Bangladesh · 2026-11-15 08:00:00

হোপ মার্কেট কি আসলেই বন্ধ

হোপ মার্কেট কি আসলেই বন্ধ
হকার উচ্ছেদে বদলে গেছে মিরপুরের আলোচিত হোপ মার্কেটের চিত্র, তবে বন্ধ হয়নি মার্কেটটি। ফুটপাতের অস্থায়ী দোকানগুলো উঠে গেলেও ভেতরের স্থায়ী মার্কেটগুলোয় এখনো সুলভ দামেই মিলছে ফ্যাশনেবল পোশাকসহ নানা পণ্য।
ফুটপাতে অস্থায়ী ও ভাসমান দোকানগুলো বন্ধ হয়ে গেলেও খোলা আছে হোপ মার্কেট এলাকার ছোট-বড় স্থায়ী মার্কেটগুলোকম দামে ফ্যাশনেবল পোশাক কেনার জন্য তরুণীদের কাছে জনপ্রিয় এক গন্তব্য হোপ মার্কেট। গত ৩০ সেপ্টেম্বর মিরপুর ১০ নম্বর গোলচত্বর থেকে মিরপুর ১৩ পর্যন্ত হোপ মার্কেটের ফুটপাত দখল করে বসা অবৈধ ও ভাসমান দোকানপাট উচ্ছেদ করে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এর পর থেকেই সবার মনে এক প্রশ্ন, তাহলে কি একেবারেই বন্ধ হয়ে গেল হোপ মার্কেট?
না, ফুটপাতে অস্থায়ী ও ভাসমান দোকানগুলো বন্ধ হয়ে গেলেও খোলা আছে হোপ মার্কেট এলাকার ৮টি ছোট-বড় স্থায়ী মার্কেট। হোপ প্লাজা ১, হোপ প্লাজা ২, নাহার প্লাজা, বায়তুল কুদ্দুস জামে মসজিদ মার্কেটসহ ৮টি মার্কেটই এলাকা হোপ মার্কেট নামে পরিচিত। কোনো মার্কেটে ২৫ থেকে ৪০টি, আবার কোনো মার্কেটে ৮ থেকে ৯টির মতো দোকান রয়েছে। যেখানে পাবেন জামা, ব্যাগ, জুতা থেকে শুরু করে সুন্দর সুন্দর সব গৃহস্থালি পণ্য। সুলভ মূল্যেই মিলবে পণ্য, দামদর করার সুযোগও পাবেন।
পুরান ঢাকায় সকালের অন্য রকম নাশতার ৫ দোকানহোপ মার্কেটে কম দামে তুলনামূলক ভালো মানের পণ্য পাওয়া যায়—এমন সুখ্যাতি ছড়িয়ে পড়তে খুব বেশি সময় লাগেনিদামদরে কিছুটা পাকা হলে পণ্যগুলো একেবারে সস্তা দামেই কিনতে পারবেন। ইভা ফ্যাশনের হাসিবুর রহমান বললেন, এখানে বেশির ভাগ পণ্যই নিজেদের তৈরি করা। যে কারণে ফুটপাতের চেয়ে মান অনেক ভালো হয়ে থাকে। দামটাও সুলভ মূল্যে থাকে।
১৪ নভেম্বর হোপ মার্কেটে সরেজমিনে গিয়ে দেখা গেল, ক্রেতাদের আনাগোনা নেই বললেই চলে। সুন্দর সুন্দর পোশাক উঠিয়ে অলস সময় পার করছেন দোকানিরা।
দিয়া ফ্যাশনের দেলওয়ার হোসেন জানালেন, এই সময় শীত, বিয়ের মৌসুম সব মিলিয়ে বেশ জমজমাট কেনাকাটা চলে। এবার তা একেবারেই নেই। বিক্রি ৮০ শতাংশ কমে এসেছে বলে জানালেন এই বিক্রেতা। অহনা ফ্যাশনে মেয়েদের নানা রকম স্টাইলিশ কুর্তির সংগ্রহ আছে। দোকানটির মোহাম্মদ ফাহাদ বললেন, এখানে হকারদের উচ্ছেদের পর সব জায়গায় প্রচার হয়েছে হোপ মার্কেট বন্ধ। আসলে মার্কেট নয়, উচ্ছেদ হয়েছে রাস্তার অস্থায়ী দোকানপাট। যার প্রভাব তাঁদের বিক্রিতে পড়েছে।
