জলবায়ু সংকটের জন্য ঐতিহাসিকভাবে দায়ী ধনী দেশ ও দূষণকারী কোম্পানিগুলোকে জবাবদিহির আওতায় আনা এবং ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য ঋণের পরিবর্তে অনুদান নিশ্চিত করার দাবি উঠেছে মোংলায়। একই সঙ্গে জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ করে শতভাগ নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তর, সুন্দরবন সুরক্ষা এবং জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি মোকাবিলায় ন্যায্য অর্থায়নের দাবি জানিয়েছেন পরিবেশকর্মীরা।