Bangladesh · 2026-11-15 10:00:00

শেষ মোগল সম্রাট

শেষ মোগল সম্রাট
২০০৭ সালের ৩০ নভেম্বর প্রথম আলোর সাহিত্য সাময়িকীতে নিবন্ধটি প্রথম প্রকাশিত হয়। এত দিন শুধু ছাপা কাগজের পাতাজুড়ে থাকা এ লেখাটি আজ অনলাইন পাঠকের জন্য তুলে ধরা হলো।
শেষ মোগল সম্রাট বাহাদুর শাহ জাফর ছিলেন একজন কবি। জন্ম ১৭৭৫ সালে। ১৮৫৭ সালে ৮২ বছর বয়সে তিনি সিপাহিদের পরিচালনার নেতৃত্ব তুলে নেন নিজ হাতে। ১৮৫৭ সালের ১২ মে থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত চার মাসের বেশি সময় দিল্লি বিপ্লবী সিপাহিদের দখলে ছিল। এর নেতৃত্ব দেন সম্রাট জাফর ও তাঁর সন্তানেরা। অর্থাভাব, সাংগঠনিক দুর্বলতা ও বিশৃঙ্খলার কারণে এ বিপ্লব শেষ পর্যন্ত ব্যর্থতায় পর্যবসিত হয়। বিপ্লবের সময় দিল্লিতে ছিল শ্বাসরুদ্ধকর অবস্থা। সিপাহি বিদ্রোহের এত বছর পর ফিরে তাকানো যাক সেই সম্রাটের দিকে, যিনি স্বজনদের জনপদে দুই গজ মাটির জন্য আক্ষেপ করেছেন।
১৮৫৭ সালের ১১ মে সকালে জানা যায়, মিরাটে ভারতীয় সেনারা বিদ্রোহ ঘোষণা করেছে; তারা যমুনা নদী পার হয়ে দিল্লি পৌঁছে গেছে। দিল্লিবাসী তখনো বিষয়টি জানে না। দিল্লির কমিশনার সিমসন তখন ঘুমিয়ে। বিদ্রোহী সেনারা চুঙ্গি থানায় আগুন জ্বালিয়ে দেয় এবং দারোগাকে হত্যা করে। লালকেল্লার পেছনে একত্র হয়ে কেল্লার ভেতরে সম্রাট বাহাদুর শাহ জাফরের সঙ্গে তারা যোগাযোগের চেষ্টা করে। লালকেল্লার জানালা দিয়ে হাকিম আহসান উল্লাহ বিদ্রোহী ঘোড়সওয়ার সেনাদের সঙ্গে আলাপ করছিলেন; তাদের বক্তব্য শুনছিলেন। সিপাহিদের বক্তব্য, ‘আমরা সম্রাটের কাছে ফরিয়াদ নিয়ে এসেছি। আপনি সাম্রাজ্যের মালিক; কিন্তু হুকুম চলে কোম্পানির। আমরা ব্রিটিশের কর্মচারী। কিন্তু ওরা গাভি ও শূকরের চর্বিযুক্ত কার্তুজ দাঁতে ছিঁড়ে রাইফেলে লাগানোর নির্দেশ দিয়েছে, যা হিন্দু-মুসলমান দুই সম্প্রদায়েরই ধর্ম বিসর্জন দেওয়ার শামিল। ওরা সারা ভারতবাসীকে খ্রিষ্টান বানাতে চায়। তাই আমরা ইংরেজ অফিসারদের হত্যা করে বিদ্রোহ ঘোষণা করেছি এবং আপনার কাছে এসেছি।’
