গোলের দেখা নেই, প্রথমার্ধে পাকিস্তানের সঙ্গে সমানে সমান বাংলাদেশ

সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে পাকিস্তানের বিপক্ষে ৪-৩-৩ ফরমেশনে মাঠে নেমেছে বাংলাদেশ। তবে, ম্যাচের শুরুতে পাকিস্তানের আক্রমণাত্মক ফুটবলে কিছুটা চাপে পড়তে হয় হামজা চৌধুরীদের। প্রথম দুই মিনিটেই দুটি ভালো আক্রমণ তৈরি করে পাকিস্তান। শমিত সোমের মিস পাস থেকে পাওয়া সুযোগে লক্ষ্যে শটও নেয় তারা। তবে, গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণের দুর্দান্ত সেভে রক্ষা পায় বাংলাদেশ।
Source - www.risingbd.com ↗