মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। আবাসিক ভবন, শ্রমিকদের থাকার জায়গা, রেস্তোরাঁ, ব্যবসাপ্রতিষ্ঠান থেকে শুরু করে নির্মাণস্থল—সবখানেই পরিচালিত হচ্ছে এসব অভিযান। কর্মকর্তাদের চোখ ফাঁকি দিতে খাটের নিচে বা সংকীর্ণ স্থানে লুকিয়ে থেকেও শেষ রক্ষা হচ্ছে না অবৈধ অভিবাসীদের।