বাহাদুর শাহ জাফরের (২৪ অক্টোবর ১৭৭৫–৭ নভেম্বর ১৮৬২)সম্রাট তাদের বক্তব্য শুনে হতবাক। তিনি তাত্ক্ষণিকভাবে কেল্লার তত্ত্বাবধায়ক ক্যাপ্টেন ডগলাসকে বিষয়টি জানানোর নির্দেশ দেন। একটু পরে সংবাদ এল, ডগলাসসহ অন্যান্য ইংরেজ প্রহরীকে হত্যা করা হয়েছে; শহরে চলছে লুটপাট। বিপ্লবী সেনারা ইংরেজদের পাইকারি হারে হত্যা করছে। দিল্লির উপকণ্ঠ ও আশপাশের লোকজন এসে বিশৃঙ্খলা রোধ করতে সম্রাটের কাছে ফরিয়াদ জানায়।
সেনারা দিল্লির গোলাবারুদের গুদাম দখল করার চেষ্টা করে; এর চারদিক ঘেরাও করে রাখে। অবস্থা বেগতিক দেখে প্রহরারত ইংরেজ কর্মকর্তারা বোমা মেরে গোলাবারুদের গুদাম উড়িয়ে দেয়। এতে আশপাশের বসতবাড়ির বহু লোক নিহত হয়। ছয়জন ইংরেজ সেনা কর্মকর্তা আহত হন। বিপ্লবী সেনাদের প্রতিরোধ করা স্থানীয় ইংরেজ সেনাদের পক্ষে কোনোমতেই সম্ভব ছিল না। তাই সম্রাট বাহাদুর শাহ জাফর ঘটনার বিস্তারিত বর্ণনা দিয়ে আগ্রায় অবস্থানরত লে. গভর্নরের কাছে বাহক মারফত পত্র পাঠান।এই সময়ে দিল্লি শহর বিপ্লবী সেনাদের দখলে চলে যায়। সম্রাট তাঁর ছেলে মির্জা মোগলকে কমান্ডার ইন চিফ মনোনয়ন করেন এবং অন্য ছেলেদের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দিয়ে দিল্লি শহরে আইনশৃঙ্খলা ফিরিয়ে আনার দায়িত্ব অর্পণ করেন। সম্রাট নিজে হাতির পিঠে চেপে শহর পরিদর্শনে বের হন। তিনি ব্যবসায়ীদের দোকানপাট খোলা রাখার অনুরোধ জানান; ক্ষতিগ্রস্ত অনেকের বাড়িতে গিয়ে সান্ত্বনা দেন। শহরের সরদারদের বৈঠক ডেকে তিনি বিপ্লবী সেনাদের খাওয়া ও থাকার ব্যবস্থা নিয়ে আলাপ-আলোচনা করেন।
সেনারা দিল্লির গোলাবারুদের গুদাম দখল করার চেষ্টা করে; এর চারদিক ঘেরাও করে রাখে। অবস্থা বেগতিক দেখে প্রহরারত ইংরেজ কর্মকর্তারা বোমা মেরে গোলাবারুদের গুদাম উড়িয়ে দেয়। এতে আশপাশের বসতবাড়ির বহু লোক নিহত হয়। ছয়জন ইংরেজ সেনা কর্মকর্তা আহত হন। বিপ্লবী সেনাদের প্রতিরোধ করা স্থানীয় ইংরেজ সেনাদের পক্ষে কোনোমতেই সম্ভব ছিল না। তাই সম্রাট বাহাদুর শাহ জাফর ঘটনার বিস্তারিত বর্ণনা দিয়ে আগ্রায় অবস্থানরত লে. গভর্নরের কাছে বাহক মারফত পত্র পাঠান।
ভারতীয় ডাক বিভাগ ১৯৭৫ সালে বাহাদুর শাহ জাফরের কবিতা অবলম্বনে প্রকাশ করে ১ রূপি সমমূল্যের একটি ডাকটিকিট।