সাহিত্যচর্চা, ইতিহাস সংরক্ষণ ও নতুন প্রজন্মের মাঝে জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তোলার প্রত্যয়ে হবিগঞ্জে অনুষ্ঠিত হয়েছে পল্লী সাহিত্য সাময়িকীর প্রকাশনা উপলক্ষে আলোচনা সভা।

পল্লী সাহিত্য সংসদ হবিগঞ্জের আয়োজনে শনিবার (১৪ নভেম্বর) বিকেলে শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।