বাসেল কনভেনশন মেয়াদোত্তীর্ণ জাহাজকে বিপজ্জনক বর্জ্য হিসেবে বিবেচনা করে।
হংকং কনভেনশনে নিরাপদ ও পরিবেশসম্মত উপায়ে জাহাজভাঙার বিধানগুলো দুর্বল।
১৯৮৬ সালে যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার বন্দরে ছাই (ফ্লাই অ্যাশ) বোঝাই করে সাগরে পাড়ি জমায় পেলিকন নামের একটি জাহাজ। জাহাজটি সাগরে ভেসেছে দুই বছর ধরে। কোনো দেশ সেটিকে নোঙরের অনুমতি দেয়নি। কারণ, এর মধ্যে পরিবেশ ও মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ১৪ হাজার টন দূষিত ছাই ছিল।
১৯৮৮ সালের অক্টোবরের এক সকালে জাহাজটির ক্যাপ্টেন ঘোষণা দেন, তাঁরা একটি দেশের উপকূলে এসব ছাই ছুড়ে ফেলেছেন। দেশটির নাম বলেননি তিনি। পরে জানা যায়, দেশটি ছিল হাইতি। এরপর বিশ্বব্যাপী প্রতিবাদের ঝড় ওঠে। এ ঘটনার বিস্তারিত বর্ণনা আছে বিশ্বখ্যাত টাইম ম্যাগাজিনের ১৯৮৯ সালের ২ জানুয়ারির সংখ্যায় ‘প্লানেট অব দ্য ইয়ার: ওয়েস্ট আ সিঙ্কিং মেস’ শীর্ষক প্রতিবেদনে।
জাহাজভাঙায় বর্জ্য নিয়ন্ত্রণের বৈশ্বিক চুক্তি থেকে সরে আসছে বাংলাদেশ
বিশ্বজুড়ে প্রতিবাদের মুখে ১৯৮৯ সালের ২২ মার্চ এক দেশ থেকে অন্য দেশে বর্জ্য চলাচল নিয়ন্ত্রণ করতে জাতিসংঘের উদ্যোগে তৈরি হয় ‘বাসেল কনভেনশন’। এর পুরো নাম ‘বাসেল কনভেনশন অন দ্য কন্ট্রোল অব ট্রান্সবাউন্ডারি মুভমেন্ট অব হেজার্ডাস ওয়েস্ট অ্যান্ড ডিসপোজাল’। বাংলাদেশসহ পৃথিবীর ১৭০টি দেশ এ কনভেনশনে অনুস্বাক্ষর করেছে।
জাহাজভাঙার ক্ষেত্রে বাসেল কনভেনশন থেকে বেরিয়ে হংকং কনভেনশন মেনে চলার সিদ্ধান্ত নিয়েছে সরকার।তবে জাহাজভাঙা শিল্পমালিকদের অনুরোধে বাসেল কনভেনশনের জাহাজভাঙাবিষয়ক ধারা থেকে বের হয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার।
গত আগস্টে মন্ত্রিপরিষদ থেকে জাহাজভাঙা শিল্পের আইন, বিধি, নীতিমালা ও এ-সংক্রান্ত সংশ্লিষ্ট বিষয় পর্যালোচনা করতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়। এরপর ২৯ সেপ্টেম্বর জাহাজভাঙার ক্ষেত্রে বাসেল কনভেনশন থেকে বের হয়ে আসা এবং এ ক্ষেত্রে হংকং কনভেনশন মেনে চলার সিদ্ধান্ত নেয় এ কমিটি।
প্রসঙ্গত, বাসেল কনভেনশন আন্তরাষ্ট্রীয় বর্জ্য চলাচলের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। আর হংকং কনভেনশন মূলত ইয়ার্ডে নিরাপদ জাহাজভাঙা-সংক্রান্ত বিষয় নিয়ে কাজ করে।