বিদ্রোহী সেনারা লালকেল্লায় গিয়ে সম্রাটের প্রতি নতজানু হয়ে আনুগত্য প্রকাশ করে এবং ব্রিটিশবিরোধী আন্দোলনের নেতৃত্ব গ্রহণের অনুরোধ জানায়। দিল্লির এ রকম করুণ পরিণতি ও ধ্বংস তিনি সহ্য করতে পারেননি। দিল্লি নগরের অধিবাসীরা সম্রাটকে দারুণ ভালোবাসত। নগরবাসী বিশৃঙ্খলা ও লুটপাটে অতিষ্ঠ। তাই বৃদ্ধ বয়সে বাহাদুর শাহ জাফর বিপ্লবী সেনাদের নেতৃত্ব গ্রহণে রাজি হন। অতীতে তিনি কখনো এ ধরনের অস্বাভাবিক পরিস্থিতি মোকাবিলা করেননি। বিপ্লবী সেনারা তাঁকে সম্রাট মেনে নিলে ১৮৫৭ সালের ১৬ মে লালকেল্লায় তিনি দরবার আহ্বান করেন এবং যুবরাজদের সেনাপ্রধানসহ গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেন।
অবশেষে ১৮৫৭ সালের ১৪ সেপ্টেম্বর ইংরেজ সেনারা দিল্লি শহরে প্রবেশ করে। ওই দিন তারা দিল্লির কোতোয়ালি ও জামে মসজিদ পর্যন্ত পৌঁছে যায়। বিপ্লবী সেনারা জামে মসজিদে আশ্রয় নিয়ে ইংরেজ সেনাদের অগ্রযাত্রা প্রতিহত করে। সম্রাট জাফর যুদ্ধের সময় লালডুগি এলাকায় গিয়েছিলেন; সেখানে বিপ্লবী সেনা ও প্রজারা জমায়েত হয়। ব্রিটিশ সেনারা সেখানে গোলা নিক্ষেপ করছিল; তাই সম্রাটকে পুনরায় লালকেল্লায় পাঠিয়ে দেওয়া হয়।সিপাহি বিপ্লবে অংশগ্রহণকারীদের মধ্যে সুবিধাবাদী সেনা, লুটপাটকারী ও ব্রিটিশ গোয়েন্দা ছিল। সম্রাটের সভাসদের মধ্যেও ছিল ব্রিটিশ গোয়েন্দা। বিপ্লবী সেনারা ব্রিটিশ গোয়েন্দা সন্দেহে রাজসভাসদ হাকিম আহসান উল্লাহর বাড়ি আগুনে পুড়িয়ে দেয় এবং তাঁকে হত্যা করার চেষ্টা করে। অবশ্য সম্রাট জাফরের হস্তক্ষেপে হাকিম সাহেব প্রাণে রক্ষা পান। দিল্লি শহরে ব্রিটিশ গোয়েন্দারা জাল বিস্তার করে ছিল। বিপ্লবী সেনাদের কর্মকাণ্ড ও লালকেল্লার সম্রাটের নির্দেশসহ যাবতীয় খবর ত্বরিত ইংরেজদের কাছে পৌঁছে যেত। ফলে ইংরেজরা গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে পরবর্তী কার্যক্রম গ্রহণ করত।
দ্বিতীয় বাহাদুর শাহ জাফর, ১৮৫৮সিপাহিরা বিদ্রোহ করে প্রবল উদ্দীপনায়, কিন্তু বিপ্লবী সেনাদের মধ্যে শৃঙ্খলা ছিল না। কর্মকর্তাদের নির্দেশ সেনারা পালন করত না। বিপ্লব সফল করতে কোনো সুশৃঙ্খল চেষ্টা চালানো হয়নি। সম্রাটও ছিলেন আবেগপ্রবণ। আশপাশের সভাসদদের পরামর্শ নিয়েই তিনি সিদ্ধান্ত দিতেন। তাঁর সবচেয়ে বড় বিপদ ছিল যুবরাজদের অপকর্ম। যুবরাজ মির্জা মোগল সেনাদের ব্যয় নির্বাহের জন্য মহাজন ও দানবীরদের কাছ থেকে টাকা সংগ্রহ করে তা রাজকীয় কোষাগারে জমা দিতেন না। বাধ্য হয়ে বখত খানকে প্রশাসনের সামগ্রিক দায়িত্ব দেন সম্রাট। তাঁকে লর্ড গভর্নর খেতাব দেওয়া হয়। অবশ্য সেনাপ্রধান ছিলেন যুবরাজ মির্জা মোগল। সম্রাটের এ সিদ্ধান্ত তাঁর পছন্দ হয়নি।
