কুর্ট গোডেল ছিলেন বিশ শতকের অন্যতম সেরা গণিতবিদ ও দার্শনিক। ১৯৩১ সালে তাঁর দেওয়া দুটি অসম্পূর্ণতার উপপাদ্য গণিতের দুনিয়া বদলে দিয়েছিল। তাঁর কাজ থেকেই অনুপ্রেরণা পেয়ে অ্যালান টিউরিং আধুনিক কম্পিউটার–তত্ত্বের সূচনা করেন। নাৎসিদের ভয়ে ১৯৪০ সালে গোডেল নিজ দেশ অস্ট্রিয়া ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান এবং আলবার্ট আইনস্টাইনের ঘনিষ্ঠ বন্ধু হয়ে ওঠেন।
জীবদ্দশায় গোডেল খুব কম গবেষণাপত্র প্রকাশ করেছিলেন। তাঁর হাজার হাজার পৃষ্ঠার অপ্রকাশিত কাজ ছিল। এর মধ্যে ১৯৪০-এর দশকে লেখা ১৬টি নোটবুক ছিল গবেষকদের কাছে বড় এক রহস্য। ১ হাজার ৯ পৃষ্ঠার এই নোটবুকগুলো লেখা হয়েছিল ‘গ্যাবেলসবার্গার’ নামের অপ্রচলিত জার্মান সংকেতলিপিতে। গোডেল যখন এটি ব্যবহার করতেন, তখনই এই লিপি প্রায় অচল হয়ে গিয়েছিল।
গণিতবিদ গোডেলের নোটবুকের রহস্য ভেদ
ফিনল্যান্ডের যুক্তিবিদ ইয়ান ফন প্লাতো ২০১৭ সালে হেলসিংকি বিশ্ববিদ্যালয়ে এই নোটবুক পাঠোদ্ধারের কাজ শুরু করেন। এর জন্য তিনি নিজেই দুর্লভ সেই সংকেতলিপি আয়ত্ত করেন। বিশ্বে মাত্র ছয়জন মানুষ এটি পড়তে পারেন, যাঁদের মধ্যে তিনি একজন। দল গড়ে কাজে নামলেও অগ্রগতি ছিল ভীষণ ধীর; সপ্তাহে গড়ে মাত্র এক পৃষ্ঠা পড়া যেত।
অবশেষে ফ্রান্সের এক সম্মেলনে বিজ্ঞানীদের পরামর্শে ফন প্লাতো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মডেল ক্লডের সাহায্য নেন। তিনি নোটবুকের প্রতিলিপি ও গোডেলকে নিয়ে নিজের লেখা ছয়টি বই ক্লডকে দেন। এরপর ঘটে অবিশ্বাস্য ঘটনা! মানুষের যে কাজ করতে কয়েক বছর লাগত, ক্লড মাত্র কয়েক দিনেই পুরো নথির ৬৫০ পৃষ্ঠার এক বিস্তারিত ব্যাখ্যা তৈরি করে দেয়। এতে দেখা যায়, গোডেল এমন শত শত গাণিতিক উপপাদ্য প্রমাণ করেছিলেন, যা আগে কেউ জানতই না। সত্তর ও আশির দশকে আবিষ্কৃত অনেক গাণিতিক ফলাফলের আগাম ইঙ্গিত তিনি চল্লিশের দশকেই দিয়ে রেখেছিলেন। এ ছাড়া যুক্তিবিদ্যার এমন ১৪টি নতুন বিষয় সেখানে পাওয়া গেছে, যা নিয়ে আজও কোনো গবেষণা হয়নি।

Source - www.prothomalo.com ↗