“ভিক্ষার বকেয়া পরিশোধ করুন, অন্যথায় ফকির থেকে বিচ্ছিন্ন করা হবে”- এমন ব্যতিক্রমী ঘোষণা দিয়ে মাইক হাতে ভিক্ষা করছেন এক দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তি। এমন রসিকতাপূর্ণ মাইকিং ও অভিনব ভিক্ষা চাওয়ার কৌশল দেখা গেছে গাজীপুর মহানগরীর পূবাইল বাজারে।