জুলাই মাসে দিল্লিতে ব্রিটিশবিরোধী আন্দোলন তুঙ্গে ওঠে। হিন্দু-মুসলমান ঐক্য বজায় রাখার জন্য ঈদুল আজহার দিনে গরু জবাই নিষিদ্ধ করা হয়। এ ব্যাপারে লালকেল্লা থেকে সম্রাট একটি বিশেষ রাজকীয় ফরমান জারি করেন।
বিপ্লবী সেনারা দীর্ঘদিন ধরে বেতন পাচ্ছে না, তারা কর্মকর্তাদের নির্দেশ মানছে না। বেতন না পেয়ে ১০০ বিপ্লবী সেনা আবার ব্রিটিশ বাহিনীতে ফিরে যায়। অন্যরাও চলে যাওয়ার হুমকি দিতে থাকে। এদিকে সেনাপ্রধান যুবরাজ মির্জা মোগলের সঙ্গে প্রশাসনিক ও অর্থনৈতিক দায়িত্বে নিয়োজিত বখত খানের ক্ষমতার দ্বন্দ্ব চরম আকার ধারণ করে।
১৭৯৫ সালের ভারতের মানচিত্র। সূত্র: চার্লস জোপেন, এ হিস্টোরিক্যাল অ্যাটলাস অব ইন্ডিয়া (১৯০৭), লংম্যান, গ্রিন অ্যান্ড কোম্পানি, লন্ডন, নিউইয়র্ক, বোম্বে ও কলকাতা।সেপ্টেম্বরের শেষ দিকে সিপাহি বিপ্লবের পরিসমাপ্তি এবং ইংরেজদের বিজয়ের আভাস পাওয়া যাচ্ছিল। কারণ, রাজকোষাগার তখন শূন্য; কোনো টাকা ছিল না। সিপাহিরা বিপ্লবের লক্ষ্য অর্জনে কাজ করার পরিবর্তে নিজেদের বেতনের জন্য অধিক চিন্তিত ছিল। বেতনের দাবিতে বিপ্লবী সেনারা কেল্লায় অবস্থিত দুটি বেগম মহল ঘেরাও করে রাখে। সম্রাট জাফর যেকোনো মূল্যে লড়াই চালিয়ে যেতে চেয়েছেন। কারণ, ব্রিটিশরা জয়ী হলে সম্রাট ও তাঁর পরিবারের সদস্যদের মৃত্যুদণ্ড অবধারিত। বেতন না দিলে বিপ্লবী সেনা কর্মকর্তারা লুটপাটে অংশ নেওয়ার হুমকি দেন। উত্তরে সম্রাট আশ্বাস দেন, লুটপাটের প্রয়োজন নেই; তিনি তাঁর হাতি, ঘোড়া, শাহি অলংকার ও মালপত্র বিক্রি করে সেনাদের বেতন দেবেন। নাসিরাবাদের সেনাদের চাপে সম্রাট তাঁর রুপার আসবাব সেনাদের হাতে তুলে দেন এবং সেসব বিক্রি করা অর্থ ভাগ করে নেওয়ার পরামর্শ দেন।
১৮৫৭ সালে সিপাহি বিপ্লবের কারণে সম্রাট বাহাদুর শাহ জাফরের সভাকবি হওয়ার আশা পূরণ হয়নি মির্জা গালিবের, যদিও এর আগেই কবি জওকের মৃত্যু হয়েছিল। সাধন দাসগুপ্ত তাঁর ‘মির্জা গালিব’ গ্রন্থে লিখেছেন, ‘দিল্লী শহরের ভাঙন গালিবের অসহ্য মনে হয়েছিল। মীর মেহদী মজহারকে লেখা এক চিঠিতে তিনি তাঁর বেদনার কথা বারবার প্রকাশ করেছেন। গালিব গদরের কালে (যুদ্ধের সময়) ইংরেজদের সহায়তা করেননি, আবার সিপাহিদের প্রতি কোনো সহানুভূতি দেখাননি।