পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে যোগদানের বিনিময়ে ইউক্রেনকে একটি পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র। তা হলো রাশিয়ার দখলে থাকা দনবাস অঞ্চল ছেড়ে দিতে হবে কিয়েভকে। আজ শনিবার প্রকাশিত ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বক্তব্যে এমন তথ্যই উঠে এসেছে।
২০২২ সাল থেকে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলছে। বর্তমানে ইউক্রেনের পাঁচ ভাগের প্রায় এক ভাগ অঞ্চল রুশ বাহিনীর দখলে রয়েছে। মস্কো চায়, যুদ্ধ বন্ধের বিনিময়ে এই অঞ্চলগুলো তাদের কাছে ছেড়ে দিতে হবে কিয়েভকে। তবে এমন কোনো শর্তে রাজি না হওয়ার কথা বরাবরই জানিয়ে এসেছে ইউক্রেন।
এরই মধ্যে যুদ্ধ বন্ধে আবুধাবিতে দীর্ঘ ৯ মাস পর মার্কিন মধ্যস্থতায় বৈঠক করেছেন রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিরা। বৈঠকে তেমন কোনো অগ্রগতির খবর না পাওয়া গেলেও একটি সমঝোতা হয়েছে। আর তা হলো, যুদ্ধ বন্ধের ভবিষ্যৎ আলোচনাগুলোতে ইউরোপীয় দেশগুলোও অংশ নেবে।
ন্যাটোতে যোগ দেওয়ার বিনিময়ে ইউক্রেনকে ভূখণ্ড ছাড়ার কথা বলেছে যুক্তরাষ্ট্র: জেলেনস্কি

সেই ইউরোপীয় দেশ কোনগুলো, তা গতকাল শুক্রবার ডাবলিনে এক আলোচনায় ঠিক করা হয়েছে। দেশগুলো হলো—ফ্রান্স, জার্মানি, ইতালি, যুক্তরাজ্য ও পোল্যান্ড। সেখানেই জেলেনস্কি বলেন, ‘আমেরিকানরা একটি প্রশ্ন তুলেছিলেন, তা হলো ইউক্রেন যদি ন্যাটোতে যোগ দেয়, তবে কী হবে? ইউক্রেন কি দনবাস থেকে সরে আসবে?’
জেলেনস্কির ভাষ্যমতে, এই প্রথম যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এমন প্রস্তাব তোলা হয়েছে। এর মধ্য দিয়ে তাঁর বিশ্বাস, ইউক্রেনের ন্যাটোতে যোগদানের বিষয়টি আবার আলোচনায় ফিরে এসেছে। পাঁচ বছর ধরে রাশিয়ার সঙ্গে যুদ্ধে ইউক্রেন যে অভিজ্ঞতা অর্জন করেছে, তা ন্যাটোকে আরও শক্তিশালী করবে বলে মনে করেন জেলেনস্কি।
অথচ এই যুদ্ধ শুরুর অন্যতম বড় একটি কারণ ছিল ইউক্রেনের ন্যাটোতে যোগদান নিয়ে তৎপরতা। মস্কো এর ঘোরতর বিরোধী। আবার ইউক্রেনও নিজেদের ভূখণ্ড ছাড়তে চায় না। জেলেনস্কির কথায়, মস্কোর দখল করা কোনো ভূখণ্ডকেই রাশিয়ার অংশ হিসেবে স্বীকৃতি দেবে না ইউক্রেন। কোনো কিছুতে রাজি হওয়ার আগে ইউক্রেনীয়দের অনুমতি লাগবে।

Source - www.prothomalo.com ↗