রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার আবেদন শুরু হচ্ছে ১৫ নভেম্বর ২০২৬। আবেদন চলবে ৩০ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। তিনটি ইউনিটে ভর্তি পরীক্ষা হবে ১০০ নম্বরের বহুনির্বাচনী (এমসিকিউ) পদ্ধতিতে।
ভর্তির আবেদনে মানবিক ও বাণিজ্য শাখার শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.০০ এবং বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের ন্যূনতম জিপিএ ৩.৫০ থাকতে হবে।
ভর্তি পরীক্ষা রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর, সিলেট, ময়মনসিংহ ও বরিশাল—এই আটটি আঞ্চলিক কেন্দ্রে অনুষ্ঠিত হবে। আবেদন করার সময় পরীক্ষার্থীদের পছন্দের পরীক্ষা অঞ্চল নির্বাচন করতে হবে। একবার অঞ্চল নির্বাচন করলে তা আর পরিবর্তন করা যাবে না।
গত বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগ্রহী প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের ভর্তি-সংক্রান্ত ওয়েবসাইটে প্রকাশিত নিয়মাবলি অনুসরণ করে সংশ্লিষ্ট ইউনিটে অনলাইনে আবেদন করতে হবে। ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়ন এবং সাপ্লিমেন্টারি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ফল প্রকাশের পর থেকে সাত দিনের মধ্যে যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারবেন প্রার্থীরা।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে আবেদন শুরু, যে যে যোগ্যতা দরকার, জিপিএসহ দেখুন নম্বর
২০২৬-২৭ শিক্ষাবর্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয় ১৫ নভেম্বর ভর্তির আবেদন শুরু করবে; শেষ ৩০ নভেম্বর। আবেদনকারীকে পরীক্ষা অঞ্চলের পছন্দ অপিরিবর্তনীয়।ভর্তি পরীক্ষা কবে
ইউনিটভিত্তিক ভর্তি পরীক্ষার সময়সূচি অনুযায়ী ইউনিট ‘বি’(বাণিজ্য)–এর পরীক্ষা ১২ ফেব্রুয়ারি ২০২৬, শুক্রবার, ইউনিট ‘সি’(বিজ্ঞান)–এর পরীক্ষা ১৩ ফেব্রুয়ারি ২০২৬, শনিবার এবং ইউনিট ‘এ’(মানবিক) এর পরীক্ষা ২০ ফেব্রুয়ারি ২০২৬, শনিবার অনুষ্ঠিত হবে।
প্রতিটি ইউনিটের ভর্তি পরীক্ষা দুই শিফটে অনুষ্ঠিত হবে। প্রথম শিফট বেলা ১১টা থেকে দুপুর ১২টা এবং দ্বিতীয় শিফট বেলা ২টা থেকে বেলা ৩টা পর্যন্ত চলবে। তবে ইউনিট ‘বি’র দ্বিতীয় শিফটের সময় বেলা ৩টা থেকে বিকেল ৪টা নির্ধারণ করা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে আবেদন শুরু: ফি বৃদ্ধি ৪ ইউনিটে ভর্তিতে আবেদনের যোগ্যতা
১. ২০২৫ ও ২০২৬ সালের এইচএসসি/সমমান, ডিপ্লোমা-ইন-কমার্স, বিএফএ (প্রাক্), বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি (ভোকেশনাল), A লেভেল এবং অন্যান্য সমমান পরীক্ষায় (এইচএসসি সমমান নির্ধারণ কমিটি কর্তৃক অনুমোদন সাপেক্ষে) উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন। বিএফএ (প্রাক্) ডিগ্রিপ্রাপ্ত শিক্ষার্থীদের আবেদনের সময় নম্বরপত্র আপলোড করতে হবে।
২. কারিগরি শিক্ষা বোর্ডের অধীন কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো থেকে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং পাস করা শিক্ষার্থীরাও সংশ্লিষ্ট ইউনিটে আবেদন করতে পারবেন, তবে তাঁদের প্রাপ্ত জিপিএ ৫.০০ স্কেলে নির্ধারিত হবে।
৩. মানবিক শাখা থেকে উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.০০–সহ মোট জিপিএ ৬.৫০ পেতে হবে।