পরদিন খবর এল, মিরাটে ইংরেজ শাসন পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। ইংরেজরা আলীগড় দখল করে নিয়েছে। পরিস্থিতি ক্রমেই নাজুক হচ্ছিল। বাহাদুর শাহ জাফর শুধু ব্যক্তিগত মালপত্র বিক্রি করেই ক্ষান্ত হননি, ব্রিটিশবিরোধী আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য দেশীয় বিভিন্ন রাজ্যের রাজাদের একটি কাউন্সিলের হাতে রাজক্ষমতা হস্তান্তরের সিদ্ধান্ত ঘোষণা করেছিলেন। এ ব্যাপারে তিনি কয়েকজন দেশীয় রাজার কাছে পত্রও লিখেছিলেন। হিন্দু-মুসলমান-নির্বিশেষে সবাইকে তিনি ইংরেজবিরোধী যুদ্ধে শরিক হওয়ার জন্য শপথ নেওয়ার আহ্বান জানান এবং ব্রিটিশবিরোধী আন্দোলনে নেতৃত্ব দেওয়ার অঙ্গীকার করেন।
১৮৫৭ সালের ২০ সেপ্টেম্বর হুমায়ুনের সমাধিসৌধে ব্রিটিশ কর্মকর্তা উইলিয়াম হডসনের হাতে মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ জাফর ও তাঁর পুত্রদের বন্দিত্ব।অবশেষে ১৮৫৭ সালের ১৪ সেপ্টেম্বর ইংরেজ সেনারা দিল্লি শহরে প্রবেশ করে। ওই দিন তারা দিল্লির কোতোয়ালি ও জামে মসজিদ পর্যন্ত পৌঁছে যায়। বিপ্লবী সেনারা জামে মসজিদে আশ্রয় নিয়ে ইংরেজ সেনাদের অগ্রযাত্রা প্রতিহত করে। সম্রাট জাফর যুদ্ধের সময় লালডুগি এলাকায় গিয়েছিলেন; সেখানে বিপ্লবী সেনা ও প্রজারা জমায়েত হয়। ব্রিটিশ সেনারা সেখানে গোলা নিক্ষেপ করছিল; তাই সম্রাটকে পুনরায় লালকেল্লায় পাঠিয়ে দেওয়া হয়। ১৭ ও ১৮ সেপ্টেম্বর দুই পক্ষে প্রচণ্ড লড়াই হয়। বিপ্লবী সেনাদের মোকাবিলা করার শক্তি আর বিদ্রোহী সেনাদের মধ্যে ছিল না। ১৯ সেপ্টেম্বর সম্রাট জাফর তাঁর বেগম সাহেবা ও ছেলেদের নিয়ে নিজামুদ্দিন চলে যান এবং সেখানে হুমায়ুনের সমাধিতে আশ্রয় নেন।
ইংরেজরা দিল্লি দখলের পর বাড়িঘরে অগ্নিসংযোগ, লুটপাট ও গণহত্যা শুরু করে। দিল্লি ও লালকেল্লার লোকজন খালি পায়ে শহর ছেড়ে পালায়; বেশির ভাগই শহরতলিতে অবস্থিত বস্তি বা মাজারে আশ্রয় নেয়। লালকেল্লা ত্যাগের আগে বখত খান সম্রাটকে তাঁর সঙ্গে লক্ষ্ণৌ পালিয়ে যাওয়ার পরামর্শ দেন। তিনি আবার বাইরে গিয়ে সেনা সংগ্রহ করে ব্রিটিশবিরোধী আন্দোলন শুরু করবেন বলে জানান; সম্রাট এতে রাজি হননি।
