ভারতের মাদুরাইয়ে বিখ্যাত গয়নার ব্র্যান্ড ‘তানিশক’-এর শোরুম থেকে বিপুল পরিমাণ স্বর্ণ ও হীরা চুরির চাঞ্চল্যকর ঘটনায় জনপ্রিয় ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার মীনাক্ষী এবং মূল অভিযুক্তের বাবা অশোককে গ্রেপ্তার করেছে পুলিশ। পরবর্তীতে মীনাক্ষীর দেওয়া তথ্যের ভিত্তিতে নির্জন জঙ্গলে মাটির নিচে পুঁতে রাখা ৫ কেজির বেশি গয়না উদ্ধার করা হয়েছে।