Bangladesh · 2026-11-14 23:18:03

সিরাজগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে ইউনিয়ন পর্যায়ে মনোনয়ন ফরম বিতরণ শুরু

সিরাজগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে ইউনিয়ন পর্যায়ে মনোনয়ন ফরম বিতরণ শুরু
​ সিরাজগঞ্জ জেলা বিএনপির অধীনস্থ সকল ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

​শনিবার বিকেলে সিরাজগঞ্জ পৌর ভাসানী মিলনায়তনে সম্মেলন প্রস্তুত কমিটির আয়োজনে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক এবং সিরাজগঞ্জ জেলা সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক, সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলিম।

​বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।

জেলা সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ভিপি শামীম খান
এবং সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সুইটের সঞ্চালনায় অনুষ্ঠানে সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিম রেজা, জেলা বিএনপির সহসভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, ​জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Source - www.bd24live.com ↗