৪. বাণিজ্য শাখা থেকে উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.০০–সহ মোট জিপিএ ৬.৫০ পেতে হবে।
শিক্ষার্থীদের বৃত্তি দেবে সোনালী ব্যাংক, কারা আবেদন করতে পারবেন৫. বিজ্ঞান শাখা থেকে উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.৫০–সহ মোট জিপিএ ৭.৫০ পেতে হবে।
৬. জিসিই O লেভেল পরীক্ষায় ৫টি বিষয়ে এবং A লেভেল পরীক্ষায় অন্তত ২টি বিষয়ে উত্তীর্ণ হতে হবে এবং উভয় লেভেলে মোট ৭টি বিষয়ের মধ্যে ৪টি বিষয়ে কমপক্ষে B গ্রেড এবং ৩টি বিষয়ে কমপক্ষে C গ্রেড পেতে হবে।
৭. O লেভেল, A লেভেল এবং ইংলিশ ভার্সন (ন্যাশনাল কারিকুলাম) পরীক্ষায় উত্তীর্ণ আবেদনকারীদের জন্য প্রযোজ্য ক্ষেত্রে ইংরেজিতে অনূদিত প্রশ্নপত্র সরবরাহ করা হবে। ইংরেজি প্রশ্নপত্রে পরীক্ষা দিতে ইচ্ছুক প্রার্থীকে ভর্তি পরীক্ষার আবেদন করার সময় অনলাইনে থাকা সংশ্লিষ্ট অপশনটি অবশ্যই পূরণ করতে হবে।
* আবেদনকারী যে ইউনিটেই আবেদন করুন না কেন, সে যে শাখা থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে সে শাখার জন্য নির্ধারিত যোগ্যতা তার ক্ষেত্রে প্রযোজ্য হবে।
ভর্তি পরীক্ষার পদ্ধতি ও নম্বর বণ্টন
* ২০২৫ ও ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার শিক্ষা বোর্ডের পাঠ্যসূচি অনুযায়ী ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। মানবিক, বাণিজ্য ও বিজ্ঞান শাখা থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা যোগ্যতা অনুযায়ী তিনটি ইউনিটেই আবেদন করতে পারবেন। তবে যে শাখা থেকে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, সেই শাখার জন্য নির্ধারিত যোগ্যতা তাঁদের ক্ষেত্রে প্রযোজ্য হবে।
* প্রতিটি ইউনিটে ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হবে। প্রতিটি ইউনিটে প্রশ্ন থাকবে ৮০টি। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। একই প্রশ্নের একাধিক উত্তর দিলে তা ভুল উত্তর হিসেবে বিবেচিত হবে। ভর্তি পরীক্ষায় পাস নম্বর ৪০।
* এ ছাড়া সংশ্লিষ্ট ইউনিট, বিভাগ ও ইনস্টিটিউটের আরোপিত শর্তও প্রযোজ্য হবে। কোটায় আবেদনকারীদের অনলাইনে দেওয়া নির্দেশনা অনুসরণ করে আবেদন করতে হবে। অন্যথায় পরবর্তী সময়ে তাঁদের কোটাভুক্তির আবেদন গ্রহণ করা হবে না।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, নতুন যে যে যে সিদ্ধান্তইউনিটভিত্তিক অনুষদ ও বিভাগ
ইউনিট ‘এ’-এর অধীন কলা অনুষদের ১২টি বিভাগ, আইন অনুষদের ২টি বিভাগ, সামাজিক বিজ্ঞান অনুষদের ১০টি বিভাগ, চারুকলা অনুষদের ৩টি বিভাগ এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (আইইআর) রয়েছে।
ইউনিট ‘বি’-এর অধীন বিজনেস স্টাডিজ অনুষদের ছয়টি বিভাগ—হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা, ম্যানেজমেন্ট স্টাডিজ, মার্কেটিং, ফাইন্যান্স, ব্যাংকিং ও ইনস্যুরেন্স এবং ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট। এ ছাড়া ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ) এ ইউনিটের অন্তর্ভুক্ত।
ইউনিট ‘সি’-এর অধীন বিজ্ঞান, কৃষি, প্রকৌশল, জীববিজ্ঞান, ভূ-বিজ্ঞান, ফিশারিজ এবং ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস অনুষদের বিভাগগুলো রয়েছে।
* বিস্তারিত সব তথ্য পাবেন এখানে

Source - www.prothomalo.com ↗