Bangladesh · 2026-11-14 21:21:36

আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস

আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস
দেশের চিকিৎসাব্যবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করে গর্বিত হওয়ার কথা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। তিনি বলেছেন, বাংলাদেশেই অনেক ভালো চিকিৎসা হয়।

শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর শাহবাগে বিএমইউ সুপার হাসপাতালের কনফারেন্স হলে ‘জাতীয় ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন দিবস’ উপলক্ষে আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন তিনি।

নিজের চিকিৎসার অভিজ্ঞতা তুলে ধরে মির্জা আব্বাস বলেন, ‘আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে। দেড় মাস আমি অজ্ঞান ছিলাম। যখন জ্ঞান হলো, আর থাকতে চাইনি। আমি বলেছি, আমাকে দেশে নিয়ে যাও।’

তিনি আরও বলেন, চিকিৎসকরা তাঁদের নিজস্ব পরিচয় ও পেশাগত দক্ষতার মাধ্যমে পরিচিত হবেন। কিন্তু রাজনৈতিক প্রভাবের কারণে অনেক সময় চিকিৎসকরা অর্জিত অভিজ্ঞতা ও দক্ষতা যথাযথভাবে কাজে লাগানোর সুযোগ পান না।

এ সময় চিকিৎসকদের পেশাগত দায়িত্ব পালনে রাজনৈতিক প্রভাবমুক্ত থাকার আহ্বান জানান মির্জা আব্বাস। একই সঙ্গে চিকিৎসকদের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না হওয়ার পরামর্শ দেন তিনি।

Source - www.bd24live.com ↗