Bangladesh · 2026-11-15 16:17:24

বিদায়, জাদুকর

বিদায়, জাদুকর
ফুটবলের জাদুকর! এ কথা বললেই একজন মানুষের ছবি চোখের সামনে ভেসে ওঠে। যাঁর জন্ম আর্জেন্টিনার রোজারিও শহরে। যিনি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন বলে আজ গোটা বিশ্ব কাঁদছে। তিনি ফুটবলের মহাতারকা লিওনেল আন্দ্রেস মেসি। তাঁকে নিয়ে লিখতে গেলে হয়তো পাতার পর পাতা শেষ হয়ে যাবে।
লিওনেল মেসিমেসির আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু হয় ২০০৫ সালের ১৭ আগস্ট। দীর্ঘ ক্যারিয়ারের পর্দা নামল ২০২৬ সালের ৬ অক্টোবর। মেসির জীবনে এমন সব ঘটনা ঘটেছে, যা আমাদের কল্পনাকেও হার মানায়। শেষ ম্যাচেও মেসির খেলা দেখে মনে হয়নি, এখনই তাঁর বিদায় নেওয়ার সময়। অথচ বয়স যে ৩৯ বছর। ফুটবলেরর এই কিংবদন্তির ড্রিবলিং, পাস কিংবা গোলগুলো আজ অতীত। কিন্তু তাঁর স্মৃতিগুলো আমাদের মনে চিরদিন অমলিন হয়ে থাকবে। ২০২২ বিশ্বকাপ উঁচিয়েই তিনি আর্জেন্টিনার স্বপ্ন পূরণ করেছেন। ২০২৬ বিশ্বকাপেও দলকে একাই টেনে নিয়ে গিয়েছিলেন ফাইনালে। যদিও শিরোপা ধরে রাখতে পারেননি; কিন্তু বীরের বেশে মাঠ ছেড়েছেন তিনি। আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো শুধু একজন ফুটবলার মাঠ ছাড়েননি, মাঠ ছেড়েছেন ফুটবলের এক জাদুকর। বিদায়, জাদুকর। তোমার জন্য তোমার ভক্তরা আজও গর্বিত।
ষষ্ঠ শ্রেণি, বাংলাদেশ গ্যাস ফিল্ডস্ স্কুল অ্যান্ড কলেজ, ব্রাহ্মণবাড়িয়া
বাবার স্কুটি নষ্ট হওয়ায় যে বিপদে পড়েছিলাম

Source - www.kishoralo.com ↗