জাহাজভাঙা শিল্পের শ্রমিকদের অধিকার-নিরাপত্তা নিশ্চিতের আহ্বানবাংলাদেশ শিপব্রেকার্স অ্যান্ড শিপ রিসাইক্লার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ মহসিন প্রথম আলোকে বলেন, হংকং কনভেনশন মেনে জাহাজভাঙাশিল্পকে নিরাপদ করার চেষ্টা চলছে। এ জন্য একেকটা ইয়ার্ডে ১৫০ থেকে ২০০ কোটি টাকা বিনিয়োগ করতে হচ্ছে।
মোহাম্মদ মহসিন বলেন, ‘হংকং কনভেনশন ও বাসেল কনভেনশন হলো এক রোগের দুই চিকিৎসক। আমরা চাই যেকোনো একজন চিকিৎসক এ রোগের চিকিৎসা করুক। সে ক্ষেত্রে আমরা হংকং কনভেনশন ফলো করতে সরকারকে অনুরোধ করেছি। কারণ, আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও), আন্তর্জাতিক সমুদ্র সংস্থা (আইএমও) ও শিপিং লাইন ব্যবস্থাপনা যারা করে, সবাই হংকং কনভেনশনে যুক্ত আছে।
তবে পরিবেশবিশেষজ্ঞরা বলছেন, হংকং কনভেনশনে জাহাজকে বর্জ্য হিসেবে বিবেচনা করা হয় না। তাই জাহাজভাঙা শিল্পের মালিকেরা হংকং কনভেনশন পছন্দ করেন।
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান এ বিষয়ে প্রথম আলোকে বলেন, জাহাজভাঙাশিল্প জাহাজভাঙার নামে উন্নত বিশ্বের বর্জ্য পাচার করার কৌশল; যা বাসেল কনভেনশনের মাধ্যমে প্রমাণ করার সুযোগ আছে। তাই জাহাজভাঙা শিল্পমালিকেরা বাসেল কনভেনশনের অধীনে থাকতে চান না।
বাসেল কনভেনশনে সব মেয়াদোত্তীর্ণ জাহাজ আমদানি বা জাহাজভাঙা নিষিদ্ধ করা হয়নি; বরং যেসব জাহাজ বর্জ্যের সংজ্ঞায় পড়ে এবং বিপজ্জনক বর্জ্য বহন করে, সেগুলোর আন্তসীমান্ত চলাচলের ওপর নিয়ন্ত্রণ আরোপ করে।বাসেল কনভেনশনে কী আছে
বাসেল কনভেনশনের অনুচ্ছেদ-২ অনুযায়ী, মেয়াদোত্তীর্ণ জাহাজকে বিপজ্জনক বর্জ্য হিসেবে বিবেচনা করা হয়। যেমন একটি জাহাজ সমুদ্রে চলাচলের উপযোগী। কিন্তু মালিক সেটি আর বাণিজ্যিক পরিবহনে ব্যবহার না করে ভাঙার জন্য বাংলাদেশের কোনো ইয়ার্ডে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছেন। এ অবস্থায় জাহাজটি বাসেল কনভেনশনের অধীনে বর্জ্য হিসেবে বিবেচিত হবে।
বাসেল কনভেনশনে সব মেয়াদোত্তীর্ণ জাহাজ আমদানি বা জাহাজভাঙা নিষিদ্ধ করা হয়নি; বরং যেসব জাহাজ বর্জ্যের সংজ্ঞায় পড়ে এবং বিপজ্জনক বর্জ্য বহন করে, সেগুলোর আন্তসীমান্ত চলাচলের ওপর নিয়ন্ত্রণ আরোপ করে।
বাসেল কনভেনশনের অনুচ্ছেদ-৬ অনুযায়ী, বিপজ্জনক বর্জ্য রপ্তানির আগে রপ্তানিকারক দেশ আমদানিকারক দেশকে সেসব বর্জ্য সম্পর্কে অবহিত করবে। এরপর আমদানিকারক দেশের লিখিত সম্মতি নিতে হবে। বর্জ্য পরিবেশসম্মতভাবে অপসারণের বিষয়ে রপ্তানিকারক ও আমদানিকারক দেশের মধ্যে চুক্তি থাকতে হবে। অনুচ্ছেদ-৮ বলছে, যদি চুক্তি অনুযায়ী সেসব বর্জ্য অপসারণ করা না যায়, তাহলে রপ্তানিকারক দেশ সেই বর্জ্য ফিরিয়ে নিতে বাধ্য থাকবে।
