সকালে ঘুম থেকে উঠে কেউ হয়তো ফোনটা হাতে নিয়েছেন। খবরের কাগজের পাতা ওলটানোর আগেই চোখে পড়েছে, আর্জেন্টিনা হেরে গেছে। মনটা একটু খারাপ। তবু ভাবনা ছিল, দিন তো অনেক বাকি। বিকেলে ব্রাজিল খেলবে। নেইমার না থাকলেও ব্রাজিল তো ব্রাজিলই! আর রাতে বাংলাদেশ। সাফের সেমিফাইনাল। ফাইনালে ওঠার এত কাছে এসে এবার নিশ্চয়ই আর স্বপ্নভঙ্গ হবে না।
দিন শেষে সেই মানুষটির মনের অবস্থা কেমন? প্রথম আলোর লাইভ ব্লগে এক পাঠকের মন্তব্য, ‘বাংলাদেশের ফুটবলপ্রেমীদের জন্য আজ এক হতাশার দিন। সকালে আর্জেন্টিনা, বিকেলে ব্রাজিল, রাতে বাংলাদেশ। এক দিনে তিন দলের হার।’
কী আশ্চর্য! একটি মন্তব্যে যেন গোটা দিনের ফুটবলীয় বিষাদকে ধরে ফেলেছেন পাঠক! তিনটি দল, তিনটি হার। আর হাজার হাজার মানুষের বুকের ভেতর জমে উঠল দীর্ঘশ্বাস।
সকালে আর্জেন্টিনা, বিকেলে ব্রাজিল, রাতে বাংলাদেশ: এ দেশের ফুটবলপ্রেমীদের কী এক হতাশার দিন

আসলে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের কাছে আর্জেন্টিনা আর ব্রাজিল শুধুই দুটি বিদেশি দল নয়, এ দুটি আবেগের নাম। এ দুটি পতাকা নিয়ে কত সংসারে তর্ক হয়েছে, কত বন্ধুত্বে সাময়িক বিরতি পড়েছে, কত ছাদে পাশাপাশি উড়েছে নীল-সাদা আর হলুদ-সবুজ পতাকা। বিশ্বকাপ এলেই বাংলাদেশের পাড়া-মহল্লা ভাগ হয়ে যায় দুই শিবিরে। কেউ মেসির, কেউ ব্রাজিলের।
হেরে মাঠ ছাড়ার আগে দর্শকদের প্রতি করতালি আর্জেন্টিনা দলেরমাঝখানে বাংলাদেশও থাকে। তবে নিজেদের দলের প্রতি ভালোবাসাটা একটু অন্য রকম।
সেই ভালোবাসার পরীক্ষা নিল শনিবারের দিনটি। সকালের শুরুটা হয়েছিল আর্জেন্টিনার হারের খবর দিয়ে। লিওনেল মেসি জাতীয় দলের জার্সি তুলে রাখার পর এটাই ছিল আর্জেন্টিনার প্রথম ম্যাচ। বুয়েনস এইরেসের লা বোমবোনেরা স্টেডিয়ামে উরুগুয়ের কাছে ২-১ গোলে হেরেছে লিওনেল স্কালোনির দল।
প্রথম কদমেই হার মেসি-পরবর্তী আর্জেন্টিনারমেসি নেই। গ্যালারিতেও সেই চেনা উন্মাদনা নেই। প্রায় ৫৮ হাজার আসনের স্টেডিয়ামের তৃতীয় তলার বেশির ভাগ অংশ বন্ধ। টিকিটের দাম ৪০ শতাংশ কমিয়েও গ্যালারির প্রায় অর্ধেক পূর্ণ করা যায়নি। দৃশ্যটা যেন বলে দিচ্ছিল, একজন ফুটবলার চলে গেলে শুধু মাঠের একজন খেলোয়াড় কমে যান না, কমে যায় কত মানুষের মাঠে আসার উপলক্ষও।
জোড়া গোল করেও ব্রাজিলকে জেতাতে পারেননি ভিনিসিয়ুস
