অভিনয়জীবনে আটবার মনোনয়ন পেয়েছেন, কিন্তু একবারও জিততে পারেননি অস্কার। অবশেষে চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য ৭৯ বছর বয়সে সম্মানসূচক অস্কার পেতে যাচ্ছেন গ্লেন ক্লোজ। স্বাভাবিকভাবেই বিষয়টি অভিনেত্রীকে আবেগাপ্লুত করেছে।
সম্মানসূচক অস্কার পাওয়ার খবরটি প্রথম যখন জানতে পারেন, তখন গ্লেনের মনে হয়েছিল, এটি যেন আটবার অস্কারে হেরে যাওয়ার পর পাওয়া কোনো সান্ত্বনা পুরস্কার। এমনকি পুরস্কারটি গ্রহণ করলে নিজের অস্কার না জেতার রেকর্ডে কোনো পরিবর্তন আসবে কি না, তা নিয়েও ভেবেছিলেন তিনি।
সম্প্রতি বার্তা সংস্থা এপিকে দেওয়া এক সাক্ষাৎকারে গ্লেন ক্লোজ বলেন, ‘আমার প্রথম প্রতিক্রিয়া ছিল, কোনো সান্ত্বনা পুরস্কারের আমার প্রয়োজন নেই। দ্বিতীয় প্রতিক্রিয়া ছিল, জানি না...আমি কি আমার না জেতার রেকর্ডটা শেষ করতে চাই?’
আট মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় অস্কারের মঞ্চে...

সম্মানসূচক অস্কার বা অ্যাকাডেমি অনারারি অ্যাওয়ার্ড প্রতিযোগিতামূলক অস্কারের চেয়ে আলাদা। কোনো নির্দিষ্ট সিনেমার জন্য নয়, চলচ্চিত্রশিল্পে সামগ্রিক অবদানের স্বীকৃতি হিসেবে দেওয়া হয় এ পুরস্কার।
২০০৯ সাল থেকে মূল অস্কার অনুষ্ঠানের বাইরে লস অ্যাঞ্জেলেসে গভর্নরস অ্যাওয়ার্ডস নামের আলাদা অনুষ্ঠানে এ পুরস্কার দেওয়া হচ্ছে। এ আয়োজনের বিশেষত্ব হলো, টেলিভিশনে সরাসরি সম্প্রচারের চাপ না থাকায় এখানে থাকে স্মৃতিচারণ, সহকর্মীদের আবেগঘন বক্তব্য এবং সম্মাননা পাওয়া শিল্পীদের নিজেদের কথা বলার পর্যাপ্ত সময়।
গ্লেন ক্লোজের কাছেও এ স্বীকৃতির গুরুত্ব অনেক। তাঁর ভাষায়, ‘এখনো বিষয়টি পুরোপুরি বুঝে উঠতে পারছি না। তবে জীবনের এই পর্যায়ে এসে এর অর্থ আমার কাছে অনেক। ৫০ বছরের বেশি সময় ধরে অভিনয় করছি। ৪৩ বছর আগে প্রথম অস্কার মনোনয়ন পেয়েছিলাম। এটা তো একটা পুরো জীবন! অনুভূতিটা সত্যিই অভিভূত করার মতো।’
প্রথম মনোনয়ন, প্রথম বিস্ময়
১৯৮৩ সালে জর্জ রয় হিল পরিচালিত ‘দ্য ওয়ার্ল্ড অ্যাকর্ডিং টু গার্প’ সিনেমায় অভিনয়ের জন্য প্রথমবার অস্কার মনোনয়ন পান গ্লেন ক্লোজ। মজার বিষয়, এটিই ছিল তাঁর প্রথম চলচ্চিত্রাভিনয়। এরপর দ্য বিগ চিল সিনেমায় ‘সারাহ কুপার’ চরিত্রে অভিনয় করে দ্বিতীয়বার মনোনয়ন পান। সিনেমাটিতে এক বন্ধুর মৃত্যুর পর তাঁর স্মৃতিচারণে জড়ো হওয়া একদল মানুষের গল্প উঠে এসেছে। ছবিটির শুটিংয়ের সময়ই প্রথম অস্কার মনোনয়নের খবর পেয়েছিলেন তিনি।
সেই সময়ের কথা মনে করে গ্লেন বলেন, ‘অস্কারের মনোনয়ন পাওয়ার কথা আমার মাথায়ই ছিল না। কখনো ভাবিনি, এমন কিছু ঘটতে পারে। খবরটি শোনার পর আমার বিস্ময়ের কথা এখনো মনে আছে।’
১৯৮৩ সালে ডরোথি চ্যান্ডলার প্যাভিলিয়নে অনুষ্ঠিত প্রথম অস্কার অনুষ্ঠানের স্মৃতিও এখনো গ্লেনের মনে উজ্জ্বল। তবে পুরস্কার বিতরণীর চেয়ে সেদিনের পোশাকই বেশি মনে আছে তাঁর। বন্ধু ও পোশাক পরিকল্পক অ্যান রথের নকশা করা সুন্দর ভেলভেটের পোশাক পরেছিলেন তিনি।
অন্য তারকাদের পোশাকের সঙ্গেও জড়িয়ে আছে গ্লেনের অস্কার অনুষ্ঠানের স্মৃতি। একবার ম্যাডোনার পেছনের সারিতে বসে তাঁর পরা সাদা পশমের পোশাক দেখে মুগ্ধ হয়েছিলেন গ্লেন। আবার ফ্যাটাল অ্যাট্রাকশন সিনেমার জন্য মনোনয়ন পাওয়ার বছর অনুষ্ঠানের বাইরে অনেক দর্শককে দেখা গিয়েছিল তাঁর চরিত্র অ্যালেক্স ফরেস্টের মতো করে চুল কোঁকড়ানো অবস্থায়। বিষয়টি বেশ উপভোগ করেছিলেন অভিনেত্রী।