জাহাজ কেন ভাঙা হয়, বাংলাদেশ কেন জাহাজভাঙা শিল্পের বড় কেন্দ্রপরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু প্রথম আলোকে বলেন, ‘জাহাজভাঙা-সংক্রান্ত যত যা আছে, তার সব দেখে আইএমও। হংকং কনভেনশন হচ্ছে আইএমওর অধীনে। আমাদের গ্রিন ইয়ার্ডগুলোও হংকং কনভেনশনের আলোকে নির্মাণ করা।’
বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে সমস্যা হবে না জানিয়ে মন্ত্রী বলেন, প্রতিটি গ্রিন ইয়ার্ডে বর্জ্য রাখার জন্য বিশেষায়িত স্থান আছে। কিছু বর্জ্য বিক্রি হয় পরিবেশ অধিদপ্তরের লাইসেন্স নেওয়া ভেন্ডারের কাছে। এর বাইরে মিরসরাইয়ে জাহাজভাঙার বর্জ্য ব্যবস্থাপনায় একটি টিএসডিএফ (ট্রিটমেন্ট, স্টোরেজ অ্যান্ড ডিসপোজাল ফ্যাসিলিটি) নির্মাণ করা হচ্ছে।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু জাহাজভাঙা-সংক্রান্ত যত যা আছে, তার সব দেখে আইএমও। হংকং কনভেনশন হচ্ছে আইএমওর অধীনে। আমাদের গ্রিন ইয়ার্ডগুলোও হংকং কনভেনশনের আলোকে নির্মাণ করা।আন্তর্জাতিক বিশেষজ্ঞরা কী বলছেন
জাহাজভাঙাশিল্পে শ্রমিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে দীর্ঘদিন ধরে কাজ করছে ব্রাসেলসভিত্তিক আন্তর্জাতিক সংগঠন ‘এনজিও শিপব্রেকিং প্ল্যাটফর্ম’। প্ল্যাটফর্মের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ইনভিল্ড জেনসেন লিখিত প্রশ্নের উত্তরে প্রথম আলোকে বলেন, বাংলাদেশের বাসেল কনভেনশন মেনে চলার প্রয়োজন আছে। বিষাক্ত বর্জ্য ফেলা বন্ধ করা এবং বিপজ্জনক পদার্থের কারণে পরিবেশ ও মানবস্বাস্থ্যের ক্ষতি থেকে সুরক্ষা পেতে বৈশ্বিক এ কনভেনশন গুরুত্বপূর্ণ। তিনি বলেন, পরিত্যক্ত জাহাজকে বাংলাদেশ যদি বাসেল কনভেনশনের বাইরে নিয়ে আসে, তাহলে সামুদ্রিক বাস্তুতন্ত্র, উপকূলীয় পরিবেশ আরও বেশি ক্ষতির মুখে পড়বে। উপকূলের বাসিন্দারাও ঝুঁকির মধ্যে পড়ে যাবে।
জেনসেন পরামর্শ দিয়ে বলেন, বাসেল ও হংকং কনভেনশন দুটোই পাশাপাশি কার্যকর থাকতে পারে; বরং দুটি কনভেনশন একসঙ্গে কার্যকর হলে পরিবেশ ও শ্রমিকের সুরক্ষা আরও মজবুত হবে। হংকং কনভেনশনে নিরাপদ ও পরিবেশসম্মত উপায়ে জাহাজভাঙার বিধানগুলো দুর্বল।
জাহাজভাঙা শিল্পকে লাল থেকে কমলা শ্রেণিতে নেওয়ার সিদ্ধান্ত, ঝুঁকিতে পরিবেশ ও শ্রমিক

Source - www.prothomalo.com ↗