সাশ্রয়ী দামে ফ্যাশনেবল পণ্যের জন্য জনপ্রিয় হয়েছিল হোপ মার্কেটথ্রি–পিস, কুর্তা, ওড়না থেকে পাপোশ, স্টিলের বাসনকোসন, গয়না—সবকিছুই মিলত হোপ মার্কেটে। সকালে থেকে রাত পর্যন্ত সরগরম থাকত এই এলাকা। শীত মৌসুমে নানা রকম স্টাইলিশ শীতপোশাকে ভরে যেত হোপ মার্কেট। কেনাকাটা করতে করতে হাঁপিয়ে উঠলে ক্রেতাদের জন্য ছিল নানা রকম স্ট্রিট ফুডের আয়োজন।
হোপ মার্কেটে কম দামে তুলনামূলক ভালো মানের পণ্য পাওয়া যায়—এমন সুখ্যাতি ছড়িয়ে পড়তে খুব বেশি সময় লাগেনি। এর পেছনে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে সামাজিক যোগাযোগমাধ্যম। ফেসবুক, ইউটিউব ও বিভিন্ন কনটেন্ট ক্রিয়েটরের ভিডিওতে মার্কেটটির পণ্য, দাম ও কেনাকাটার অভিজ্ঞতা উঠে আসায় এই মার্কেট সম্পর্কে জানতে পেরেছেন আরও অনেক মানুষ। বিশেষ করে কম দামে ভালো পণ্য পাওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় এই মার্কেট ঘিরে নতুন ক্রেতাদের ব্যাপক আগ্রহ তৈরি হয়েছিল।
স্ট্রিট ফুড থেকে ব্র্যান্ডের পোশাক—সব পাওয়া যাবে শ্যামলীর রিং রোডেক্রেতাশূন্য হোপ মার্কেটঅন্যদিকে মেট্রোরেলের সহজ ও দ্রুত যাতায়াতব্যবস্থা মার্কেটটিতে আসা-যাওয়াকে আরও সুবিধাজনক করেছিল। ফলে শুধু আশপাশের এলাকা নয়, ঢাকার দূরবর্তী বিভিন্ন প্রান্ত থেকেও ক্রেতারা আসতেন। সব মিলিয়ে সাশ্রয়ী দাম, সামাজিক যোগাযোগমাধ্যমের প্রচার এবং যোগাযোগব্যবস্থার উন্নতি—এই তিনের সমন্বয়েই গত দুই বছরে হোপ মার্কেটের পরিচিতি ও জনপ্রিয়তা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
অন্দরসাজের পণ্যও মিলবে হোপ মার্কেটেএ অবস্থায় ব্যবসায়ীদের প্রত্যাশা, হোপ মার্কেট যে পুরোপুরি বন্ধ হয়নি, ভেতরের দোকানগুলোতে আগের মতোই পণ্য বিক্রি চলছে, বিষয়টি ক্রেতাদের কাছে স্পষ্টভাবে তুলে ধরা হোক। কারণ, রাস্তার অস্থায়ী দোকান উচ্ছেদ হলেও মার্কেটের স্থায়ী ব্যবসাপ্রতিষ্ঠানগুলো চালু রয়েছে এবং এখানেও সুলভ দামে পাওয়া যাবে পণ্য—এই বার্তা ক্রেতাদের মধ্যে পৌঁছে দিলে আবারও জমে উঠবে হোপের কেনাকাটা, এমনটাই প্রত্যাশা বিক্রেতাদের।
তরুণীদের কাছে যে কারণে জনপ্রিয় হোপ মার্কেট

Source - www.prothomalo.com ↗