচকে রাখতে হয়। এক বাউন্সে বল ছুড়লেও কিছুটা আঁচড় লাগতে পারে। কিন্তু স্যান্ডপেপার দিয়ে ঘষার দাগ আর এক বাউন্সে লাগা আঁচড় সম্পূর্ণ আলাদা।’
পাকিস্তান কিংবদন্তি ওয়াসিম আকরামনিজের বক্তব্য বোঝাতে ক্রিকেটপ্রেমীদের জন্য একটি পরীক্ষার কথাও বলেছেন ১৯৯২ বিশ্বকাপজয়ী পাকিস্তান দলের এই ফাস্ট বোলার, ‘একজন ক্রিকেটপ্রেমী হিসেবে যদি বিষয়টি যাচাই করতে চান, তাহলে একটি আধা নতুন ক্রিকেট বল নিন, সঙ্গে স্যান্ডপেপার নিন। বলের গায়ে ঘষুন। দেখবেন, আঁচড়গুলো সম্পূর্ণ আলাদা। আবারও বলছি, আমি কারও পক্ষ নিচ্ছি না। অস্ট্রেলীয়রা মাঠে ও মাঠের বাইরে সরাসরি কথা বলা এবং কঠোর মানসিকতার জন্য পরিচিত। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, তারা সততার জন্য পরিচিত।’
রিভার্স সুইং পেতে যেভাবে বল টেম্পারিং করেছিল অস্ট্রেলিয়াবিতর্কটি নিয়ে পুরো অস্ট্রেলিয়াই চাপের মধ্যে আছে বলে মনে করেন আকরাম, ‘পুরো জাতি মানসিক চাপে আছে। আট বছর আগে যা ঘটেছিল, আবারও সেই জায়গায় ফিরে যেতে হয়েছে। আশা করি, বিষয়গুলোর সমাধান হবে। একজন বোলার হিসেবে এটাই আমার মত।’
২০১৮ সালে দক্ষিণ আফ্রিকা সফরে বল টেম্পারিংয়ের ঘটনায় জড়িয়েছিলেন ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ ও ক্যামেরন ব্যানক্রফট। তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। তবে ২০২১ সালে অস্ট্রেলিয়ার বোলিং গ্রুপের সদস্য মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড, প্যাট কামিন্স ও নাথান লায়ন দাবি করেন, মাঠে স্যান্ডপেপার ব্যবহারের বিষয়ে তাঁরা কিছুই জানতেন না। ক্যামেরায় দৃশ্যটি দেখানোর পরই বিষয়টি জানতে পেরেছিলেন বলে জানান তাঁরা।
চলতি বছরের শুরুতে উসমান খাজার আত্মজীবনী প্রকাশের পর বিতর্কটি আবার সামনে আসে। সেখানে খাজা দাবি করেন, বল টেম্পারিংয়ের পরিকল্পনা সম্পর্কে দলের সবাই জানতেন। কামিন্স ও স্টার্ক দুজনই খাজার অভিযোগ অস্বীকার করেছেন। তবে অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার ওয়ার্নার সমর্থন দিয়েছেন খাজাকে।
সিরিশ কাগজের দাগ মুছল না আট বছরেও, কী হয়েছিল কেপটাউনে

Source - www.prothomalo.com ↗