২১ সেপ্টেম্বর মেজর হার্ডসন হুমায়ুনের সমাধি থেকে সম্রাটকে গ্রেপ্তার করেন। আশ্বাস দেওয়া হয়, তাঁকে প্রাণভিক্ষা দেওয়া হবে; মৃত্যুদণ্ড দেওয়া হবে না। মির্জা নাজির হোসেনের বাড়িতে একটি অন্ধকার কামরায় সম্রাটকে নজরবন্দী করে রাখা হয়। অসহায় অবস্থায় সেখানে চার মাস ছয় দিন কাটান তিনি।
পরদিন ২২ সেপ্টেম্বর হার্ডসন আবার হুমায়ুনের সমাধিতে গিয়ে বিনা শর্তে যুবরাজ মির্জা মোগল, মির্জা খজর সুলতান ও মির্জা আবু বকরকে গ্রেপ্তার করে লালকেল্লায় নিয়ে আসেন। দিল্লি গেটের কাছে পৌঁছানোর পর হার্ডসন তিন যুবরাজকে গুলি করে হত্যা করেন। হার্ডসন কৈফিয়ত দিয়েছেন, তিন যুবরাজকে যখন বন্দী করে দিল্লি আনা হচ্ছিল, তখন উত্সুক জনতার ভিড় হয়। জনতা তাঁদের ছিনিয়ে নিতে পারে ভেবে এবং ব্রিটিশ সেনাদের নিরাপত্তার স্বার্থে তিন যুবরাজকে গুলি করা হয়। হার্ডসনের এ বক্তব্য সম্পূর্ণ মিথ্যা। তিন যুবরাজের লাশ কোতোয়ালি থানায় আনা হয় এবং এক দিন এক রাত প্রকাশ্যে ঝুলিয়ে রাখা হয়।
পরে বাহাদুর শাহ জাফরের পরিবারের আরও ২৯ জন সদস্যকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তাঁদের বিরুদ্ধে বিদ্রোহী সেনাদের সঙ্গে ষড়যন্ত্র ও যোগাযোগের অপরাধে মামলা দায়ের করা হয়।
বাহাদুর শাহ জাফরের প্রতিকৃতি১৮৫৮ সালের ২৭ জানুয়ারি লালকেল্লায় সম্রাট বাহাদুর শাহ জাফরের বিরুদ্ধে সামরিক কমিশনে রাষ্ট্রদ্রোহের মামলা হয়। তিনি ছিলেন ইংরেজ সরকারের পেনশনভোগী সম্রাট। তাঁর বিরুদ্ধে অভিযোগ—তিনি বিদ্রোহী সেনাদের নেতৃত্ব দিয়েছেন, নিজেকে সম্রাট ঘোষণা করেছেন এবং ইংরেজ সরকারের বিরুদ্ধে যুদ্ধে উসকানি দিয়েছেন। সবচেয়ে গুরুতর অভিযোগ হলো, ১৮৫৭ সালের ১৬ মে লালকেল্লায় নিরস্ত্র ৪৯ জন ইংরেজ নারী-পুরুষ ও শিশুকে যে বিদ্রোহী সেনারা হত্যা করেছিল, সে ব্যাপারে সম্রাটের অনুমতি ও উসকানি ছিল। প্রকৃতপক্ষে বিষয়টি সম্রাট অবগতই ছিলেন না।
১৮৫৮ সালের ৯ মার্চ সামরিক আদালত সম্রাট বাহাদুর শাহ জাফরের বিরুদ্ধে রায় ঘোষণা করেন। রায়ে তাঁকে ফাঁসিতে মৃত্যু দেওয়ার পরিবর্তে রেঙ্গুনে সপরিবার নির্বাসনে পাঠানোর আদেশ দেওয়া হয়। ইংরেজদের আশঙ্কা ছিল, তাঁকে ফাঁসি দিলে তিনি ব্রিটিশবিরোধী আন্দোলন পরিচালনার জন্য বীরের মর্যাদা পাবেন। আর ভারতবাসী একে কেন্দ্র করে আবার সংঘবদ্ধ হলে ইংরেজদের জন্য তা বিপদ ডেকে আনবে। তার চেয়ে বরং রেঙ্গুনে নির্বাসনে পাঠালে ভারতে মোগল সাম্রাজ্যের বংশধরদের শেষচিহ্ন পর্যন্ত বিলীন হয়ে যাবে।
