ভাষাসংগ্রামী ও মুক্তিযুদ্ধে শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি দখলের অপপ্রয়াসের প্রতিবাদ এবং পরিবারের সম্মতিক্রমে তা রাষ্ট্রীয়ভাবে সুরক্ষার দাবি জানিয়েছেন ৩৪ বিশিষ্ট নাগরিক। আজ শনিবার গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে তাঁরা এ দাবি জানান।
বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বরাত দিয়ে বিবৃতিতে বলা হয়, কুমিল্লা শহরের ঝাউতলা এলাকায় ধীরেন্দ্রনাথ দত্তের নিজস্ব বাড়িটি দখলের চেষ্টা চলছে বলে তাঁর পরিবার অভিযোগ করেছে। বাড়িতে ‘স্মৃতি জাদুঘর’-এর সাইনবোর্ড লাগানোর ঘটনাকে তাঁরা দখলের অপচেষ্টা হিসেবে উল্লেখ করে এর নিন্দা জানিয়েছেন।
বিশিষ্ট নাগরিকেরা অবিলম্বে বাড়িতে লাগানো ওই সাইনবোর্ড সরিয়ে তা পরিবারের নিয়ন্ত্রণে ফিরিয়ে দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে একটি জাতীয় প্রতিষ্ঠান এবং জাতীয় সংসদের কাছাকাছি কোনো সড়কের নামকরণ ধীরেন্দ্রনাথ দত্তের নামে করার দাবি জানিয়েছেন তাঁরা।
ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি দখলের অপপ্রয়াসের প্রতিবাদ, সুরক্ষার দাবি ৩৪ নাগরিকের

বিবৃতিতে বলা হয়, ১৯৪৮ সালে তৎকালীন পাকিস্তানের গণপরিষদে বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করার দাবি প্রথম প্রস্তাব আকারে উত্থাপন করেন ধীরেন্দ্রনাথ দত্ত। ১৯৭১ সালের ২৫ মার্চের পর পাকিস্তানি সেনাসদস্যরা তাঁকে নিজ বাড়ি থেকে তুলে নিয়ে যায়। পরে ক্যান্টনমেন্টে নির্যাতনের পর তাঁকে হত্যা করা হয়। একই সঙ্গে তাঁর ছোট ছেলেকেও হত্যা করা হয়েছিল।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ধীরেন্দ্রনাথ দত্ত একজন প্রখ্যাত আইনজীবী ও রাজনীতিবিদ ছিলেন। ১৯৫৪ সালে যুক্তফ্রন্ট সরকার গঠিত হলে তিনি ওই সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী ছিলেন।
বিবৃতিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন অধ্যাপক আনু মুহাম্মদ, মানবাধিকারকর্মী সুলতানা কামাল, ‘নিজেরা করি’র সমন্বয়কারী খুশী কবির, টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান, আলোকচিত্রী শহিদুল আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সামিনা লুৎফা, তানজীমউদ্দিন খান, শাহনাজ হুদা, জোবাইদা নাসরীন, রোবায়েত ফেরদৌস, লেখক ও গবেষক রেহনুমা আহমেদ এবং আইনজীবী জেড আই খান পান্না, সুব্রত চৌধুরী, সালমা আলীসহ ৩৪ জন। বিবৃতিটি গণমাধ্যমে পাঠিয়েছেন অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্টের (এএলআরডি) নির্বাহী পরিচালক শামসুল হুদা।

Source - www.prothomalo.com ↗