শেরপুর সীমান্ত এলাকা দিয়ে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে শেরপুর সীমান্তের ৪২ কিলোমিটার এলাকাজুড়ে অবস্থিত আটটি বিজিবি ক্যাম্পে আধুনিক প্রযুক্তির ব্যবহার শুরু হয়েছে। সংযোজন করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন (এআই) ক্যামেরা, ড্রোন ক্যামেরা ও এটিভি গাড়ি।