যশোরের অন্যতম অর্থকরী ফসল বিভিন্ন ধরনের সবজি। সবজি চাষে শীর্ষে যশোর জেলায় বছরে প্রায় ৯ লাখ টন সবজি উৎপন্ন হয়। এ হিসাবে সবজি থেকে প্রতিবছর আনুমানিক আয় ২ হাজার ৬৫৫ কোটি টাকা।
যশোর কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা যায়, সবজি আবাদে জেলার ১ লাখ ১৬ হাজার ৭৩৫ জন কৃষক জড়িত। গত এক বছরে যশোর জেলায় ৪০ হাজার ২৫০ হেক্টর জমিতে নানা ধরনের সবজির চাষ হয়েছে। এসময়ে ৮ লাখ ৮৫ হাজার মেট্রিক টন সবজি উৎপাদিত হয়। ... বিস্তারিত