গ্লেন ক্লোজ। ছবি : রয়টার্স
আট মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় অস্কারের মঞ্চে
অস্কার অনুষ্ঠানের আরেকটি ঘটনা মনে পড়লে এখনো হাসি পায়। সেবার গ্লেন আট মাসের অন্তঃসত্ত্বা। চিকিৎসকের পরামর্শে নিজের স্ত্রীরোগ বিশেষজ্ঞকে সঙ্গে নিয়ে ব্যক্তিগত বিমানে লস অ্যাঞ্জেলেসে যেতে হয়েছিল। সহ-অভিনেতা মাইকেল ডগলাসের সঙ্গে একটি পুরস্কার দিতে মঞ্চে উঠেছেন গ্লেন ক্লোজ। মঞ্চে ওঠার পর দর্শকদের হাসি শুনে প্রথমে কিছুটা বিভ্রান্ত হয়ে পড়েন। পরে দর্শকদের হাসির কারণ বুঝতে পারেন।
‘ফ্যাটাল অ্যাট্রাকশন’ সিনেমায় তাঁর চরিত্র অ্যালেক্স ফরেস্ট দাবি করেছিল, সে ড্যান গ্যালাঘারের (মাইকেল ডগলাস) সন্তানের মা হতে যাচ্ছে। কিন্তু ড্যান সে দাবি অস্বীকার করে। দর্শকদের মনে প্রশ্ন ছিল, অ্যালেক্স সত্যিই অন্তঃসত্ত্বা কি না। অথচ সেদিন বাস্তবেই অন্তঃসত্ত্বা ছিলেন গ্লেন। মাইকেল ডগলাসের সঙ্গে মঞ্চে তাঁকে দেখে তাই দর্শক হেসে উঠেছিলেন। ঘটনাটি স্মরণ করে অভিনেত্রী বলেন, ‘প্রথমে ভেবেছিলাম, সবাই হাসছে কেন? পরে বুঝলাম, সিনেমার সেই ঘটনার সঙ্গে বাস্তব পরিস্থিতির মিল দেখে তাঁরা হাসছিলেন। ব্যাপারটা সত্যিই মজার ছিল।’
সম্প্রতি মাইকেল ডগলাসও এক অনুষ্ঠানে বলেছেন, ওই বছর অস্কারটি গ্লেন ক্লোজেরই পাওয়া উচিত ছিল। ডগলাসের এ মন্তব্যে অবাক হয়েছিলেন কি না, জানতে চাইলে কিছুক্ষণ থেমে গ্লেন বলেন, ‘প্রকাশ্যে এমন কথা বলেছেন; হ্যাঁ, তাতে অবাক হয়েছি।’
শাবানা–শাবনূরের ভক্ত এখন নিজেই অভিনেত্রীপুরস্কারের জন্য কখনো অভিনয় করেননি
আটবার মনোনয়ন পেয়েও অস্কার না জেতার বিষয়টি নিয়ে গ্লেন ক্লোজের মধ্যে কখনো তিক্ততা দেখা যায়নি। বরং পুরস্কারের চেয়ে অভিনয় ও সহশিল্পীদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাকেই বেশি গুরুত্ব দিয়েছেন তিনি।
গ্লেনের ভাষায়, ‘আমি সব সময় নিজেকে কিছুটা বাইরের মানুষ বলে অনুভব করেছি। তাই আমার কাছে সবচেয়ে বড় সম্মান এমন একটি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারা। কে জিতল, কে হারল—এসব আমার কাছে তেমন গুরুত্বপূর্ণ নয়। পৃথিবীর সবচেয়ে সৃজনশীল মানুষদের সঙ্গে একই ঘরে থাকতে পারাটাই আসল।’
এবারের সম্মানসূচক অস্কার পাওয়ার পরও নিজের বাড়িতে কোথায় পুরস্কারটি রাখবেন, তা এখনো ঠিক করেননি গ্লেন। তবে মন্টানার বোজম্যান শহরের মানুষদের সঙ্গে এ আনন্দ ভাগ করে নেওয়ার ইচ্ছা রয়েছে। হলিউডের ব্যস্ততা থেকে দূরে এই শহরেই সময় কাটিয়ে নতুন করে শক্তি সঞ্চয় করেন তিনি।
নতুন কাজেও ব্যস্ত
বয়স ৭৯ হলেও অভিনয় থেকে অবসর নেওয়ার কোনো লক্ষণ গ্লেন ক্লোজের মধ্যে নেই। চলতি বছর স্প্যানিশ ভাষার চলচ্চিত্র ‘লা বোলা নেগ্রা’, সিরিজ ‘অলস ফেয়ার’-এর নতুন মৌসুম এবং ‘দ্য হাঙ্গার গেমস’ ফ্র্যাঞ্চাইজির নতুন একটি সিনেমা করেছেন।
আজ রোববার গভর্নরস অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে মেয়ে ও জামাতার সঙ্গে উপস্থিত থাকবেন অভিনেত্রী। অনুষ্ঠানে পরার জন্য আরমানির নকশা করা বিশেষ পোশাকও তৈরি হচ্ছে।

Source - www.prothomalo.com ↗