বাংলাদেশের আর্জেন্টিনা-সমর্থকদের জন্য দিনটা তাই শুরু হয়েছিল মন খারাপের মধ্য দিয়ে। তবে বিকেলে কিছুটা সান্ত্বনার আশায় ছিলেন ব্রাজিল-সমর্থকেরা। সেই আশাতেও পানি ঢেলে দিল জাপান। সিঙ্গাপুরে ২-০ গোলে পিছিয়ে পড়ে ২–২ সমতা ফেরানোর পরও শেষ পর্যন্ত ৩-২ গোলে হেরেছে ব্রাজিল। ম্যাচের শেষ দিকে পাঁচ মিনিটের ঝড়ে সব হিসাব পাল্টে দিয়েছে জাপান। যোগ করা সময়ে রেফারির সঙ্গে তর্কে জড়িয়ে লাল কার্ড দেখেছেন ব্রাজিল অধিনায়ক রাফিনিয়া। লাল কার্ড দেখেছেন কোচ কার্লো আনচেলত্তিও।
জাপানের তিন ‘টর্নেডো’য় অসহায় ভিনিসিয়ুসের জোড়া ‘রকেট’, হার ব্রাজিলেরব্রাজিলের হারে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের একাংশের মন খারাপ। কিন্তু রাতের জন্য তখনো একটা আশা বাকি। সেই আশার নাম বাংলাদেশ।
জাতীয় স্টেডিয়ামে তখন দর্শকে ঠাসা গ্যালারি। শ্রীলঙ্কাকে ৪-০ গোলে উড়িয়ে গ্রুপসেরা হয়ে সেমিফাইনালে উঠেছিল বাংলাদেশ। ২৩ বছর পর সাফের শিরোপা জয়ের স্বপ্নও তাই এবার একটু বেশি করে দেখতে শুরু করেছিলেন সমর্থকেরা। পাকিস্তানকে হারিয়ে ফাইনালে উঠতে পারলেই স্বপ্নটা আরেক ধাপ এগিয়ে যেত।
হতাশ হামজা–ফাহামিদুল–ফারহানরা
কিন্তু ফুটবল তো আর সব সময় স্বপ্নের অনুগত থাকে না। ৮৬ মিনিটে আবদুল সামাদ শাজাদের গোলে বাংলাদেশের স্বপ্ন ভেঙে গেল। গোলকিপার শ্রাবণও আর পারেননি। পাকিস্তানের কাছে ১-০ গোলের হার। সাফের ৩৩ বছরের ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালে উঠে গেল পাকিস্তান। বাংলাদেশের সামনে পড়ে রইল হতাশা।
পাকিস্তানের কাছে যেভাবে হেরে ভাঙল বাংলাদেশের স্বপ্নএকটা সময় ছিল, বাংলাদেশের ফুটবলপ্রেমীরা বিদেশি দলের জয়-পরাজয় নিয়ে দিন কাটাতেন। আর্জেন্টিনা হারলে মন খারাপ হতো, ব্রাজিল জিতলে আনন্দে মেতে উঠতেন। কিন্তু নিজের দেশের ফুটবল নিয়ে স্বপ্ন দেখার জায়গাটা ক্রমেই ছোট হয়ে এসেছিল। সেই জায়গায় আবার একটু একটু করে আলো ফিরছিল। সাফের এই দলটি যেন সেই আলোকে আরও উজ্জ্বল করে তুলেছিল।
ফারহান–ফাহমিদুল–জায়ান–হামজাদের চোখ ছলছল। গতকাল পাকিস্তানের কাছে সেমিফাইনালে হেরে সাফের শিরোপা জয়ের স্বপ্ন ভেঙে গেছে বাংলাদেশের।
শ্রীলঙ্কার বিপক্ষে ৪-০ গোলের জয়, গ্যালারিতে মানুষের ঢল, ফাইনালে ওঠার স্বপ্ন, সব মিলিয়ে কত দিন পর বাংলাদেশের ফুটবল নিয়ে এমন উত্তেজনা!
সেই স্বপ্নটা ভেঙে গেল শেষ মুহূর্তে।
তিনটি হার। তিন রকমের হতাশা। আর্জেন্টিনার জন্য মেসি-পরবর্তী সময়ের প্রথম ধাক্কা, ব্রাজিলের দুই গোলে পিছিয়ে পড়ে অবিশ্বাস্য হার, আর বাংলাদেশের জন্য ২৩ বছর পর সাফের শিরোপা জয়ের স্বপ্ন থেকে আরও একবার দূরে সরে যাওয়া।

Source - www.prothomalo.com ↗