বাহাদুর শাহ জাফরকে ১৮৫৮ সালের ১৯ নভেম্বর স্টিমারে করে রেঙ্গুনে পাঠানো হয়। হুগলি থেকে স্টিমারে রেঙ্গুন পৌঁছাতে ২০ দিন সময় লেগেছিল। ৯ ডিসেম্বর সম্রাট সপরিবার রেঙ্গুন পৌঁছান। রেঙ্গুনে ব্রিটিশ সেনাদের প্রহরায় বাহাদুর শাহ জাফর নজরবন্দী ছিলেন তিন বছর। ১৮৬২ সালের ৭ নভেম্বর বাহাদুর শাহ জাফর রেঙ্গুনে ইন্তেকাল করেন। তখন তাঁর বয়স ৮৭। সেখানে তাঁর মাজার রয়েছে। বাহাদুর শাহ জাফর তাঁর বাবা আকবর শাহর (দ্বিতীয়) স্ত্রী লাল বাইয়ের গর্ভজাত সন্তান। আকবর শাহ হিন্দু সম্প্রদায়ের মধ্য থেকে লাল বাইকে গ্রহণ করেছিলেন।
বাহাদুর শাহ জাফর একজন কবিও ছিলেন। উর্দু কবিতার শ্রেষ্ঠ প্রাণপুরুষ মির্জা গালিব সম্রাট জাফর আয়োজিত মোশায়েরায় যোগ দিতেন। কবি জওক ছিলেন বাহাদুর শাহ জাফরের সভাকবি। ১৮৫৭ সালে সিপাহি বিপ্লবের কারণে সম্রাট বাহাদুর শাহ জাফরের সভাকবি হওয়ার আশা পূরণ হয়নি মির্জা গালিবের, যদিও এর আগেই কবি জওকের মৃত্যু হয়েছিল। সাধন দাসগুপ্ত তাঁর ‘মির্জা গালিব’ গ্রন্থে লিখেছেন, ‘দিল্লী শহরের ভাঙন গালিবের অসহ্য মনে হয়েছিল। মীর মেহদী মজহারকে লেখা এক চিঠিতে তিনি তাঁর বেদনার কথা বারবার প্রকাশ করেছেন। গালিব গদরের কালে (যুদ্ধের সময়) ইংরেজদের সহায়তা করেননি, আবার সিপাহিদের প্রতি কোনো সহানুভূতি দেখাননি। তবু সম্রাট বাহাদুর শাহর দরবারের সঙ্গে সম্পর্কের জন্য ইংরেজরা তাঁর পেনশন বন্ধ করে দেয়। শোনা যায়, ১৮৫৭ সালের জুলাই মাসে অর্থাৎ বিদ্রোহ শুরু হওয়ার দুই মাস পরে গালিব বাহাদুর শাহর প্রশংসা করে এক কসীদা পড়েছিলেন। গালিব নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করতে থাকেন। ১৯৬০ সালে মিরাটে এক দরবার হয়। এবার গালিব লর্ড কানিংয়ের প্রশংসায় এক কসীদা লিখে পাঠান। কানিং এটা না পড়েই ফেরত পাঠান।’
জীবনের করুণ পরিণতি সম্পর্কে সম্রাট জাফর তাঁর একটি বিখ্যাত কবিতায় লিখেছেন, ‘কেতনা হ্যায় বদ নসীব জাফর দফন কে লিয়ে/ দুগজ জমি ভী ন মিলি কুইয়েঁ ইয়ার মে।’ অর্থাৎ ‘কত হতভাগ্য জাফর, দাফনের জন্য/ দুগজ জমিও পেল না স্বজনের জনপদে।’
(সামান্য পরিমার্জিত)

Source - www.prothomalo.com ↗