Bangladesh · 2026-11-15 13:45:00

উইন্ডোজ ১১ ব্যবহারের কিছু শর্টকাট

উইন্ডোজ ১১ ব্যবহারের কিছু শর্টকাট
উইন্ডোজ ১১ ব্যবহারকারীদের জন্য কি–বোর্ড শর্টকাট একটি বড় সুবিধা। এটি কাজের গতি বাড়িয়ে দেয়। প্রতিদিনের কম্পিউটিং সহজ করতে কিছু প্রয়োজনীয় শর্টকাট জেনে রাখা ভালো।
Ctrl + A: সব তথ্য বা ফন্ট একসঙ্গে নির্বাচন করতে।
Ctrl + C বা Ctrl + Insert: নির্বাচিত লেখা বা ছবি কপি করার জন্য।
Ctrl + V বা Shift + Insert: কপি করা বস্তু অন্য কোথাও পেস্ট করতে।
Ctrl + X: কোনো ফাইল বা লেখা কাট করে সরিয়ে নিতে।
টেকবার্তার সঙ্গে যোগাযোগ: techbarta@prothomalo.comCtrl + Z: কাজের ভুল সংশোধনে আগের অবস্থায় ফিরতে।
Ctrl + Y: বাতিল করা কাজ পুনরায় ফিরিয়ে আনতে।
Ctrl + N: ফাইল এক্সপ্লোরার চালু থাকলে একই ফোল্ডার পাথে নতুন উইন্ডো খোলা।
Windows key + F1: উইন্ডোজ–সংক্রান্ত সাহায্যের জন্য বিং সার্চ।
Alt + F4: বর্তমানে চালু থাকা অ্যাপ বা উইন্ডো সঙ্গে সঙ্গে বন্ধ করা।
Alt + Tab: সচল একাধিক অ্যাপ বা উইন্ডোর মধ্যে সহজে আনাগোনা করা।
Shift + Delete: ফাইল রিসাইকেল বিন ছাড়াই স্থায়ীভাবে মুছে ফেলা।
সূত্র: সিনেট

Source - www.prothomalo.com ↗