রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইফেরত এক যাত্রীর কাছ থেকে চারটি সোনার ডিমের মতো বস্তু উদ্ধার করা হয়েছে। সোনার পেস্ট ডিমের আকারে ওই ব্যক্তির পায়ুপথে বিশেষ কৌশলে রাখা হয়। তাঁর পরিহিত কাপড়েও সোনার পেস্ট মাখানো ছিল।
আজ রোববার ভোররাত ৪টা ২৫ মিনিটে দুবাই থেকে ইউএস-বাংলা এয়ারলাইনসের বিএস-৩৪২ ফ্লাইটে ঢাকায় আসেন ওই যাত্রী। তাঁর নাম হাসান মিয়া। বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায়।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর বলছে, ‘সোনার ডিমগুলোর’ ওজন প্রায় ৯০০ গ্রাম। কাপড়ে মাখানো সোনার পেস্টের ওজন প্রায় ১০০ গ্রাম। এসব বস্তুর মূল্য প্রায় ১ কোটি ৮০ লাখ টাকা। উদ্ধার করা বস্তুগুলোতে কত সোনা আছে তা বিশুদ্ধতা পরিশোধন ও পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে। ওই ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
শাহজালাল বিমানবন্দরে আবারও ধরা পড়ল ‘সোনার ডিম’

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা গোপন সংবাদের ভিত্তিতে ওই যাত্রীর ওপর নজরদারি করেন। পরে এক্স-রে পরীক্ষায় তাঁর পায়ুপথে সোনার ডিমের মতো বস্তু দেখা যায়। পরে সেগুলো বের করা হয়।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের প্রাথমিক ধারণা, এ ঘটনার সঙ্গে সংঘবদ্ধ আন্তদেশীয় চোরাচালান চক্র জড়িত থাকতে পারে। চক্রটি শনাক্ত এবং এর নেপথ্যে জড়িতদের খুঁজে বের করতে দেশের অন্যান্য গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করবে অধিদপ্তর। প্রয়োজনে জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট বিদেশি কাস্টমস গোয়েন্দা সংস্থা ও আন্তর্জাতিক সহযোগিতা কাঠামোর সহায়তাও নেওয়া হতে পারে।
শাহজালালে এবার ধরা পড়ল ‘সোনার ডিম’, আরও যতভাবে সোনা চোরাচালান হয়এর আগে ৮ অক্টোবর বিমানবন্দরে ডিমের আকৃতির সোনার পেস্ট উদ্ধার করা হয়। এক যাত্রীর পায়ুপথে বিশেষভাবে লুকানো ছিল এসব সোনার পেস্ট।
সোনার ওজন ১ হাজার ২৯০ গ্রাম বলে জানায় কাস্টমস। পরিশোধনের পর এগুলো থেকে আনুমানিক এক কেজি সোনা পাওয়া যেতে পারে, যার বাজারমূল্য প্রায় ১ কোটি ৭৪ লাখ টাকা জানায় তাঁরা।

Source - www.prothomalo.com ↗